Tuesday, July 14

সারাদেশ

মির্জাগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মির্জাগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সর্বসাধারণকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মির্জাগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ওয়ালটন প্লাজার সামনে এ ক্যাম্পের আয়োজন করা হয়। দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় প্লাজাটি এই উদ্যোগ নেয়।এদিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরিব, দুস্থ ও মধ্যবিত্তসহ বিভিন্ন পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে ক্যাম্পটিতে ভিড় করেন। মির্জাগঞ্জ ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক মো. জুয়েলের পরিচালনায় দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন ঢাকা থেকে আগত চিকিৎসক ডা. শাহনেওয়াজ চৌধুরী (এমবিবিএস, সিসিডি-বারডেম, ডিএমইউ-আলট্রা)।চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা ওয়ালটন প্লাজ...
চিলমারীতে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ
কৃষি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৪ জুন) সকাল সাড়ে দশটায় চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, জামায়াতের বাদল, সাংবাদিক ও বিএনপি নেতা বদরুদ্দোজা বুলু, স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা (SAAOs) এবং প্রকৃত আমন চাষী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ।ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার এই উপকরণ বিতরণ করা হয়। চিলমারী উপজেলায় ৬ টি ইউনিয়নে ১৫০০ জন কৃষককে প্রণোদনার প্যাকেজ দেয়া ...
নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ
কৃষি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে।‎বুধবার (২৪ জুন) সকাল ১১টায়, ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ -২ মৌসুমে রোপা আমন, এয়ার ফ্লো মেশিন, মরিচ (হাইব্রিড) ফসলের প্রণোদনা কর্মসুচি বাস্তবায়নের নিমিত্তে এসব সার ও বীজ বিতরন করা হয়।‎উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৩ হাজার ৫শত জন কৃষককে ৫ কেজি করে আমন বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং এয়ার ফ্লো মেশিন ৪ টি ও ৯০ জনকে মরিচ বীজ বিতরণ করা হয় এবং উপজেলা মৎস্য অফিসার শাহাদাৎ হোসেনের আয়োজনে ইউনিয়ন প্রকল্প (তৃতীয় পর্যায়ের) আওতায় ৩জন মৎস্য চাষীকে মাছের খাদ্য, খৈল ও শাক সবজির চারা বিতরণের করে।‎‎বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এইচএম খোদাদাদ হ...
পানছড়িতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ ও কর্মপরিকল্পনা সভা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পানছড়িতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ ও কর্মপরিকল্পনা সভা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, এই ক্যাম্পেইন শুধু স্বাস্থ্য বিভাগের কাজ নয়, এটা সামাজিক আন্দোলন। ২৮ জুনের দিন আমাদের একটাই লক্ষ্য, একটিও শিশু যেন ভিটামিন এ খাওয়া থেকে বাদ না পড়ে। সবার সহযোগিতা পেলে আমরা লক্ষ্যমাত্রা ১০০% অর্জন করবো।অন্যান্যদের মধ্যে, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাদ, উপজেলা মডেল মসজিদের ইমাম মোঃ সাব্বির মাহমুদ উপস্থিত ছিলেন।...
রংপুর সিটি কর্পোরেশনের মাসিক সভা: সমন্বিত পরিকল্পনা ও স্বচ্ছতার আহ্বান প্রশাসকের
সর্বশেষ, সারাদেশ

রংপুর সিটি কর্পোরেশনের মাসিক সভা: সমন্বিত পরিকল্পনা ও স্বচ্ছতার আহ্বান প্রশাসকের

|| রংপুর প্রতিনিধি ||রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) এক গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে রসিক অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।সভায় রংপুর নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রশাসক নগরীর সুষম ও টেকসই উন্নয়ন বজায় রাখতে সমন্বিত পরিকল্পনা, কাজের স্বচ্ছতা এবং জনসেবার মানোন্নয়নে কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানান রসিক প্রশাসক।তিনি বলেন, নাগরিকদের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে রংপুর সিটি কর্পোরেশন সবসময় অগ্রণী ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সভায় কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।...
রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রংপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

|| রংপুর প্রতিনিধি ||আগামী ২৮ জুন ২০২৬ তারিখে দেশব্যাপী আয়োজিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে রংপুরে এক অবহিতকরণ ও বিভাগীয় কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুরের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ের সভা কক্ষে এই সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের মান্যবর বিভাগীয় কমিশনার। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। এছাড়া কর্মসূচিটি সফল করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), গেইন (gain), নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ইউনিসেফ (unicef) সার্বিক সহযোগিতা প্রদান করছে।সভায় বক্তারা আসন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর আহ্বান ...
নিয়োগ বঞ্চিত এনটিআরসিএ (১-১২তম) সনদধারীদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নিয়োগ বঞ্চিত এনটিআরসিএ (১-১২তম) সনদধারীদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি

|| রোকনুজ্জামান রাজু | জামালপুর প্রতিনিধি ||বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দীর্ঘদিন ধরে নিয়োগ বঞ্চিত প্রার্থীরা তাদের দাবির স্বপক্ষে পুনরায় সোচ্চার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১-১২তম শিক্ষক নিবন্ধন নিয়োগ প্রত্যাশী পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা তাদের অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন।নিয়োগ বঞ্চিত সনদধারীরা মাননীয় প্রধানমন্ত্রীর অতীতের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন। 'NTRCA (১-১২তম) শিক্ষক নিবন্ধন নিয়োগ প্রত্যাশী পরিষদ' নামক ফেসবুক গ্রুপে চাকরিপ্রার্থীরা গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করে লিখছেন, "আহ! মানবতা, এ মজলুমদের ক্ষেত্রেই কেন তোমার এমন নীরবতা?" তারা অবিলম্বে তাদের প্যানেল ভিত্তিক নিয়োগের মাধ্যমে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ক...
কিশোরগঞ্জে সাংবাদিক খায়রুল ইসলামকে প্রাণনাশের হুমকি, বিএমইউজে’র তীব্র নিন্দা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কিশোরগঞ্জে সাংবাদিক খায়রুল ইসলামকে প্রাণনাশের হুমকি, বিএমইউজে’র তীব্র নিন্দা

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||‘কালের নতুন সংবাদ’ পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খায়রুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাজিতপুর উপজেলা বিএনপি নেতা বুরহানের বিরুদ্ধে। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ প্রকাশের জের ধরে গত রাত ১১টা ১৬ মিনিটে এই হুমকির ঘটনা ঘটে বলে সাংবাদিক মহল থেকে জানা গেছে।এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)। সংগঠনের নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের কলম স্তব্ধ করা যাবে না। তারা অবিলম্বে অভিযুক্ত বিএনপি নেতা বুরহানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে সাংবাদিক সমাজ তিন দফা দাবি উত্থাপন করেছে—আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বুরহানের...
গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সলঙ্গায় যুবদলের প্রতিবাদ সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সলঙ্গায় যুবদলের প্রতিবাদ সমাবেশ

|| আখতার হোসেন হিরন |সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সলঙ্গা থানা শাখা।মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সলঙ্গা থানা যুবদলের আয়োজনে বাজারের ধানহাটা এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কদমতলা চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহিন রেজার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার। এছাড়া আরও বক্তব্য রাখেন থানা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, মিজানুর রহমান, মেহেদী হাসান আমজাদ, সেলিম এলাহি, তারেক মাহমুদ, সোহেল রানা ও রাসেল আহমেদসহ অনেকে।সভাপতির বক্তব্যে রাশেদুল হাসান পাপন ব...
মানিকগঞ্জে ব্যাটারি চোর আটক: হাতেনাতে মিলল চুরি হওয়া ব্যাটারির হদিস
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ব্যাটারি চোর আটক: হাতেনাতে মিলল চুরি হওয়া ব্যাটারির হদিস

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে চুরির দায়ে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৩ জুন) মানিকগঞ্জ জাগির স্কুলের সামনে মহাসড়কে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে চুরি করা হ্যালোবাইকের ব্যাটারি উদ্ধার করা হয়েছে।​জানা যায়, আটক ব্যক্তি গতকাল ত্রিফল (প্লাস্টিকের আবরণ) দিয়ে মুড়িয়ে চুরি করা ব্যাটারিগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তার চলাফেরায় সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ব্যাটারিগুলো চুরির কথা স্বীকার করে।​উল্লেখ্য যে, গত শনিবার রাতে লাভলু মিয়া নামে এক ব্যক্তির হ্যালোবাইক চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আজ উদ্ধার হওয়া ব্যাটারিগুলো সেই বাইকেরই কি না, তা যাচাই করা হচ্ছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার তাদের বাইক ফিরে পাওয়ার বিষয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।​পরে স্থানীয়রা বিষয়ট...