রবিবার, এপ্রিল ১৯

রাজনীতি

বসুন্ধরায় হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াত আমির
রাজনীতি

বসুন্ধরায় হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াত আমির

রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াত ইসলামির আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান।মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হামলার শিকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।এ সময় উপস্থিত কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। তিনি দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন এবং মিডিয়া ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থতি ছিলেন।তিনি এ ধরনের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং এ ঘটনার নিন্দা জ্ঞাপন করেন। সম্প্রতি গণআন্দোলনের পর একটি সুবিধাবাদী মহল দেশকে অস্থিতিশীল এবং গণআন্দোলনের সফলতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ ধরনের কাপুরুষোচিত হামলা করত...
নির্বাচনে জিততে মানুষের মন জয় করুন, নেতাকর্মীদের তারেক রহমান
রাজনীতি

নির্বাচনে জিততে মানুষের মন জয় করুন, নেতাকর্মীদের তারেক রহমান

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের কোনো মানুষ যাতে অনিরাপদ বোধ না করে, তা নিশ্চিত করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করুন। জনগণের সুখে দুঃখে তাদের সঙ্গে থাকুন। জনগণকে সঙ্গে রাখুন। ধর্ম-বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন, দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতাকর্মী সমর্থক হিসেবে সেটি নিশ্চিত করুন।মঙ্গলবার (২০ আগস্ট) লন্ডন থেকে এক ভিডিওবার্তায় এসব কথা বলেছেন তারেক রহমান।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক...
ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন
রাজনীতি

ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন

শেখ হাসিনা সরকারের পতনের পর মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন।সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান তিনি।ব্যারিস্টার সুমন বলেন, আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত-নিহত হয়েছেন, এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো, আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন, আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে দুঃখ প্রকাশ করেছি।তিনি বলেন, আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন, এই সংস্...
সাড়ে ৭ বছর পর দেশে ফিরলেন ফালু
রাজনীতি

সাড়ে ৭ বছর পর দেশে ফিরলেন ফালু

দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর দেশে ফিরেছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। বিএনপির সাবেক রাজনৈতিক সচিব ও উপদেষ্টা ফালু রবিবার দেশে আসেন। দেশে ফেরার পর সোমবার (১৯ আগস্ট) তিনি রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে যান। এনটিভির কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।দেশে ফেরার পর ফালু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানা গেছে।মোহাম্মদ মোসাদ্দেক আলী ২০১৭ সালের ৯ মার্চ দেশ থেকে যান। শারীরিক অসুস্থতা এবং আওয়ামী লীগ সরকারের কারণে তিনি দেশে ফিরতে পারেননি। শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন।ফালু ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক সচিব ছিলেন। বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় আসার পর পুনরায় তিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হন। ২০০৪ সালে ঢা...
ডা. দীপু মনি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

ডা. দীপু মনি গ্রেফতার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মো. জিয়াউদ্দীন আহমেদ।তিনি জানান, বারিধারা ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে।...
আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ছাত্র-জনতাকে ‘নির্বিচারে হত্যা’র দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।সোমবার (১৯ আগস্ট) এ রিট করেন তিনি। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে।এ ছাড়া, রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে।এ বিষয়ে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে।জানা গেছে, বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।...
শেখ হাসিনার সঙ্গে বেঈমানি হবে তাই দেশ ছাড়েননি পলক
রাজনীতি

শেখ হাসিনার সঙ্গে বেঈমানি হবে তাই দেশ ছাড়েননি পলক

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান।শেখ হাসিনার দেশত্যাগের পর প্রায় ২৪ ঘণ্টা জাতীয় সংসদ ভবন এলাকার একটি কক্ষে আত্মগোপনে ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন (৬ আগস্ট) দুপুর পর্যন্ত পলক ওই এলাকাতেই ছিলেন। এরপর তিনি বিশেষ উপায় অবলম্বন করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান। কিন্তু সেখান থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায় সেনাবাহিনী। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনাইদ আহমেদ পলক। ইন্টারনেট শাটডাউনের বিষয়েও তিনি তার দায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনও সিদ্ধান্ত ছিল না।জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, গোয়েন্দা...
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়
রাজনীতি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।রবিবার (১৮ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য যথাক্রমে অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহাকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্...
আন্দোলনে সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আহতদের উন্নত চিকিৎসাসহ ক্ষতিপূরণ দাবি ফয়জুল করীমের
রাজনীতি

আন্দোলনে সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আহতদের উন্নত চিকিৎসাসহ ক্ষতিপূরণ দাবি ফয়জুল করীমের

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে বেশি ক্ষতিগ্রস্ত যাদের চিকিৎসা এদেশে সম্ভব নয়, তাদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেশ ও জাতির অগ্রগতির স্বার্থে অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে।রবিবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকার পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, লোকমান হোসাইন জাফরী।ফয়জুল করিম বলেন, ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। প্রতিটি শহীদ পরিবারকে যথাযথ ক্ষতিপূ...
ইইউ’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলে বৈঠক
রাজনীতি

ইইউ’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলে বৈঠক

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড‘র সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়।বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।...