সোমবার, এপ্রিল ২৭

সারাদেশ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হয়রত আলী সোনারকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।বুধবার (২০ আগস্ট) সকালে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।হয়রত আলীর বিরুদ্ধে হত্যা, মারপিট, চাঁদাবাজি, মাদক, বিস্ফোরকসহ অর্ধডজ্জন মামলা রয়েছে। সর্বশেষ শাজাহানপুর থানার মামলা নং-০১, তারিখ ০১ নভেম্বর ২০২৪, জিআর নং-৩২৪/২০২৪-এ তিনি এজাহারনামীয় আসামি। মামলায় তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।স্থানীয় সূত্রে জানা গেছে, আশেকপুর ও চকজোড়া এলাকায় আবাদি জমি ও ভিটা কেটে অবৈধভাবে মাটি বিক্রির মাধ্যমে তিনি দীর্ঘদিন ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সিন্ডিকেট গড়ে সাধারণ মা...
ইবিতে ‌অভ্যুত্থানবিরোধীদের তালিকা নিয়ে জুলাই স্বপক্ষের নেতৃবৃন্দের অসন্তোষ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ‌অভ্যুত্থানবিরোধীদের তালিকা নিয়ে জুলাই স্বপক্ষের নেতৃবৃন্দের অসন্তোষ

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||গত বছরের জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষককে শোকজের পর এবার ৩৩ শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে তালিকা প্রকাশের পর অসন্তোষ প্রকাশ করেছে জুলাই আন্দোলনের স্বপক্ষের নেতৃবৃন্দরা। তাদের দাবি রাঘববোয়ালদেরকে বাদ দিয়ে এই তালিকা করা হয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্টদের কাছে পৃথকভাবে প্রেরণ করা হয়েছে। এতে সংশ্লিষ্টদেরকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়। রেজিস্টার কর্তৃক তালিকা প্রকাশের পর আজ বিকেল ৪টায় জুলাই আন্দোলনের স্বপক্ষের নেতৃবৃন্দরা উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সাথে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি উপস্থাপন করেন।আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ...
খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে স্মারকলিপি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে স্মারকলিপি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় নগর ভবনে খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকারের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ. ফ. ম. মহসীন ও সদস্য সচিব অ্যাড. মো. বাবুল হাওলাদার স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নিজামুর রহমান লালু, মিজানুর রহমান বাবু, সরদার আবু তাহের, এসএম দেলোয়ার হোসেন, এসকে তাসাদুজ্জামান, জামাল মোড়ল, মিলন বিশ্বাস, রহমত আলী, শাহীন হাওলাদার, এসএম রোহান প্রমুখ।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১২ সালে ভেড়ামারা থেকে খুলনায় পাইপলাইন বসানোর কাজ শুরু হলেও পরবর্তীতে পেট্রোবাংলা প্রকল্পটি বাতিল করে। এতে বিপুল রাষ্ট্রীয় অর্থ অপচয় হলেও কোনো জবাবদিহিতা ...
খুবির স্থাপত্য ডিসিপ্লিন ও বার্জার পেইন্টসের মধ্যে এমওইউ : শিল্প-শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্তের সূচনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুবির স্থাপত্য ডিসিপ্লিন ও বার্জার পেইন্টসের মধ্যে এমওইউ : শিল্প-শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্তের সূচনা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি নেক্সাস প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিল্পখাতের সঙ্গে যুক্ত থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন এবং একাডেমিক উৎকর্ষ সাধনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার (সেলস অ্যান্ড মার্কেটিং) আবুল কাসেম মোহাম্মদ সাদেক নওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।এমওইউ অনুযায়ী, বার্জার পেইন্টসের সহযোগিতায় স্থাপত্য ডিসিপ্লিনে পাঁচটি বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হবে। এগুলো হল...
ফুলবাড়ীকে সাত দিনে মাদকমুক্ত করা হবে — পুলিশ সুপার মাহফুজুর রহমান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীকে সাত দিনে মাদকমুক্ত করা হবে — পুলিশ সুপার মাহফুজুর রহমান

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||“পুলিশই জনতা, জনতাই পুলিশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম এবং সঞ্চালনা করেন পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুজ্জামান হাসু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহবুব লিটু, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক...
নাগেশ্বরীতে চিকিৎসক সংকটসহ বিভিন্ন অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নাগেশ্বরীতে চিকিৎসক সংকটসহ বিভিন্ন অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

‎|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স পরিচ্ছনতাকর্মী ও প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসাসেবা ব্যহত হওয়ায় জনগণের স্বাস্থ সেবা নিশ্চিৎকরণের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন করেন স্থানীয়, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাধারণ মানুষ। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক, মহিলা কলেজের সহকারী অধ্যাপক পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক বণিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান জিন্নু, যুগ্ম আহ্বায়ক  মোজাম্মেল হক দুদু মাষ্টার, সদস্য আপেল সিদ্দিকী, প্রেসক্লাব নাগেশ্বরীর সভ...
দৌলতপুরে শিক্ষিকার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে শিক্ষিকার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার বিরুদ্ধে পঞ্চম শ্রেণির দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষিকার নাম শাহনাজ নাসরিন। তিনি উপজেলার উপজেলার ৪০ নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।সোমবার (১৮ আগস্ট) সকাল ৭ টার দিকে শিক্ষিকা শাহনাজ নাসরিনের ফেসবুকে পঞ্চম শ্রেণির ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র পোস্ট করা হয়। ফাঁস হওয়া ওই প্রশ্নপত্রের পরীক্ষা শুরু হয় দুপুর দেড়টায়। তবে এর আগেই সকাল ৭ টায় প্রশ্নপত্র পেয়ে যান শিক্ষার্থীরা।বিষয়টি জানতে চাইলে সহকারি শিক্ষিকা শাহনাজ নাসরিন বলেন, আমি স্মার্টফোন চালাই না, ফোনটা বাসায় থাকে। স্মার্টফোনটা আমার স্বামী চালায়। আমি এ ব্যাপারে আর বেশি কিছু বলতে পারব না।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা বলেন, আমি গত র...
নিলামে উঠেছে মানিকগঞ্জ মুন্নু গার্মেন্টসের জায়গা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নিলামে উঠেছে মানিকগঞ্জ মুন্নু গার্মেন্টসের জায়গা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ মুন্নু গার্মেন্টসের মালিক ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক আফরোজা খান রিতা ১১২ কোটি টাকা ঋণখেলাপির দায়ে তার প্রতিষ্ঠানের মর্গেজ দেওয়া জায়গা নিলামে তুলেছেন মার্কেনটেইল ব্যাংক পিএলসি।ব্যাংক সূত্রে জানা যায়, মানিকগঞ্জ মুন্নু গার্মেন্টসের নামে মার্কেনটেইল ব্যাংক থেকে ১১২ কোটি টাকা ঋণ নিয়েছিলো। কিন্তু শর্ত অনুযায়ী ঠিক মত কোনো টাকা শোধ করতে পারছে না। ঋণ পরিশোধ না হওয়ায় ব্যাংকে মর্গেজ দেওয়া ওই প্রতিষ্ঠানের সকল জায়গা ব্যাংক থেকে নিলামে তুলেছেন। এ বিষয়ে কোম্পানি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমরা দ্রুত পরিশোধ করার চেষ্টায় আছি।...
কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখার ভল্ট হতে টাকা চুরির ঘটনায় ১ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখার ভল্ট হতে টাকা চুরির ঘটনায় ১ জন গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গত শুক্রবার (১৫ আগস্ট) সকাল অনুমান ৬.১৫টার সময় খুলনা জেলার রূপসা থানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপসাঘাট শাখার ভল্ট থেকে ১৬ লক্ষ ১৫ হাজার ৭০ টাকা চুরি হয়। এই ঘটনায় রূপসা থানায় গত ১৬ আগস্ট একটি মামলা রুজু হয়। খুলনা জেলার পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় চুরি হওয়া টাকা উদ্ধার ও মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়।তদন্ত কার্যক্রম পরিচালনাকালে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নি:) মুক্ত রায় চৌধুরী, পিপিএম (বার) এর সমন্বয়ে গঠিত ১টি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৭/০৮/২০২৫ খ্রি. ভোর অনুমানিক ০৪.৩০ টার সময় রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকা হতে ব্যাংকের টাকা চুরির ঘটনায় জড়িত ...
বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সম্মেলনের ছয় মাস পর এই দুটি কমিটি প্রকাশ করা হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের স্বাক্ষরে কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।নবগঠিত উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক ময়নুর হোসেন সম্পদ। অপরদিকে পৌর বিএনপির কমিটিতে সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল এবং সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন।কমিটি ঘোষণার পর নবনির্বাচিতদের শুভেচ্ছা জানাতে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পৌর শহরে আনন্দ মিছিল বের করেন।...