নাগেশ্বরী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি||কুড়িগ্রামের নাগেশ্বরী থানা কার্যালয়ে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় 'ওপেন হাউজ ডে' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লা হিল জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী-ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ এবং বিশেষ অতিথি ছিলেন ভুরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পুলিশ জনগণের বন্ধু। মানবিক সমাজ গঠনে পুলিশের অবদান রাখতে চাই। এ জন্য জনগণের সহযোগিতা অপরিহার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করাসহ মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে পাশে চাই।বক্তা...










