Saturday, August 8

অপরাধ, আইন ও আদালত

খুলনায় ১ ঘণ্টার ব্যবধানে চারজনকে গুলি ও গলা কেটে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ১ ঘণ্টার ব্যবধানে চারজনকে গুলি ও গলা কেটে হত্যা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুই শিশুসহ চারজনকে গুলি ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে সোনাডাঙ্গা ও লবণচরা থানার দুটি পৃথক স্থানে এসব হত্যাকাণ্ড ঘটে। ঘটনাগুলোয় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।করিমনগরে আলাউদ্দিনকে গুলি ও জবাইসন্ধ্যা ৭টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় সৈয়দ আলী হোসেন প্রাইমারি স্কুলের পাশে নিজ ভাড়া বাসায় আলাউদ্দিন মৃধা (৩৫)–কে তার স্ত্রীর সামনে গুলি ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি মনা মুন্সির ছেলে এবং পেশায় ডিমের ব্যবসায়ী।নিহতের স্ত্রী নারগিস জানান, পূর্বশত্রুতার জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি বলেন,“আমার স্বামী ঘরের দরজায় বসে ছিল। হঠাৎ ৩টি মোটরসাইকেলে ৬ জন আসে। একজন ধরে রাখে, আরেকজন গুলি করে। পরে আরেকজন জবাই করে চলে যায়। আমি চিৎকার কর...
ভুরুঙ্গামারীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভুরুঙ্গামারীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম (৪০) নাশকতা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন। তিনি বাগভান্ডার গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।রবিবার (১৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”গ্রেফতারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।...
গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায়ে ইসলামী ঐক্য আন্দোলনের সন্তোষ প্রকাশ
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায়ে ইসলামী ঐক্য আন্দোলনের সন্তোষ প্রকাশ

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের নিকৃষ্টতম গণহত্যাকারী হাসিনাকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। আজ সোমবার (১৭ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যুক্ত বিবৃতিতে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই সন্তোষ প্রকাশ করেন দলের কেন্দ্রীয় আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভুঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই রায় গণ-অভ্যুত্থানের বিজয়, এই রায় একটি 'ঐতিহাসিক বিজয়'। খুনি হাসিনার অপরাধের তুলনায় সাজা যথেষ্ট না হলেও, ভবিষ্যতে যেন কেউ ফ্যাসিস্ট বা একনায়ক হতে না পারে, তার জন্য এটি একটি বড় শিক্ষা ও উদাহরণ হয়ে থাকবে।তারা আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে জনআকাঙ্খা পূরণ হয়ে...
ওলামালীগের নাম ভাঙিয়ে প্রতারণা ও জমিদখলের অভিযোগ : বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি মাওলানা ইসমাইল এখনো গ্রেপ্তারবিহীন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ওলামালীগের নাম ভাঙিয়ে প্রতারণা ও জমিদখলের অভিযোগ : বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি মাওলানা ইসমাইল এখনো গ্রেপ্তারবিহীন

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গী, কাশিমপুর, কলেজগেট এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গত কয়েক বছরে প্রতারণা, চাঁদাবাজি, জমি দখল, ব্ল্যাকমেইল ও নারী হয়রানির অভিযোগে একই ব্যক্তির নাম সামনে আসছে—নিজেকে “বাংলাদেশ ওলামালীগ”-এর সভাপতি পরিচয়দানকারী মাওলানা ইসমাইল। স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় পরিচয়ের আড়ালে তিনি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী একাধিক হত্যা মামলার অভিযোগ থাকলেও দীর্ঘদিন ধরে তিনি গ্রেপ্তারবিহীন।ধর্মীয় পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ :স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের বরিশপুরের বাসিন্দা ইসমাইল দীর্ঘদিন ধরে ধর্মীয় পোশাক ও “মাওলানা” উপাধি ব্যবহার করে নিজেকে ধর্মীয় নেতার পরিচয়ে পরিচিত করে তুলেছেন। বিভিন্ন এলাকায় “সভাপতি” পরিচয়ে ছোট ছোট কমিটি গঠন করে সমাজসেবার নামে অনুদান ও চাঁদা সংগ্রহ করতেন তিনি।গাজীপুরের কলেজগেট এলাকার ...
“ফ্যাসিস্ট আমলের কলঙ্ক মুছতে সময় লাগবে, নির্বাচন ঠেকানো যাবে না” —আইজিপি বাহারুল আলম
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

“ফ্যাসিস্ট আমলের কলঙ্ক মুছতে সময় লাগবে, নির্বাচন ঠেকানো যাবে না” —আইজিপি বাহারুল আলম

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অতীতের ফ্যাসিস্ট আমলে পুলিশের ওপর যে কলঙ্ক ও অবিশ্বাসের বোঝা চেপে বসেছে, তা কাটাতে সময় লাগবে। তবে আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে—এ ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী।শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরীর বয়রায় পুলিশ লাইন্সে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।আইজিপি বলেন, “নির্বাচন ঠেকানো যাবে না। ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে যদি ৫০০ কেন্দ্র বন্ধও হয়, বাকিগুলোতে ভোট হবে। মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, এটা আমাদের সবচেয়ে বড় শক্তি।”তিনি আরও জানান, সাধারণ মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে এবং ভোট নিয়ে উদ্দীপনা বাড়ছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমের সহযোগিতায় নির্বাচনের পূর্ববর্তী নাশকতা বা বিশৃঙ্খলা দমন সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।আই...
মানিকগঞ্জে ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি পরিবারের। ফরিদপুর থেকে তাকে আটক করা হয়েছে বলে তার পরিবার দাবি করছে।হরিরামপুর থানার ওসি মজিবুর রহমান জানান, আটকের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।পরিবারের দাবি যে গতকাল তাকে ফরিদপুর থেকে সাদা পোশাকধারী ৬/৭ জন লোক গোয়েন্দা পরিচয়ে তুলে নিয়ে যায়।...
ভুরুঙ্গামারীতে আদালতের নির্দেশে দীর্ঘ ৭ বছর পর ফিরল বৈধ মালিকদের জমির দখল
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভুরুঙ্গামারীতে আদালতের নির্দেশে দীর্ঘ ৭ বছর পর ফিরল বৈধ মালিকদের জমির দখল

|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সহকারী জজ আদালতের নির্দেশে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম জজ আদালতের নায়েব নাজির মোঃ গোলাম রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশ, ভূমি অফিস এবং উপজেলা প্রশাসনের একটি যৌথ টিম অংশ নেয়।মামলার নথি অনুযায়ী জানা যায়, মৃত অছিমুদ্দিনের পুত্র মোঃ আব্দুল মজিদ গং-এর মালিকানাধীন ১ একর ৪৯ শতক জমির মধ্যে ২২ শতক জমি দীর্ঘদিন ধরে দখল করে বসতবাড়ি নির্মাণ করেছিলেন চরসতিপুরী গ্রামের মৃত উজির সেখের পুত্র আফাজ উদ্দিন এবং সোহরাব আলীর পুত্র মন্টু মিয়া। পরে ২০১৮ সালের ২৬ জুন উক্ত জমির মালিকানা দাবি করে তারা দলিল বাতিল মামলা (নং-৩৭/১৮) দায়ের করেন।তবে মামলার শুনানি চলাকালে বাদীপক্ষ জমির প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থ...
পানছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কাঠালতলা সীমান্তে ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার কসমেটিক জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় নায়েব সুবেদার মোঃ ইমদাদুল হক এর নেতৃত্বে নিয়মিত টহল দল এই সকল পণ্য জব্দ করে।বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোপন সংবাদ ও বিশেষ টহল এর মাধ্যমে এই অভিযান চালানো হয়।...
কুড়িগ্রামে নাশকতারোধে বিশেষ অভিযান: ৩ দিনে গ্রেফতার ৫১ জন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে নাশকতারোধে বিশেষ অভিযান: ৩ দিনে গ্রেফতার ৫১ জন

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কুড়িগ্রাম জেলা পুলিশ টানা বিশেষ অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মোট ৫১ জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।জেলা পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থিত বিভিন্ন গ্রুপের সদস্যরা নাশকতা, অস্থিতিশীলতা সৃষ্টি, পূর্বের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষের উপর নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা, পরিকল্পিত সহিংসতা এবং অন্যায় কার্যক্রমে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—নাগেশ্বরীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ লিটন মিয়া, কু...
নাগেশ্বরীতে দেহব্যবসী স্থানিয়দের হাতে আটক ‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে দেহব্যবসী স্থানিয়দের হাতে আটক ‎

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৫নং ওয়ার্ডের সাতানী পাড়া গ্রামের টিএনটি মোর এলাকায় জনৈক আলমের নিজের বসত বাড়িতে দীর্ঘদিন থেকে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠে। এক পর্যায়ে একলাকাবাসী একত্রিত হয়ে ১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে দেহব্যবসী আলম তার নিজ বাড়িতে একজন নাবালিকা মেয়েকে নিয়ে এসে দেহ ব্যাবসা করার সময় ক্ষিপ্ত এলাকাবাসী আলমকে হাতেনাতে আটক করে।পরে  উত্তম-মধ্যম দিয়ে আর কখনো অসামাজিক কার্যকলাপ করবে না মর্মে মুসলেকা দিয়ে এলাকাবাসীর হাত থেকে মুক্ত হয়। একইভাবে আটক নাবালিকা মেয়েটিকে অভিভাবকের হতে দেয়া হয়।১২ নভেম্বর বুধবার রাতে দুইজন দেহ ব্যাবসায়ীকে একই বাড়ি থেকে  আটক করে। এসময় সুচতুর আলম পালিয়ে যায়। আটককৃত মেয়েদের বয়স অপ্রান্ত হওয়ায় উভয়ের অভিভাবককে ডেকে তাদের হাতে তুলে দেয়া হয়। অত্র এলাকায় অসাম...