সলঙ্গায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ইউনিয়নের হরিনচড়া বাজারস্থ নিউ ফুড ভিলেজ হোটেল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহিন-এর সার্বিক সহযোগিতায় এবং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খোন্দকার তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার।অনুষ্ঠানে হেলাল সরকার তার বক্তব্যে বলেন, দেশে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে। এই নির্বাচনে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অত্যন্ত অল্প স...










