Wednesday, July 22

সারাদেশ

দক্ষিণাঞ্চলের মৎস্য খাতের উন্নয়নে সরকার আপসহীন : ফরিদা আখতার
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

দক্ষিণাঞ্চলের মৎস্য খাতের উন্নয়নে সরকার আপসহীন : ফরিদা আখতার

||শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দক্ষিণাঞ্চলের মৎস্য খাত দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, চিংড়ি ও ইলিশ শুধু ব্যবসায়িক পণ্য নয়, এ দুটি পণ্যের সঙ্গে দেশের পরিচয় ও মানুষের জীবন-জীবিকা ওতপ্রোতভাবে জড়িত। এ খাতে গুণগত মানের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে খুলনা শ্রিম্প টাওয়ারে বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)-এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফরিদা আখতার বলেন, ব্যবসার প্রতিটি ধাপে সততা নিশ্চিত না হলে আন্তর্জাতিক বাজার ধরে রাখা সম্ভব নয়। চিংড়ি একটি খাদ্যপণ্য—এতে সামান্য অনিয়মও মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। জেলি পুশের মতো অনৈতিক কার্যক্রমের কারণে বৈদেশিক বাজারে বাংলাদে...
বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে নেশাজাত পণ্যসহ গ্রেফতার ৫
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে মাদকবিরোধী অভিযানে নেশাজাত পণ্যসহ গ্রেফতার ৫

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদদাতা ||নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডলসহ ০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ২৬-১২-২৫ তারিখে জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ-এর একটা টীম রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নওগাঁ জেলার বদলগাছি থানাধীন হাশিমপুর গ্রামে লিটনের বাড়ির সামনে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট কতিপয় ছেলেদের মাধ্যমে বিক্রয়ের জন্য অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ-এর একটা টীম ঘটনাস্থলে গিয়ে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ব্যাবসায়ী আসামি ১। লিটন মন্ডল (৪২) পিতা জিন্না মন্ডল সাং হাসিম পুর থানা বদলগাছি জেলা নওগাঁ-এর হেফাজত হতে ২০০ পিচ ট্যাপেন্...
উল্লাপাড়ায় বিডি নৌকা বাইচ প্রতিযোগীদের সংবর্ধনা প্রদান  
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

উল্লাপাড়ায় বিডি নৌকা বাইচ প্রতিযোগীদের সংবর্ধনা প্রদান  

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিডি নৌকা বাইচ প্রতিযোগিতায় সেরা মাঝিমাল্লা, সারিয়ালদ্বার, আড়ং, পরিচালক, নৌকা পরিচালক ও নৌকা সংগঠকদের মাঝে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া পৌর শহরের পাটবন্দরের ময়নাটকি সিনেমা হলের পাশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, বিডি নৌকা বাইচ প্রতিযোগিতার উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম পলাশ।রুহুল কবিরের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিডি নৌকা বাইচের পরিচালক জি.এম শান্ত মন্ডল, মানবজমিন পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ সাহান, গ্রামীণ বিডি নৌকার পরিচালক মোঃ রাকিবুল ইসলাম, কন্টেইনার তিতাস পারভেজ, কৈর্বত্যগাঁতী দ্রুতযানের পরিচালক আমিরুল ইসলাম, নিউ একতা চ্যালেঞ্জের পরিচালক খায়রুল ইসলাম, বিডি নৌকা বাইচের সদস্য সোহেল রানা প্রমুখ।পর...
পিরোজপুরে আদর্শ ছাত্র সমাজ গঠনে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

পিরোজপুরে আদর্শ ছাত্র সমাজ গঠনে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||পিরোজপুর জেলায় আদর্শ ছাত্র সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সম্প্রতি আয়োজিত এই সভায় বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্রদের করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়।"আদর্শ ছাত্র সমাজ গঠনে বর্তমান সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয়" শীর্ষক এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাউখালি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি ইমরান ফরহাদ। তিনি তাঁর বক্তব্যে নৈতিক অবক্ষয় রোধে এবং আধুনিক চ্যালেঞ্জের মুখে চারিত্রিক দৃঢ়তা বজায় রাখতে ইসলামী আদর্শের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিয়ালকাঠি হাজিবাড়ি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. ইসহাক সাহেব, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম এবং হাফেজ মাইনুল ইসলাম। বক্তারা ...
সলঙ্গায় চরবেড়া কবরস্থানের সৌন্দর্য বাড়াতে ফুলের গাছ রোপণ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় চরবেড়া কবরস্থানের সৌন্দর্য বাড়াতে ফুলের গাছ রোপণ

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় চরবেড়া কবরস্থানের ভিতর রাস্তার দুই ধারে সৌন্দর্য বাড়াতে ফুলের গাছ রোপণ করা হয়েছে। গতকাল (২৬ ডিসেম্বর) সকালে কবরস্থান উন্নয়ন কমিটির উদ্যোগে অত্র গ্রামের যুব সমাজের অর্থায়নে আখেরি বাড়ির আঙিনায় সৌন্দর্য বৃদ্ধি করতে রাস্তার দুই ধারে শতাধিক ফুলের গাছ রোপণ করা হয়।অত্র গ্রামের নবিন প্রবিনদের সাথে নিয়ে ফুলের গাছ রোপণ করেন অত্র কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি শামসুল আলম ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সলঙ্গা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, আনোয়ার হোসেন মোল্লা, আব্দুর রহিম প্রামাণিক।আখেরি বাড়ির আঙিনায় ফুলের গাছ রোপণ করতে পেরে সব বয়সী মানুষই আনন্দিত। উপস্থিত দর্শনার্থীরা বলেন, কবরস্থান প্রাঙ্গণে ফুলের বাগান থাকলে অনেক ভালো লাগে। এতে আখেরি বাড়ির সৌন্দর্য বাড়ে।...
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ আটক ১
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ আটক ১

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৩ বিজিবি লোগাং জোনের অভিযানে একজন চোরাকারবারিসহ ১১টি ভারতীয় গরু আটক করা হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ৩ বিজিবির লোগাং বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল হাসানের নেতৃত্বে একটি টহল দল পানছড়ির হাতিমারা (সেগুন বাগান) এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ওয়াকিটকি সেটসহ একজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করে।আটক ব্যক্তির নাম রন্তু চাকমা (৩৮)। তিনি পানছড়ি উপজেলার সীমান্তবর্তী শিবচরণ কার্বারী পাড়ার লিফ চরণ চাকমার ছেলে।বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়কের নির্দেশনায় নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বড় ধরনের চোরাচালান চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। একইদিন দুপুরে আটক চোরাকারবারি ও জব্...
সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা ও নিরপেক্ষতার অঙ্গীকার: ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা ও নিরপেক্ষতার অঙ্গীকার: ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা

|| নিজস্ব প্রতিবেদক ||বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভোলায় নির্বাচনী প্রচারণামূলক বিশেষ যান ‘ভোটের গাড়ি ক্যারাভান’-এর আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হলো জনগণের রায় প্রতিফলিত হয় এমন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।​উদ্বোধনী অনুষ্ঠানে মো. তৌহিদ হোসেন দেশের বিগত নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে বলেন, ২০০৮ সালের পর থেকে বাংলাদেশে প্রকৃতপক্ষে কোনো গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সকল রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে মা...
ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন। পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন। তিনি বলেন, “ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে আল-হেরা ইসলামী একাডেমি যেভাবে শিক্ষার্থ...
খুলনার মাঠে-ঘাটে আলোচনায় তারেক রহমান এর দেশে ফেরা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনার মাঠে-ঘাটে আলোচনায় তারেক রহমান এর দেশে ফেরা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সারাদেশের মতো খুলনাতেও তুঙ্গে উঠেছে রাজনৈতিক আলোচনা। চায়ের দোকান, খেলার মাঠ, বাজারের সেলুন থেকে শুরু করে মসজিদের বারান্দা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমান ও বিএনপির ভবিষ্যৎ রাজনীতি।নগরীর বিভিন্ন এলাকার চায়ের দোকানে বসে সাধারণ মানুষ তারেক রহমানের প্রত্যাবর্তনকে দেখছেন বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চারের ইঙ্গিত হিসেবে। অনেকেই বলছেন, তারেক রহমানের সরাসরি নেতৃত্ব মাঠের রাজনীতিতে বিএনপিকে আরও সক্রিয় ও সংগঠিত করবে। বিশেষ করে তরুণ ও প্রথম ভোটারদের মাঝে বিএনপি নতুন করে আস্থা ফিরে পেতে পারে বলে মত তাদের।খেলার মাঠে আড্ডা দেওয়া তরুণদের আলোচনাতেও উঠে আসছে বিএনপির আন্দোলন-সংগ্রাম, নির্বাচনী রাজনীতি এবং আগামী দিনের কৌশল। কেউ কেউ বলছেন, তারেক রহমা...
ভুরুঙ্গামারীতে বারাকা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
সর্বশেষ, সারাদেশ

ভুরুঙ্গামারীতে বারাকা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

|| আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||শীতের তীব্রতায় যখন উত্তরের জনপদে জীবন থমকে দাঁড়ায়, ঠিক তখনই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল শিক্ষা, সেবা ও দাওয়ায়ে উম্মাহর প্রেরণায় নিয়োজিত বারাকা ফাউন্ডেশন। হতদরিদ্র শিক্ষার্থী ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি–২০২৫” এর অংশ হিসেবে ভুরুঙ্গামারীতে কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার পাটেশ্বরী হেলিপ্যাড মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৪ শতাধিক শীতার্ত শিক্ষার্থী ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাটেশ্বরী বাজার ফয়জুন্নেছা নুরানী হাফেজিয়া কওমী বালক-বালিকা মাদ্রাসার পরিচালক মুফতি মোহাম্মদ খাইরুল ইসলামের সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।বারাকা ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা চকবাজার জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম ...