সোমবার, এপ্রিল ২৭

সারাদেশ

ইবিতে ইকসু গঠনের দাবিতে সংবাদ সম্মেলন, হট্টোগোল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ইকসু গঠনের দাবিতে সংবাদ সম্মেলন, হট্টোগোল

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন বিভাগের আটজন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এটি অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ইকসু গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দেন তারা।এদিকে সংবাদ সম্মেলনে বসার জায়গার অব্যবস্থাপনা হওয়ায় ক্যাম্পাসের ক্রিয়াশীল রাজনৈতিক দলের নেতারা প্রতিবাদস্বরূপ পেছনের সারিতে গিয়ে বসেন। পরবর্তীতে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতার উপস্থিতির অভিযোগ এবং বিভিন্ন ইস্যু ধামাচাপা দিতে এসময় ইকসুর দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন শিক্ষার্থী। এছাড়া সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। এসব নিয়ে সেখানে কয়েক দফায় হট্টগোলে...
কুড়িগ্রামে ধরলার ভাঙনে বিলীন হচ্ছে চর গোলক মন্ডল, টেকসই বাঁধের দাবিতে মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ধরলার ভাঙনে বিলীন হচ্ছে চর গোলক মন্ডল, টেকসই বাঁধের দাবিতে মানববন্ধন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোড়ক মন্ডল। একসময় ধরলা নদীর আশীর্বাদে গড়ে ওঠা এ জনপদ আজ মৃত্যুঘণ্টায় পরিণত হয়েছে। নদী ছিল জীবিকা, কৃষি আর যাতায়াতের ভরসা। কিন্তু এখন সেই ধরলাই গ্রাস করছে বসতবাড়ি, ফসলি জমি, স্কুল-মাদ্রাসা, মসজিদ-মন্দিরসহ সবকিছু। ভিটেমাটি হারিয়ে মানুষ দিশেহারা। স্থানীয়দের চোখে ভেসে ওঠে একটাই প্রশ্ন— “আমরা কোথায় যাবো?”গত সপ্তাহে পানি কমতে শুরু করলে আবারও ভয়াবহ ভাঙন দেখা দেয়। প্রতিদিন নদীর স্রোতে ভেঙে পড়ছে ঘরবাড়ি, গাছপালা, শিক্ষাপ্রতিষ্ঠান। দিগন্তজোড়া জনবসতি ধীরে ধীরে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। অথচ কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা এখনো নেওয়া হয়নি।৭২ বছরের প্রবীণ আবদুল মান্নান ভাঙনের দুঃসহ স্মৃতি বলতে গিয়ে ভেঙে পড়েন। কাঁপা গলায় তিনি জানান— “গত বছর ভাঙনে বসতবাড়ি হারালাম। অনেক কষ্টে নতুন ঘর তুললাম, কিন্তু কয়েকদিন আগে সেটিও নদ...
আত-তাওহীদ অর্গানাইজেশনের আর্টিফিশিয়াল পা বিতরণ কর্মসূচিতে ডা. ফাহিমের অনুদান
সর্বশেষ, সারাদেশ

আত-তাওহীদ অর্গানাইজেশনের আর্টিফিশিয়াল পা বিতরণ কর্মসূচিতে ডা. ফাহিমের অনুদান

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় মানবিক চিকিৎসক ডা. ফাহিম আরিফ, যিনি স্থানীয়ভাবে “অসহায়দের ২০০ টাকার ডাক্তার” নামে পরিচিত, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বেচ্ছাসেবী সংগঠন আত-তাওহীদ অর্গানাইজেশনের অফিসে সৌজন্য সফরে যান। সফরকালে তিনি সংগঠনের চলমান ‘আর্টিফিশিয়াল পা বিতরণ কর্মসূচি’-এর জন্য নগদ পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং পরে সংগঠনের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।জানা যায়, ডা. ফাহিম আরিফ একজন দক্ষ ও উচ্চশিক্ষিত চিকিৎসক, যিনি নারায়ণগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এমবিবিএস ও বিসিএস (স্বাস্থ্য) সমাপ্ত করেছেন, পাশাপাশি ডায়াবেটোলজি এবং পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং ইন মেডিসিনের প্রশিক্ষণ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে আন্তর্জাতিক চি...
কুয়েট শিক্ষক সমিতির কালোব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কুয়েট শিক্ষক সমিতির কালোব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে ফের আন্দোলন শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টা থেকে ১ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের নিচে তারা অবস্থান ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন। আগামী ২৫ ও ২৬ আগস্ট তারা একই কর্মসূচি পালন করবেন। এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাহিদুল ইসলাম বলেন, আমরা উপাচার্যকে তিন সপ্তাহ সময় দিয়ে ক্লাসে ফিরেছি। কিন্তু এই সময়ে লাঞ্ছনায় জড়িত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ২৬ আগস্টের মধ্যে পদক্ষেপ না নিলে আমরা কঠোর হতে বাধ্য হবো।এদিকে কুয়েটের নতুন উপাচার্য আওয়ামী লীগের সুবিধাভোগীদের পুনর্বাসন করছেন দাবি করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পত...
ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনীত প্রার্থীদের জন্য দিঘলিয়ায় আনন্দ মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনীত প্রার্থীদের জন্য দিঘলিয়ায় আনন্দ মিছিল

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্রার্থীদের জন্য দিঘলিয়া উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৫টায় সেনহাটীতে দিঘলিয়ার শিক্ষার্থী ও উচ্ছ্বসিত ছাত্রদল নেতারা এই আনন্দ মিছিলের আয়োজন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের ভ্রাতুষ্পুত্র, জসিমউদ্দীন হল ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামিমকে ঢাবি শাখার সাধারণ সম্পাদক (জিএস), জগন্নাথ হল শাখার প্রসেনজিৎ বিশ্বাসকে সহ-জিএস ও বিজয় ৭১ হল শাখার মাহফুজুর রহমানকে সাহিত্য সম্পাদক হিসেবে প্রার্থী করা হয়েছে।আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, সিনি...
রামগড়ে নিজবাড়ি থেকে মা ও মেয়েকে গলা কাটা মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রামগড়ে নিজবাড়ি থেকে মা ও মেয়েকে গলা কাটা মরদেহ উদ্ধার

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় নিজ বাড়ির বিছানা থেকে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২০ আগস্ট) রাতের কোন এক সময়ে রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।নিহতরা হলেন, আমেনা খাতুন (৯৫) স্বামী মীর হোসেন ও তাদের মেয়ে রাহেনা আক্তার (৪৫) স্বামী প্রভাসী মোস্তফা।প্রতিবেশি জয়নাল আবদীন জানান, দীর্ঘদিন নিহত আমেনা খাতুনের ছোট ছেলে আবুল বশরের সাথে সম্পত্তি নিয়ে মতবিরোধ চলছিলো। যা কয়েকবার সামাজিকভাবে বিরোধ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে আমেনা বেগমকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়া হয়।নিহতের বড় মেয়ে সালেহা বেগম জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০ টার দিকে এক মহিলা প্রতিবেশি তাদের বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে হত্যাকাণ্ডের ঘটনা দেখে চিৎ...
ক্যান্সারে আক্রান্ত বাবুলের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ক্যান্সারে আক্রান্ত বাবুলের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||মাত্র ২৮ বছর বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে চলাফেরার শক্তি হারিয়েছেন বাবুল ইসলাম। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপাল গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। একসময় বাবুল সিরাজগঞ্জে তাঁতের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় দুই বছর আগে হঠাৎ করেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা চলছে।চিকিৎসা ব্যয় মেটাতে ইতোমধ্যে নিজের জমানো সঞ্চয়, গরু এবং শেষ সম্বল ১২ শতাংশ জমি বিক্রি করেছেন তিনি। কিন্তু চিকিৎসা ব্যয় অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় টাকার অভাবে এখন বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। এক বছরের অবুঝ শিশু সোহান ও স্ত্রী সুমাইয়াকে নিয়ে বিনা চিকিৎসায় কষ্টে দিন কাটছে তার।বাবুল জানান, “তাঁত কারখানায় কাজ করেই সংসার চালাতাম। জমি-জিরাত, সঞ্চয় সব বিক্রি করে এতদিন চিকিৎস...
মানিকগঞ্জে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের সময় ৩ যুবক আটক
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের সময় ৩ যুবক আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে এক ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের সময় তিন যুবককে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) শিবালয় উপজেলা আরিচা ঘাটে এ ঘটনায় তাদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- আরিচা ঘাট এলাকার হাসিব সিদ্দিকী সজল, শাহজাহান ও ইসরাফিল। এরা দলীয় কোন পদ পদবীতে না থাকলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।...
মানিকগঞ্জে ভাড়ারিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সুমন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ভাড়ারিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সুমন গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার মিছিলে হামলা মামলায় ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়াকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।বুধবার (২০ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত সুমন মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব সানবান্ধা গ্ৰামের রাজা মিয়ার ছেলে। তিনি ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় সুমন মিয়া এজাহার নামীয় আসামী। তাকে আশুলিয়া থানাধীন জামগড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়ে।...
লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে লোগাং ইউনিয়ন ভিডিপির দলনেতা মোঃ জসিমউদদীন এর উদ্যোগে লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যলয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে।বৃহস্পতিবার ( ২১ আগস্ট ২০২৫) সকাল দশটায় লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা উপস্থিতিতে এই কার্যক্রম করা হয়।এসময় জসিমউদদীন স্কুলের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।এসময়, লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশাধন চাকমা, নতুন ধন চাকমা, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলিসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।...