আমি এক দুধের শিশু, আমার কি দোষ ছিলো?_কবিতা
|| আব্দুল হামিদ সরকার ||পৃথিবীতে আমার আগমনের পথ প্রশ্নসিদ্ধ বলেমোর মনোআঙিনায় দাবানলের থাবায় তপ্ত হৃদয়আমাকে ঘুমাতে দেয় না।হাটে, মাঠে, ঘাটে আর লোকালয় জনপদেআমার বিশেষায়িত নাম জারজ শব্দটি আমাকেতটস্থ রাখে সব সময় ।অথচ আমার কি দোষ ছিলো?সুবিশাল পৃথিবীর সীমাহীন আকাশের নীচে,সবুজ জমিনে আর দশটা শিশুর মতোইমায়ের উদরে জন্মেছিলাম।হয়তো নির্ধারিত সময় বা অপরিপক্ক সময়েকোন মায়ের পেট চিড়ে ভূমিষ্ঠ হয়েছিলো আমার।হাত পা ছুড়ে পৃথিবীর প্রথম ভাষা কান্নায়ঠোঁট মুখ নেড়ে জমিনকে স্বাগত জানিয়েছিলাম।কোন নারী আমার মা? কোন পুরুষ আমার বাবা?তা আমার অভিধানে তখন অজানা ছিলো।আমি এসেছি এ ধরায় এটাই নির্মম সত্য।আমি এক অবোধ শিশু, আমাকে পৃথিবীতে আনারপ্রক্রিয়া বৈধ না অবৈধ ছিলো তা আমি জানি না।অথচ আমার কি দোষ ছিলো?হৃদয়হীনা শব্দ দিয়ে মায়ের ভালোবাসাকে নিম্নগামীকরতে চাই না আমি।গর্ভধারিণী মাকে কালো, ফর্সা, লম্বা, বেটে পা...










