Sunday, August 9

অপরাধ, আইন ও আদালত

নাশকতা চেষ্টার অভিযোগে নাগেশ্বরীতে আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাশকতা চেষ্টার অভিযোগে নাগেশ্বরীতে আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক ও পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।নাগেশ্বরী থানা সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আসাদুজ্জামান বাচ্চু (৫০), সভাপতি, কৃষকলীগ রায়গঞ্জ ইউনিয়ন শাখা।আমিনুল ইসলাম (৪৮) সভাপতি, আওয়ামী যুবলীগ ৬নং ওয়ার্ড, নাগেশ্বরী পৌর শাখা।মোঃ শাহ আলম (৪২), বাংলাদেশ আওয়ামী লীগ, নেওয়াশী ইউনিয়ন শাখা। মোঃ মিঠুন রায়হান ওরফে লিটন মিয়া (২৬),সক্রিয় সদস্য, ছাত্রলীগ ১নং ওয়ার্ড শাখা।নাগেশ্বরী থানা সূত্রে আরও জানা যায়, ধৃত আসামিদের “নাগেশ্বরী থানার এফআইআর নং-১৪, তারিখ ১৭ অক্টোবর ২০২৫; জি.আর. নং-২০১, তারিখ ১৭ অক্টোবর ২০২৫; সময় সকাল ০৭টা ১৫ ম...
ভাড়াটিয়ার দখলে খুলনার নিক্সন মার্কেটের দোকান, অসহায় মালিক
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভাড়াটিয়ার দখলে খুলনার নিক্সন মার্কেটের দোকান, অসহায় মালিক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নগরীর অন্যতম বাণিজ্য কেন্দ্র নিক্সন মার্কেটের একটি দোকান ঘর দখল নিয়ে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, মেয়াদোত্তীর্ণ ভাড়াটিয়া এখন রাজনৈতিক আশ্রয়ে থেকে (আগে শেখবাড়ির, এখন মহিলা দল নেত্রীর আশ্রয়ে) দোকান ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছেন। এতে অসহায় অবস্থায় পড়েছেন দোকানের প্রকৃত মালিক পরিবারটি।বুধবার (১২ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিক্সন মার্কেটের ১২৩ নম্বর হোল্ডিংয়ের দোকান মালিক তৈয়েবুর রহমানের স্ত্রী সুরাইয়া বেগম অভিযোগ করেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার নয় মাস পার হলেও ভাড়াটিয়া মোহাম্মদ জানু দোকান ছাড়ছেন না। উল্টো তিনি বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।সুরাইয়া বেগম জানান, হাজী মহসিন রোডের বাসিন্দা মোহাম্মদ জানু দীর্ঘদিন ধরে তাদের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছেন। প্রথমে দুই দফা চুক্তিতে দোকান ভ...
খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে আগুন; পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে আগুন; পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রোল ভর্তি বোতল ছুড়ে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে, আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে অফিসের কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে যায়। খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।অফিসের নিরাপত্তা প্রহরী ওয়াহিদুর রহমান নান্নু জানান, রাত ৩টার দিকে আগুনের শিখা দেখে তিনি পানি ঢেলে নেভানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত আসে। “দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে,” বলেন তিনি।নান্নুর দাবি, দুর্বৃত্তরা অফিসের পেছনের গ্রিল দিয়ে দুটি পেট্রোলভর্তি বোতল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকেই ওই দুটি বোতল উদ্ধার করেছে পুলিশ।টুটপাড়া ফায়...
নাশকতার চেষ্টায় কুড়িগ্রামে আরও ২০ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাশকতার চেষ্টায় কুড়িগ্রামে আরও ২০ জন গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে বিশেষ অভিযানে আরও ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এর আগে প্রথম ধাপে ১৩ জনকে গ্রেফতারের পর গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ধাপে এ অভিযান পরিচালনা করা হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলার বিভিন্ন উপজেলায় একযোগে পরিচালিত এ অভিযানে নাশকতার পরিকল্পনাকারী, অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত এবং সাধারণ নাগরিকদের ওপর নির্যাতনকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়। এ নিয়ে গত দুই দফায় মোট ৩৩ জনকে আটক করেছে জেলা পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের যুবলীগ সদস্য মোঃ আবু আক্কাস সিদ্দিক দরবেশ (৪৭), সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজির হোসেন (৪২), ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম (৬২), রাবাইতারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপত...
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল নিক্ষেপ: আতঙ্কিত জনগণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল নিক্ষেপ: আতঙ্কিত জনগণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ শহরের প্রবেশমুখ বাসস্ট্যান্ড এলাকায় ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে । ঘটনায় কেউ হতাহত না হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মুহূর্তেই এলাকা প্রায় জনশূন্য হয়ে যায়।জানা গেছে, আজ ১৩ নভেম্বর, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের লক ডাউন ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মানিকগঞ্জ শহরে গতরাত ৯ টার দিকে চলন্ত পিক আপ থেকে দুষ্কৃতিকারীরা এই ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এঘটনার পর পুরো মানিকগঞ্জ শহর র‍্যাব, আর্মি, পুলিশের কঠিন নজরদারিতে রয়েছে।...
শিবালয়ে স্কুলবাসে অগ্নিসংযোগ: সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৯
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে স্কুলবাসে অগ্নিসংযোগ: সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৯

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর সন্ধ্যায় শিবালয় উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি পাম্পের পাশে রাখা একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস মালিক সিয়াম ইদ্রিস বাদী হয়ে শিবালয় থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে পাঁচজনকে গ্রেপ্তার করে, পরবর্তীতে আরও চারজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার (৪০), আওয়ামী লীগ নেতা লিটন খান (৫২), মিজান খন্দকার (৪৮), নিজাম উদ্দিন (৪৯), শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল ...
সলঙ্গায় ফুলজোড় নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় ফুলজোড় নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় ফুলজোড় নদী থেকে খতিব নামের এক যুবকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করছে সলঙ্গা থানা পুলিশ।উদ্ধারকৃত মরদেহ সলঙ্গা থানার চরফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে গরু ব্যবসায়ী আব্দুল লতিফ খতিব (৫০)এর বলে জানান তাঁর পরিবার।পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল লতিফ (খতিব) দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করেন। গত রবিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ বুধবার (১২ নভেম্বর) ভোরে স্থানীয়রা ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আব্দুল লতিফ খতিবকে হাত-পা বেঁধে হত্যা করে ফুলজোড় নদীতে ফেলে রে...
নাগেশ্বরীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই সদস্য গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই সদস্য গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাগেশ্বরী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের আটক করে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ও নাশকতামূলক কার্যক্রমে সম্পৃক্ত ছিল। তাদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় সন্ত্রাসবিরোধী আইনের একাধিক ধারা অনুযায়ী মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের নামে নাগেশ্বরী থানার এফআইআর নং–১৪, তারিখ–১৭ অক্টোবর ২০২৫, এবং জি আর নং–২০১, তারিখ–১৭ অক্টোবর ২০২৫–এর অধীনে মামলা দায়ের করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯–এর ধারা ৮/৯/১০/১২/১৩ অনুযায়ী দায়ের করা হয়েছে।গ্রফতারকৃত আসামিদ্বয় হলো মোঃ আবু আক্কাস সিদ্দিক দরবেশ (৪৭) তিনি রামখানা ইউনিয়ন যুবলীগের সদস্...
খুলনার খালিশপুরে পিকআপে আগুনের চেষ্টা, পুলিশের নজরদারি জোরদার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার খালিশপুরে পিকআপে আগুনের চেষ্টা, পুলিশের নজরদারি জোরদার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার খালিশপুরে গভীর রাতে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে চারটার দিকে খালিশপুর থানাধীন ফেয়ারওয়ে রোড এলাকায় এ ঘটনা ঘটে।গাড়ির মালিক আপন জানান, রাতে কিছু শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখেন কয়েকজন যুবক তাঁর গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি। ফলে পুরো গাড়ি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়।তিনি বলেন, “গাড়ির সামনের কভার ও গ্লাস পুড়ে গেছে। আগুন পুরোপুরি ধরলে বড় ক্ষতি হতো।”খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, “গাড়ির ওপর কাপড় ছিল, তাতে আগুন ধরে পুড়েছে। দুর্বৃত্তরা পুরো গাড়িতে আগুন ধরাতে পারেনি। এলাকা আমাদের কড়া নজরদারিতে রয়েছে।”পুলিশের একটি সূত্র জানায়, পালিয়ে থাকা কিছু রাজনৈতিক নেতাকর্মী এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এ...
কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে গ্রেফতার ১৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে গ্রেফতার ১৩

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনায় যুক্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পূর্বে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, সাধারণ নাগরিকদের ওপর নির্যাতন ও সংগঠিত নাশকতার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— চর রাজিবপুর উপজেলার ১ নং রাজিবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোঃ মজিবর রহমান (৪৬), ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ওরফে বাবুল মুন্সি (৬৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী, চর ভূরুঙ্গামারী এলাকার মোঃ রাইসুল ইসলাম (২৬), ফুলবাড়ী উ...