বাবা তোমাকে আজো মনে পড়ে_কবিতা
|| আব্দুল হামিদ সরকার ||বাবা তোমাকে আজো মনে পড়েতোমার শারীরিক উচ্চতার চেয়েতোমার যোগ্যতা ছিলো ঢের বেশিধবধবে ধোলাই করা পাঞ্জাবিতেহাসিমাখা তোমার মুখখানা।বাবা তোমাকে আজো মনে পড়ে,তোমার কাঁচা পাকা চুলের ঢেউয়েরপরতে পরতে ছিলো মানবতার ছোঁয়া।ঈমানী শক্তিতে ছিলে মহীয়ানসততা আর আদর্শই ছিলো তোমার পুঁজি।বাবা তোমাকে আজো মনে পড়ে,ছিলো না তোমার খাটপালন্ক আর অহমিকাআম্রকাঠের চৌকিতে মোটা কাঁথায় শুয়ে স্বপ্নদেখতে আর দেখাতে মোদের। হে বৎসদ্বয়শিক্ষার আলোয় হও আগুয়ান।বাবা তোমাকে আজো মনে পড়ে,কাসার থালায় ডাল খেয়ে পান খাওয়া ঠোঁটেতোমার বলা মনীষীদের জীবন কাহিনীআর রাক্ষস ও দানবের গল্প আজো কানে বাজে।বাবা তোমাকে আজো মনে পড়ে,তোমার তিরোধান হয়েছে প্রায় চার যুগ পূর্বেকিন্তু তোমার আদর্শগুলো এখনো হীরকের মতো জ্বলে।তুমি ছিলে মানুষ গড়ার কারিগরশিক্ষার আলো প্রজ্বলনে তোমার ছিলো প্রাণপণ চেষ্টা।বাবা তোমাকে আজো মনে পড়ে...










