চিলমারীতে ভাসমান তেল ডিপো পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ থাকা ভাসমান তেল ডিপো দুটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) চিলমারী উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (প্রধান কার্যালয়: চিলমারী নদী বন্দর ঘাট) এই কর্মসূচির আয়োজন করে।জানা যায়, চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর ভাসমান ডিপো দুটি ২০১৮ সাল থেকে তেলশূন্য অবস্থায় পড়ে আছে। ১৯৮৯ সালে স্থাপিত এই ডিপো দুটির মাধ্যমে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও লালমনিরহাট জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হতো। ২২ জন অনুমোদিত ডিলার এখান থেকে তেল সংগ্রহ করে খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছে দিতেন। ২০১৮ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডিপো দুটির তেল শেষ হওয়ার পর থেকে...










