Sunday, July 26

সারাদেশ

ডুয়েটের আন্তর্জাতিক কনফারেন্সে ইউআইটিএস ভিসির অংশগ্রহণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ডুয়েটের আন্তর্জাতিক কনফারেন্সে ইউআইটিএস ভিসির অংশগ্রহণ

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিএসএইচএসডি-২০২৫) শীর্ষক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ২৩ ও ২৪ অক্টোবর ২০২৫ খ্রি., অনুষ্ঠিত হয়েছে।কনফারেন্সে কী-নোট সেশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। মালয়েশিয়ার টেলরস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গাজী মাহবুবুল আলম, জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. কাজুয়োশি উয়েনো ও ওসাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুসুমু আরাকি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব লুইসভিলের শিক্ষক ড. ফারশিদ রামেজানিপুর উক্ত কী-নোট সেশনে বক্তব্য রাখেন।শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গাজ...
পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।বিজিবির সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় উল্টাছড়ি ইউনিয়নের মধ্যনগর (বর্গ-৯২৭৫) এলাকা থেকে ৬৫.৭৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৮২ হাজার ১৮৭ টাকা ৫০ পয়সা বলে জানা গেছে। পরে উদ্ধারকৃত কাঠ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা করা হয়েছে।বিজিবির এই সফল অভিযানে সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচার রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।...
তজুমদ্দিনে ডিবির অভিযানে দু’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে ডিবির অভিযানে দু’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ (দুইশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে, এসআই (নিঃ) মাহমুদুল হাসান বাপ্পী নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তজুমদ্দিন থানাধীন চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কামালের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নজরুল ইসলাম ভুট্ট (৫০), পিতা-মৃত নজির আহম্মেদ, মাতা-মৃত আঞ্জুরা বেগম, সাং—শশীগঞ্জ, ৫নং ওয়ার্ড, চাঁদপুর ইউনিয়ন, তজুমদ্দিন, ভোলা-কে আটক করা হয়। পরে আটককৃত আসামির বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ...
খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর বয়রা আন্দিরঘাট এলাকার একটি ভাড়া বাসা থেকে কবিতা সানা (২৩) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।নিহত কবিতা সানা খুলনা বয়রা মহিলা কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পাইকগাছা উপজেলার কুমখালী গ্রামের পলাশ সানা ও জয়ন্তী সানার মেয়ে।সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”পুলিশ ঘটনাস্থল থেকে একটি ডায়রি উদ্ধার করেছে, তবে এতে কী লেখা ছিল তা এখনো জানা যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।নিহতের কাকাতো ভাই উত্তম কুমা...
মানিকগঞ্জের বিজয় খানকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের বিজয় খানকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের বিজয় খানকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২৫ অক্টোবর) চুয়াডাঙ্গা জেলার দর্শণা চেকপোস্টে ফ্ল্যাগ মিটিং-এর মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। দর্শণা থানা পুলিশ আজ বিজয়কে আদালতে প্রেরণ করবে বলে জানা গেছে।মানিকগঞ্জ জেলা শহরের পুর্বদাশড়া সিদ্দিকনগর এলাকার মহিদুর রহমান খানের ছেলে বিজয় খান (৩৫)।তিন বছর আগে অবৈধভাবে ভারতের বোম্বে অনুপ্রবেশ করেন। ১০ বছর আগে তিনি যুবক থেকে হিজরা (তৃতীয় লিঙ্গের সদস্য) হন। এরপর থেকে তিনি হাট, বাজারসহ বিভিন্ন স্থানে টাকা, রুপি তুলে জীবিকা নির্বাহ করছেন।...
মানিকগঞ্জে বিএনপি থেকে দুইশত লোক জামায়াতে যোগদান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিএনপি থেকে দুইশত লোক জামায়াতে যোগদান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতুরা ইউনিয়নাধীন বেতিলা গ্রামের ২০০ শত লোক বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) এশার নামাজের পর অনুষ্ঠিত এক সভায় বেতিলা মিতুরা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী ও মোঃ চান মিয়ার নেতৃত্বে জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেওলয়ার হোসাইনের হাতে ফুলের তোরা দিয়ে যোগদান করেন।ইদ্রিস আলী বলেন, আমি ছোট থেকে বিএনপি দল করতাম, নিজে টাকা খরচ করে দলের সাথে সুখে দুঃখে দলের পাশে ছিলাম, কিন্তু নেতাদের মধ্যে গ্রুপিং রাজনীতি, চাঁদাবাজ, মানুষের জমি দখল, মারামারি এই নিয়ে থাকে। এগুলো দেখে আমি মর্মাহত। তাই আমি এবং আমার সকল নেতা-কর্মীদেরকে নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছি।তিনি আরো বলেন, আমরা মানুষ, আমাদের মরতে হবে, তাই আল্লাহ দ্বীনের পথে...
সুন্দরবনে ১০৬ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সুন্দরবনে ১০৬ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সুন্দরবনের নলিয়ান এলাকা থেকে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ এক হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, অভিযান চলাকালে সুন্দরবনের নলিয়ান এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে কোস্ট গার্ড সদস্যরা তল্লাশি চালায়। এ সময় ১০৬ কেজি হরিণের মাংস ও প্রায় ২০০ মিটার দৈর্ঘ্যের হরিণ শিকারের ফাঁদসহ এক শিকারীকে আটক করা হয়।তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত হরিণের মাংস ও ফাঁদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অ...
খুলনায় রেলের কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় রেলের কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার খানজাহান আলী থানাধীন আটরাগিলাতলা মাতমদাঙ্গা এলাকার ল্যাটেক্স প্লান্টের পেছনে রেলের কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৫ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে স্থানীয়রা কালভার্টের নিচে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে খানজাহান আলী থানা পুলিশ দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।পুলিশ জানায়, নিহত যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বাম হাতের কনুইয়ের উপরের অংশ ভাঙা এবং সেখানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। বাম চোয়াল ও মাথার পেছনেও আঘাতের দাগ রয়েছে। থুতনিতে প্রায় দেড় ইঞ্চি লম্বা কাটা দাগ দেখা গেছে।ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনার পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। দলটির নেতৃত্ব দেন ইন্সপেক্টর আব্দুল আল মামুন বিশ্বাস।খানজাহান আলী থা...
মানিকগঞ্জে প্রাক্তনদের নিয়ে ছাত্র শিবিরের প্রীতি সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে প্রাক্তনদের নিয়ে ছাত্র শিবিরের প্রীতি সমাবেশ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ইসলামী ছাত্র শিবিরেে প্রাক্তনদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮ টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর অঞ্চলে টিম সদস্য ও মানিকগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির সভাপতি ও ডাকসু জিএস, জনাব এস এম ফাহাদ, মানিকগঞ্জ ১ আসনের এমপি প্রার্থী ডাঃ আবু বক্কর সিদ্দিক, মানিকগঞ্জ ২ আসনের এমপি প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবির সভাপতি জনাব মোঃ জাহিদুর রহমান, ও মানিকগঞ্জ জেলা আমির জনাব হাফেজ মাওলানা কামরুল ইসলাম।এস এম ফরহাদ বলেন, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আমাদের সবাইকে মানুষের কাছে দাওয়াত দিতে হবে, মানিকগঞ্জ...
বেলকুচিতে তরুণ হত্যা, বিচারের দাবিতে সড়ক অবরোধ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে তরুণ হত্যা, বিচারের দাবিতে সড়ক অবরোধ

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে মেধাবী তরুণ আবু হুরাইরা মিজান (২২) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।সকালে দেলুয়াকান্দি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বেলকুচি থানার সামনে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সভায় বক্তারা হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসির দাবি জানান।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিজান দেলুয়াকান্দি গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে। শান্ত স্বভাবের ও মেধাবী তরুণ হিসেবে এলাকায় পরিচিত মিজান ২০২৩ সালে বেলকুচি মডেল কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাস করেন।গত ৮ অক্টোবর (বুধবার) মাগরিবের পর উত্তর চন্দনগাঁতী গ্রামের একদল নেশাগ্রস্ত সন্ত্রাসী দেশীয় অস্...