বৃহস্পতিবার, এপ্রিল ৯

রাজনীতি

ঢাকার ৬ স্থানে আজ জনসভা করবেন তারেক রহমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ঢাকার ৬ স্থানে আজ জনসভা করবেন তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণ অংশে দুই দিনের টানা কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আজ ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে এই জনসভাগুলো অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী লাল মাঠে, বেলা ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।দিনের শেষ ভাগে বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্...
সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শলী বনানী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সকালে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এম আকবর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম এর পরিচালনায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উল্লাপাড়া শিক্ষানগরীর রুপকার, সৎ নীতি আদর্শবান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি, এম আকবর আলীর সহধর্মিণী বিশিষ্ট সমাজ সেবক লায়ন মিসেস মোমেনা আলী।এসময় মোমেনা আলী উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর বিগত দিনের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। পাশাপাশি তিনি আগামী ১২ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটে এম আকবর আলীর ধানের শীষ ...
খাগড়াছড়িতে নির্বাচনী মাঠে ওয়াদুদ ভূইয়া: ঐক্য ও সম্প্রীতির বার্তা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়িতে নির্বাচনী মাঠে ওয়াদুদ ভূইয়া: ঐক্য ও সম্প্রীতির বার্তা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে ২৯৮ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া নির্বাচনী পথসভা করেছেন।শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে উপজেলার চৌধুরী পাড়া, কলোনি পাড়া, লোগাং, উল্টাছড়ি এলাকায় এ পথসভা করা হয়েছে।এসময় তিনি হেডম্যান কার্বারিদের উদ্দেশে বলেন, আপনাদের সঙ্গে বসা মানে পুরো গ্রামের মানুষের সঙ্গেই বসা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যা যা করা প্রয়োজন, তা আমরা সম্মিলিতভাবে করব। পাহাড়ি বাঙালি বিভাজন সৃষ্টির সব অপচেষ্টা বন্ধ করে ঐক্য ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলবো।তিনি আরো বলেন, আপনারা যদি ১২ তারিখ ধানের শীষের জন্য কষ্ট করেন, আমি আগামী ৫ বছর আপনাদের জন্য কষ্ট করবো।এসময়, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবিণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন,  যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সবেক ছাত্রদলের সভাপতি...
আলীমকে বিজয়ী করলে মন্ত্রী পাবেন: নিলোফার চৌধুরী মনি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আলীমকে বিজয়ী করলে মন্ত্রী পাবেন: নিলোফার চৌধুরী মনি

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী ও এনায়েতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের সমর্থনে চৌহালী ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল আড়াই টায় চৌহালী উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, “আপনাদের কপাল ভালো, আপনারা সোনার টুকরা ছেলে পেয়েছেন। আলীমকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আপনারা একজন মন্ত্রী পাবেন।”তিনি আরও বলেন, “আমি এসেছি তারেক রহমানের পক্ষ থেকে ধা...
খুলনা–৩ আসনে বিএনপির উদ্যোগে চালু হলো ২৪ ঘণ্টার ফ্রি ওয়াইফাই সেবা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা–৩ আসনে বিএনপির উদ্যোগে চালু হলো ২৪ ঘণ্টার ফ্রি ওয়াইফাই সেবা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||“স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা–৩ আসনের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়।খুলনা–৩ আসনের অন্তর্গত খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ছয়টি পয়েন্টে স্থাপন করা হয়েছে “বকুল’স ওয়াইফাই জোন”। এসব জোনে ২৪ ঘণ্টা উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকছে, যেখানে কোনো পাসওয়ার্ড ছাড়াই সাধারণ মানুষ সহজে সংযুক্ত হতে পারবে।এ বিষয়ে উদ্যোক্তা আলহাজ রকিবুল ইসলাম বকুল বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট আর বিলাস নয়, বরং শিক্ষা, কর্মসংস্থান ও সমাজের সঙ্গে যুক্ত থাকার একটি মৌলিক মাধ্যম। এখন জ্ঞান অর্জন কেবল পাঠাগারে সীমাবদ্ধ নেই। ইন্টারনেটের মাধ্যমে তরুণরা আধুনিক প্রযুক্তি শিখে ফ্রিল্যা...
শিবালয়ে জামায়াতের নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে জামায়াতের নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকির নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শিবালয়ের আরিচা ফেরি ঘাটের ট্রাক টার্মিনালে এ জনসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আঞ্চলিক টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন।এ সময় মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলামের প্রধান আলোচক ছিলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবালয় থানা শাখার আমীর হাফেজ মাওলানা হাতেম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,...
আমরা ভাড়াটিয়া লোক দিয়ে সমাবেশ করি না: আমিরুল ইসলাম খান আলীম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আমরা ভাড়াটিয়া লোক দিয়ে সমাবেশ করি না: আমিরুল ইসলাম খান আলীম

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||“ভোট দেব ধানের শীষে, দেশ গড়ব মিলে মিশে”—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দৌলতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা বিপ্লব।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী ও এনায়েতপুর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, “আমরা ভাড়াটিয়া লোক দিয়ে সমাবেশ করি না। এখানে উল্লাপাড়া বা শাহজাদপুরের কোনো লোক নেই—এখানে শুধুই বেলকুচির মানুষ। এটাই আমাদের শক্তি।”তিনি আরও বলেন, “অনেক সন্ত্রাসী আজ মাঠে নেমেছে। ন...
ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ

|| মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে সমাবেশে নেতৃবৃন্দ একটি দুর্নীতিমুক্ত, ইনসাফপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জাতীয় গণমাধ্যমের বর্তমান ভূমিকা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সাইকেল র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।এ সময় র‍্যালিতে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন।সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আল...
সিরাজগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বিশাল শোভাযাত্রায় মুখর শহর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বিশাল শোভাযাত্রায় মুখর শহর

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ শহর ও সদর শাখার উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ-কাজীপুর রোডের মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।মিছিলটি বাসস্ট্যান্ড, জেলা জজ কোর্ট এলাকা, পৌরসভা রোড ও চৌরাস্তা প্রেসক্লাব হয়ে এস এস রোড দিয়ে রেলগেট এবং চান্দালীর মোড় ঘুরে পুনরায় কাজীপুর মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রার অগ্রভাগে নেতৃত্বে ছিলেন শহর শিবিরের সভাপতি শামীম রেজা এবং সদর শিবিরের সভাপতি ও সেক্রেটারিসহ স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি এবং সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম।মি...
বেলকুচিতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।র‍্যালিটি আল আমান বাহেলা খাতুন মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চালা গ্যারেজ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও সংগঠনের বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুল আজিজ, সাবেক জেলা সেক্রেটারি ও বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, জেলা শিবিরের বাইতুল মাল সম্পাদক এরশাদ আলী, উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু, ...