শনিবার, মার্চ ২১

অপরাধ, আইন ও আদালত

খুলনার ফুলতলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে নৃশংস খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার ফুলতলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে নৃশংস খুন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ফুলতলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর নাম আছিয়া খানম চুমকি (৩০)। তিনি দামোদর জমাদ্দারপাড়া এলাকার শহীদ মোড়লের স্ত্রী।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে। স্থানীয়দের খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিল্ডিংয়ের ছাদ থেকে সন্দেহভাজন যুবক হোসেন কাজী (২৯)-কে আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির ওয়াশরুমের ছাদ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।নিহতের স্বামী শহীদ মোড়ল অভিযোগ করে জানান, আটক হোসেন কাজী দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। চুমকি এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সুযোগ বুঝে তাকে নৃশংসভাবে হত্যা করে।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প...
পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি
অপরাধ, আইন ও আদালত, আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর এলাকা থেকে অবৈধ গোল কাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পাঁচটায় নায়েব সুবেদার মোঃ তুষার হোসেন'র নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ২০০ ঘনফুট সেগুন, গামারি ও চাপালিশ কাঠ জব্দ করেন। যার বাজার মূল্য আনুমানিক ১৮০,০০০ টাকা। জব্দকৃত কাঠসমূহ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় বন সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।...
সরকারবিরোধী পোস্টে ‘জুলাই যোদ্ধা’ সাকিবের সর্বনাশ! রাতের আঁধারে বগুড়া থেকে তুলে নিল যৌথ বাহিনী
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সরকারবিরোধী পোস্টে ‘জুলাই যোদ্ধা’ সাকিবের সর্বনাশ! রাতের আঁধারে বগুড়া থেকে তুলে নিল যৌথ বাহিনী

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ফেসবুকে পোস্ট—আর তাতেই যেন সর্বনাশ ডেকে আনলেন বগুড়ার ‘জুলাই যোদ্ধা’ সাকিব খান। সোমবার (২১ অক্টোবর) ভোররাতে শহরের নারুলী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।গ্রেফতার হওয়া সাকিব বগুড়া সদর উপজেলার নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে, এবং সেই মামলার ভিত্তিতেই সাকিব খানকে গ্রেফতার করা হয়েছে।”সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও ‘জুলাই আন্দোলনের কর্মী’ হিসেবে পরিচিত সাকিব খান কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী একটি পোস্ট দেন। পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নজরদারিতে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ...
খুলনার কাষ্টমঘাটে ঘরে ঢুকে যুবককে গুলি: এজাহারভুক্ত আসামি মনির গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার কাষ্টমঘাটে ঘরে ঢুকে যুবককে গুলি: এজাহারভুক্ত আসামি মনির গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর ২নং কাষ্টমঘাট এলাকায় ঘরের ভেতর ঢুকে যুবককে গুলি করার ঘটনায় এজাহারভুক্ত আসামি মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে ফাতেমা স্কুলের পেছনে আব্দুল জলিল সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এর আগে এ মামলায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছিল। খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, “গত শনিবার রাতে গুলিবিদ্ধ সোহেলের মা রানু বেগম ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩–৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর আসামিদের ধরতে বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করা হয়। সোর্সের তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মনিরকে গ্রেপ্তার করা হয়।”তিনি আরও জানান, মনির (পিতা: হাবিবুর রহমান হাবি) ১নং কাষ্টমঘাট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তিনি এ মামলার গুরুত্বপূর্ণ আসামি।এদিকে সন্দেহভাজন আসামি সৈয়দ মো. নবাবকে রবিবার আটক কর...
খুলনায় যুবককের মাথায় গুলি: ৬ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় যুবককের মাথায় গুলি: ৬ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর ২ নম্বর কাস্টমঘাট এলাকায় বাড়ির ভেতরে ঢুকে সোহেল (২৮) নামে এক যুবককে গুলি করার ঘটনায় ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪–৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আহত সোহেলের মা রানু বেগম বাদী হয়ে সোমবার (২০ অক্টোবর) খুলনা থানায় মামলাটি (নং–২১) দায়ের করেন।মামলার আসামিরা হলেন—লবণচরা থানাধীন পুঁটিমারি এলাকার ফজলুল হক সরদারের দুই ছেলে মিরাজ সরদার ওরফে কাউয়া মিরাজ (৩২) এবং মো. ইলিয়াছ সরদার (২৯), মুন্সিপাড়া ২য় গলির হযরত আলীর ছেলে রিপন (২৮), একই এলাকার লতিফ রাজমিস্ত্রির ছেলে রিপন (২৬), ১ নম্বর কাস্টমঘাট এলাকার দেলোয়ার হোসেন শিমুল (২৭) ও হাবিবুর রহমান হাবির ছেলে মনির (২৫)।গুলিবিদ্ধ সোহেল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার মিশনবাড়িয়া গ্রামের স্বপন শিকদারের ছেলে। এর আগে গত ৩ আগস্ট একই স্থানে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। সে সম...
মানিকগঞ্জের সাটুরিয়ায় ডোবা থেকে এক প্যারালাইজড বৃদ্ধার মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডোবা থেকে এক প্যারালাইজড বৃদ্ধার মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকায় ডোবা থেকে লক্ষ্মী রাজবংশী (৯৫) নামে এক প্যারালাইজড বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ অক্টোবর) সকালে স্থানীয়রা ডোবার মধ্যে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।নিহত লক্ষ্মী রাজবংশী পূর্ব বটতলা এলাকার হাকিম হাওলাদারের স্ত্রী।পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।লক্ষ্মী রাজবংশীর ছেলে ঝন্টু রাজবংশী জানান, “রবিবার রাত ১টার দিকে মায়ের ঘরে গিয়ে দেখি তিনি নেই। তখন থেকেই সারারাত খোঁজাখুঁজি করেছি। সকালে দেখি, বাড়ির সামনের ডোবায় মায়ের লাশ ভাসছে।”এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানান প্রশ্ন উঠেছে। এলাকার বাসিন্দা লিমন কাজী বলেন, “লক্ষ্মী ...
মানিকগঞ্জে মা ইলিশ ধরার অপরাধে সাজাপ্রাপ্ত এক জেলের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মা ইলিশ ধরার অপরাধে সাজাপ্রাপ্ত এক জেলের মৃত্যু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে মা ইলিশ ধরার অপরাধে সাজাপ্রাপ্ত এক জেলের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ দুপুরে হাঠাৎ বুকের ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।মৃত জেলের নাম মো. মজিবুর রহমান (৫৪)। তিনি শিবালয় উপজেলার সাতুরিয়া গ্রামের আনছের শেখের ছেলে।কারা সূত্র জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় নিষিদ্ধ মৌসুমে মাছ ধরার অপরাধে শিবালয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মজিবুর রহমানকে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছিলেন।সাজা ভোগের সময় বেলা ১২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারা চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। স...
তজুমদ্দিনে পূর্ব শত্রুতার জেরে যুবকের উপর হামলা, হাসপাতালে ভর্তি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে পূর্ব শত্রুতার জেরে যুবকের উপর হামলা, হাসপাতালে ভর্তি

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে নামাজ শেষে বাড়ি ফেরার সময় এক যুবকের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আহত যুবক মো. জাকির (৩৫), পিতা আলী হোসেন, গ্রামের বাড়ি তজুমদ্দিন উপজেলার গোলকপুর গ্রামে। বর্তমানে তিনি তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে বিবাদী জাফরের জমিতে জাকিরের হাঁস প্রবেশ করলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা জাফর, তার স্ত্রী পারভীন, ফাতেমা ও আকলিমা মিলে জাকিরের উপর অতর্কিত হামলা চালায়। এতে জাকির মারাত্মকভাবে আহত হন।জাকিরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী ও ভুক্তভোগী পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে...
খুলনার রূপসায় যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার রূপসায় যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৮) নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারি বিলে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর লবণচরা থানার ডালমিল পুলিশ ফাঁড়ি এলাকার রোকন শেখের ছেলে সুমন শেখকে পূর্ব শত্রুতার জেরে রূপসার মাসুদ নামে এক ব্যক্তি ফোন করে ডেকে নিয়ে যায়। পরে মাসুদসহ অজ্ঞাতনামা ৩–৪ জন দুর্বৃত্ত পুটিমারি বিলে নিয়ে ধারালো চাপাতি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।পরে স্থানীয় এক ভ্যানচালক সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “পূর্ব শত্রুতার জেরে এ হামলা হয়েছে। আহত সুমন বর্তমানে খুলনা মেডিকেল কল...
খুলনায় বহিরাগত ও অনিবন্ধনকৃত ইজিবাইক আটক অভিযান শুরু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বহিরাগত ও অনিবন্ধনকৃত ইজিবাইক আটক অভিযান শুরু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে যানজট নিরসনের লক্ষ্যে বহিরাগত ও অনিবন্ধনকৃত ব্যাটারি চালিত ইজিবাইক আটক অভিযান শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ যৌথভাবে আজ রবিবার (১৯ অক্টোবর) থেকে এ অভিযান শুরু করে।অভিযানের প্রথম দিনে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৩২টি বহিরাগত ও অনিবন্ধনকৃত ইজিবাইক আটক করা হয়। আটককৃত যানগুলো জোড়াগেটস্থ ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়েছে।কেসিসির পক্ষ থেকে সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিমের নেতৃত্বে এবং কেএমপির ট্রাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম, টিএসআই মো. রেজাউল করিম, কেসিসির লাইসেন্স অফিসার শেখ মো. দেলওয়ার হোসেন ও খান হাবিবুর রহমানসহ লাইসেন্স ইন্সপেক্টর এবং কেএমপির পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।নগরবাসীর স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে এ অভিযান চলমান থাকবে বলে জা...