সোমবার, এপ্রিল ২৭

সারাদেশ

নাগেশ্বরীতে উপজেলা বিএনপির আহ্বায়ককে কুটুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে উপজেলা বিএনপির আহ্বায়ককে কুটুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির আহ্বায়ক, সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজাকে কুটুক্তি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় বাসস্ট্যান্ডে বিএনপির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয়, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানাকে বিভিন্ন অভিযোগে জেলা বিএনপি কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। এতে সাইফুর রহমান রানা ক্ষিপ্ত হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ককে বিভিন্ন ভাষায় কুটুক্তি করেন। এর প্রতিবাদে নাগেশ্বরী উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করে তার উদ্দেশ্যমূলক মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।উপজেলা বিএনপির আহ্বায়ক, সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা জানান, তিনি ১৯৯৯ সালে উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত...
মানিকগঞ্জে প্রশাসন নিয়ে এখনও মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা তারা মিয়া
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে প্রশাসন নিয়ে এখনও মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা তারা মিয়া

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে এখনও প্রশাসন নিয়ে এলাকার মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের মানিকগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি তারা মিয়া।স্থানীয় জনগণের অভিযোগ, মানিকগঞ্জ পৌরসভার আওয়ামীলীগ নেতা জাহিদ দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অট্রোলিকা তৈরি করে এখনও দিব্বি মানুষকে ভয় দেখাচ্ছে। এছাড়াও পৌরসভার ৪নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি তারা মিয়া প্রশাসনিক লোক নিয়ে জমি দখল ও মানুষকে ভয় দেখাচ্ছে। তারা মিয়া এখনও এলাকার স্কুলে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের লোক নিয়ে গোপনে মিটিং করে। এলাকার মানুষ তার ভয় ও দুরাচারে অতিষ্ট৷ তারা মিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, সে এখনও বিভিন্ন সরকারি অফিসে গিয়ে অনৈতিক কাজ করে এবং আওয়ামীলীগের যেসব নেতারা পলাতক রয়েছে, তাদের পক্ষে বিভিন্ন কাজ করে। সে এলাকায় নাশকতা তৈরির জন্য সব ধরণের আর্থিক যোগান দিয়ে যাচ্ছে।...
দারুন নাজাত মডেল মাদরাসা থেকে কুরআনের হাফেজ হলেন মাহমুদুর রহমান
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দারুন নাজাত মডেল মাদরাসা থেকে কুরআনের হাফেজ হলেন মাহমুদুর রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||কুষ্টিয়ার আলফা মোড়স্থ দারুন নাজাত মডেল মাদরাসা থেকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছেন মেধাবী শিক্ষার্থী হাফেজ মোঃ মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করেছে সে। নওগাঁর ধামইরহাট উপজেলার শল্পি বাজার এলাকার মোঃ কাজী ফজলুর রহমান ও মোছাঃ মমতাজ বেগম দম্পতির পুত্র মাহমুদুর রহমান।মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে হিফজুল কুরআন বিভাগের সবক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম, প্রখ্যাত আলেমে দ্বীন, শাইখুল উস্তাজ হাফেজ মাওলানা মোঃ আবু দাউদ সাহেব।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কুরআনের এই আশ্চর্য সফরের প্রতিটি ধাপে ছিল ত্যাগ, অধ্যবসায়, ছিল আল্লাহর অফুরন্ত রহমত ও পরিবার-শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম। আমরা তাকে আন্ত...
মির্জাগঞ্জে গ্যাসের চুলার আগুনে পুড়ে গেলো বসত ঘর
সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে গ্যাসের চুলার আগুনে পুড়ে গেলো বসত ঘর

|| মোঃ শাহিন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামের বাজার সংলগ্ন মো: সরোয়ার খানের বসত ঘর গ্যাসের চুলা থেকে আগুন লেগে পুড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় রান্নার পরে গ্যাসের চুলা বন্ধ না করায় চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনে পুরো বসত ঘরটি পুড়ে যায়।আগুনে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সকল সামগ্রী সম্পূর্ণরূপে পুরে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় এবং প্রাথমিকভাবে কিছুটা নিয়ন্ত্রণে আনার পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।...
প্রৃকত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির দাবি মুক্তিযোদ্ধা সংসদের
সর্বশেষ, সারাদেশ

প্রৃকত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির দাবি মুক্তিযোদ্ধা সংসদের

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা অবিলম্বে জাতির কাছে প্রকাশ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নয়া কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে সংসদের কর্মকর্তারা এ দাবি জানান।অনুষ্ঠানে কর্মকর্তারা অমুক্তিযোদ্ধাদের সনদ বাতিল, ভাতা বন্ধ এবং তাদের আইনের আওতায় আনার দাবি করেছেন। একই সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর নির্মাণের কাজ দ্রুত সম্পন্নেরও দাবি তোলেন।ক্ষমতা হস্তান্তর ও নয়া কমিটির কাছে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। বক্তৃতা করেন বিদায়ী কমিটির জেলা কমান্ডার সরদার মাহবুবুর রহমান, জেলা কমিটির নয়া আহবায়ক মোঃ আবু জাফর, যুগ্ম-আহবা...
বেলকুচিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি ও গণমিছিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি ও গণমিছিল অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে ২৪' জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বেলকুচি উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের হয়ে শেরনগর মডেল প্রাথমিক স্কুলে গিয়ে শেষ হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা জনাব আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, পৌর আহবায়ক হাজী আলতাফ হোসেন ...
‎নাগেশ্বরীতে চেতনানাশক খাইয়ে স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ; প্রধান আসামি রাব্বি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

‎নাগেশ্বরীতে চেতনানাশক খাইয়ে স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ; প্রধান আসামি রাব্বি গ্রেপ্তার

‎|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরী হস্ত বস্ত্র ও কুটীরশিল্প দেখতে নিয়ে এসে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে বাড়িতে নিয়ে ১০ম শ্রেণির স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য, ঠিকাদারসহ চারজনের নামে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। এদিকে, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর বাড়ি জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া এলাকায়।‎‎গত রবিবার (৩ আগস্ট) নাগেশ্বরী থানায় সংঘবদ্ধ ধর্ষণ মামলাটি করেন ভুক্তভুগির বাবা। মামলার আসামিরা হলেন- উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গাগলা খামারটারী এলাকার রাব্বী মিয়া, নাগেশ্বরী পৌরসভা এলাকার বাঁশেরতলের জুলহাস মিয়া, রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব সাপখাওয়া এলাকার শফিয়ার রহমান ওরফে শফি কন্ট্রাক্টর এবং রায়গঞ্জ ইউনিয়নের গাটিরখামার এলাকার ইউপি সদস্য মোতালেব মিয়া। এর মধ্যে রাব্বী মিয়াকে গ্...
পানছড়ি সাবজোন কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সাবজোন কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পানছড়ি সাবজোন (৩০ বীর আওতাধীন) কর্তৃক মানবিক সহায়তা হিসেবে অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০ টায় পানছড়ি সাবজোনের এমটি গ্যারেজ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম নিজে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।এ সময় মোট ৪০ জন পাহাড়ি ও বাঙালি অসহায়-দুস্থ মানুষের মাঝে চাল ৫ কেজি, চিনি ১ কেজি, ডাল ১ কেজি, ছোলা ১ কেজি ও আটা ২ কেজি করে ত্রাণ প্রদান করা হয়।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মির্জা মোস্তাফিজুর রহমান (ক্যাস্প জেসিও) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্থানীয়রা জানান, এই সহায়তা তাঁদের জীবনে কিছুটা স্বস্তি ও ভরসা এনে দিয়েছে। নিয়মিতভাবে এ ধরনের মানবিক উদ্যোগ...
তেরখাদায় সাবেক নৌ-প্রধান মাহাবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত
সর্বশেষ, সারাদেশ

তেরখাদায় সাবেক নৌ-প্রধান মাহাবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার তেরখাদা উপজেলায় সাবেক নৌবাহিনী প্রধান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী রিয়ার এডমিরাল মাহাবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বুধবার (৬ আগস্ট) যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়।উপজেলার বারাসাত ইউনিয়ন পরিষদ সংলগ্ন আল-মুহিত হিফজখানা এতিমখানা ও নূরানী মাদ্রাসায় অনুষ্ঠিত এই খতমে দোয়া পরিচালনা করেন হাফেজ নাহিদুল ইসলাম। হিফজখানা এতিমখানার ছাত্ররা খতমে কোরআন পাঠ করেন। পাশাপাশি, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতা খান মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম লাখু, লালিম শেখ, সরদার জিয়ার রহমান, গোলজার আলম, দেলোয়ার হোসেন, আরিফ শেখ, বাহার মোল্লা ও অন্যান...
কামারখন্দ পাইকোশাতে দক্ষ জনশক্তি তৈরির জন্য কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন 
বিজ্ঞান ও প্রযুক্তি, সর্বশেষ, সারাদেশ

কামারখন্দ পাইকোশাতে দক্ষ জনশক্তি তৈরির জন্য কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন 

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশাতে  কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং হস্তশিল্পের প্রসারে ডিজিটাল মাকেটিং প্রযুক্তি প্রকল্পের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।বাংলাদেশ তথ্য ও যোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এবং 'সুখের আলো মহিলা কল্যাণ সংস্থা"র আয়োজনে,বুধবার (৬ আগস্ট) সকালে ঝাঐল ইউনিয়নের  পাইকোশা বাজার এলাকায় অবস্থিত "সুখের আলো মহিলা কল্যাণ সংস্থা''র নিজস্ব কার্যালয়ে উক্ত কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।তিনি তার বক্তব্য বলেন, এই উদ্যোগের মাধ্যমে এলাকার বেকার যুবক-যুবতী,  তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে।  আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে এ প্রশিক্ষণ নিলে তাদেরকে  ...