সোমবার, এপ্রিল ২৭

সারাদেশ

ভূরুঙ্গামারীতে বাঁধ দিয়ে মাছ চাষ: ২৫০ বিঘা জমিতে জলাবদ্ধতা
কৃষি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে বাঁধ দিয়ে মাছ চাষ: ২৫০ বিঘা জমিতে জলাবদ্ধতা

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ব্যাঙ্গের দোলা নামক বিলে মাছ চাষের নামে বিলের মাঝখানে ও দুটি সেতুর সামনে বাঁধ দেওয়ায় শতাধিক কৃষকের প্রায় ২৫০ বিঘা জমিতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সদ্য রোপনকৃত আমন ধানের চারা পানিতে ডুবে পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানালেও কোনো সমাধান না হওয়ায় তারা উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ছাট গোপালপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে জুয়েল কয়েক বছর ধরে ব্যাঙ্গের দোলা বিলে বাঁধ দিয়ে পুকুর কেটে মাছ চাষ করছেন। অন্যদিকে একই এলাকার আমজাদ হোসেনের ছেলে রেজাউল করিম বিলের পানি প্রবাহের জন্য নির্মিত দুটি সেতুর নিচেও বাঁধ দিয়েছেন। ফলে দুধকুমার নদে পানি প্রবাহ...
তজুমদ্দিনে চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু!

|| স্টাফ রিপোর্টার (ভোলা) ||ভোলার তজুমদ্দিনে চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মাদকাসক্ত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাদলীপুর গ্রামেবজলু পাটওয়ারি বাড়ির পিছনের সুপারি বাগানে এ ঘটনা ঘটে। নিহত মোঃ নাসির (৪০) মৃত মোঃ সুলতানের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গ পাঠিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বজলু পাটোয়ারী বাড়ির সুপারি বাগানে নিহত যুবক (৪০) গাছে নিচে পড়ে যায়। গাছ থেকে পড়ার বিকট শব্দে পাশেই গরুর জন্য ঘাস তুলতে থাকা স্থানীয় যুবক রাহাত (১৮) ঘটনাস্থলে ছুটে আসে এবং দ্রুত এলাকাবাসীকে খবর দেয়। মুহূর্তের মধ্যে সেখানে ব্যাপক জনসমাগম হয়।এদিকে নিহতের স্ত্রী জানান,  স্বামীকে ঘরে খুঁজে না পেয়ে পরে বাইরে হৈচৈ শুনে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন তার স্বামী উপুড় হয়ে পড়ে আছেন। তখনই বুঝতে পারি তার মৃত্যু হয়েছে।”তিনি আরও জানান,...
নাগেশ্বরীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎সারাদেশের ন্যায় নাগেশ্বরীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি এবং আলোচনা সভা শ্রেষ্ঠ মৎস্য চাষিদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।‎‎"মা মাছ ধ্বংস করবো না, করতেও দেবো না" – এই হোক আমাদের অঙ্গীকার। সম্মিলিত প্রচেষ্টায় আবারো দেশি মাছে ভরে উঠুক আমাদের খাল-বিল ও নদী-নালা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয় এবং উপজলো পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বি...
টাইফয়েড ঠিকাদান ক্যাম্পেইন সফল করতে দিনব্যাপী কর্মশালা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

টাইফয়েড ঠিকাদান ক্যাম্পেইন সফল করতে দিনব্যাপী কর্মশালা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় মাঠ পর্যায়ে মাঠকর্মীদের প্রশিক্ষণের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) সকাল নয়টা থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনতোষ চাকমার সার্বিক তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এসময়, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ হাফেজ উদ্দিন, ডাক্তার তাপস সাহা, ডাক্তার রাজেশ দেব।এছাড়াও কর্মশালায় স্বাস্থ্য ইন্সপেক্টরগণ, স্বাস্থ্য সহকারীগণ, এফ ডব্লিউ বি, এফ ডব্লিউএ, এফবিআই, সিএসসিপি, কমিউনিটি স্বাস্থ্য সহকারীগণ অংশগ্রহণ করেন।উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৮ দিন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ মাঠ পর্যায়ে কাজ করবেন।...
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পানছড়িতে র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত
সর্বশেষ, সারাদেশ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পানছড়িতে র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি কর্মকর্তা প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পর বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা করা হয়েছে।জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইব্রাহিম খলিল, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, বিআরডিবি কমর্কর্তা জীবক চাকমা, উপজেলা আইসিটি কর্মকর্তা বাবলী খীসা, প্রাথমিক শিক্ষক ট্রেনিং অফিসার নুরুল কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্...
বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা
সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়। পরে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা। এসময় কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য চাহিদা পূরণে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে পোনা মাছ নিধন রোধে মৎস্যজীবীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৮ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বকশীগঞ্জে ...
নেত্রকোণায় এনসিপি’র কেন্দ্রীয় সদস্য ফাহিম পাঠানের ফুটবল উপহার
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নেত্রকোণায় এনসিপি’র কেন্দ্রীয় সদস্য ফাহিম পাঠানের ফুটবল উপহার

|| নিজস্ব প্রতিবেদক | নিজস্ব প্রতিনিধি (নেত্রকোণা) ||জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গতিশীলতা বৃদ্ধি ও যুবসমাজকে খেলাধুলায় মননিবেশ করতে খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী ফাহিম রহমান খান পাঠান। এ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে উপজেলা নাগরিক পার্টির সদস্য আজহারুলকে একটি ফুটবল উপহার দেয়া হয়েছে।রবিবার (১৭ আগস্ট) উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জন্য এই ফুটবল উপহার দেন এনসিপি নেতা ফাহিম পাঠান। এ সময় উপস্হিত ছিলেন ইমন কায়েস শুভ, নাফিউ পাঠান, আব্দুল্লাহ আমিনী, মাহবুব রাসেল সৈয়দা সাদিয়া, রাফায়েল সৌরভ, কুতুবউদ্দিন, আজাহারুল ইসলাম, নিশাত শিবলি, অমৃত ও কামরুল ইসলাম।...
বেতাগীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত
সর্বশেষ, সারাদেশ

বেতাগীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনা জেলার বেতাগীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্তকরন কর্মসূচি ও আলোচনা সভা।"মা মাছ ধ্বংস করবো না, করতেও দেবো না" – এই হোক আমাদের অঙ্গীকার। সম্মিলিত প্রচেষ্টায় আবারো দেশি মাছে ভরে উঠুক আমাদের খাল-বিল ও নদী-নালা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও উপজেলা পরিষদের সামনে বর্নাঢ্য র‍্যালি এবং উপজলো পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরন অনুষ্ঠান পালিত হয়েছে।উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তুরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল সিকদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।...
খুলনা গেজেট এখন দৈনিক পত্রিকা, নতুন ঠিকানায় কার্যক্রম শুরু
সর্বশেষ, সারাদেশ

খুলনা গেজেট এখন দৈনিক পত্রিকা, নতুন ঠিকানায় কার্যক্রম শুরু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’ এবার দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হতে যাচ্ছে। চলতি মাসের মধ্যেই ছাপা আকারে বের হবে পত্রিকাটি।শুরু থেকেই খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে পাঠকের আস্থা অর্জন করেছে খুলনা গেজেট। এবার অনলাইনভিত্তিক সংবাদ প্রচারের পাশাপাশি দৈনিক হিসেবে প্রকাশিত হয়ে আরও বিস্তৃতভাবে পাঠকের দোরগোড়ায় পৌঁছাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।একই সঙ্গে পরিবর্তন এসেছে কার্যালয়ের ঠিকানায়। আগে বার্তা বিভাগ পরিচালিত হতো পারিজাত ভবন (দোতলা), ৬ কেডিএ এভিনিউ, খুলনা–৯১০০ থেকে। এখন থেকে সম্পাদনা ও প্রকাশনা কার্যক্রম পরিচালিত হবে নতুন ঠিকানা আনসারী কমপ্লেক্স, ১৬০ শের–ই–বাংলা সড়ক, খুলনা–৯১০০ থেকে।খুলনা গেজেটের প্রধান দায়িত্বে থাকা প্রথিতযশা সাংবাদিক গাজী আলাউদ্দিন আহমেদ জানান,“শুরু থেকেই আমাদের লক্...
শিপইয়ার্ড সড়কের কাজ দ্রুত শেষ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নিসচার
সর্বশেষ, সারাদেশ

শিপইয়ার্ড সড়কের কাজ দ্রুত শেষ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নিসচার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ব্যস্ততম রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী (রূপসা) সেতু পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার শিপইয়ার্ড সড়ক দীর্ঘ ১২ বছরেও সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত, উঁচু-নিচু ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়কটির সংস্কার কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স দীর্ঘদিন কাজ ফেলে রাখে। নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় গত ৭ আগস্ট খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করে। এতে মাঝপথে থেমে গেছে সড়ক সংস্কার, লবণচরা সেতু ও মতিয়াখালী স্লুইসগেটের নির্মাণ কাজ।অবিলম্বে সংস্কার কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা।রবিবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন...