আরিচায় কম্প্রেসার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ৫
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ৩ নম্বর ফেরিঘাট এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে বিআইডব্লিউটিসি কাউন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় একটি দোকান এবং বিআইডব্লিউটিসি’র কাউন্টার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বোয়ালী ডাক্তারখানা এলাকার মো. আক্কাস মিস্ত্রি আরিচা টার্মিনালের দক্ষিণ পাশে একটি টিনের ঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতেন। টার্মিনালের বাউন্ডারি এরিয়ার ভেতরে রাখা ওই কম্প্রেসার মেশিনটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা ছয়জন ব্যক্তি গুরুতর আহত হন।আহতরা হলেন— মোহাম্মদ আলী (৫০), সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মন্ডল (৩০), মো. মাসুদ (৪৫), রওশোনারা বেগম (৫৫) এবং জাহাঙ্গীর শিকদ...










