শনিবার, জুন ২০

অপরাধ, আইন ও আদালত

রাজশাহীর গোদাগাড়ীতে ককটেল তৈরির উপকরণ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে ককটেল তৈরির উপকরণ উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ককটেল তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করেছে র‍্যাব-৫। উদ্ধার হওয়া এসব সামগ্রীর মধ্যে রয়েছে বিপজ্জনক বিস্ফোরক সাদৃশ্য গান পাউডার এবং কাঁচের গুঁড়া, যা সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা রয়েছে।র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসবাদ, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোদাগাড়ী থানাধীন বিজয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সাদা প্লাস্টিকের ব্যাগ এবং একটি লাল রঙের শপিং...
বেলকুচিতে ৩ দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ ভাই নিখোঁজ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ৩ দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ ভাই নিখোঁজ

|| নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ দুই ভাই নিখোঁজ রয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বেলকুচি থানায় পরিবারের পক্ষ থেকে পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে।এদিকে সন্তানদের হারিয়ে বাবা-মা এখন পাগল প্রায়।সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, রবিবার (২৯ মার্চ) বেলকুচি উপজেলার শেরনগর এলাকা থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১) শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।জানা যায়, রবিবার সকালে তাদের বাড়ি ধীতপুর গ্রামের বাড়ি থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার পথে শেরনগর থেকে তারা নিখোঁজ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা মাদ্রাসা বা বাড়িতে পৌঁছায়নি। স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি।তিনদিন পর বেলকুচি থানায় পৃথক সাধারণ ডা...
খুলনা জেলা আইনজীবী সমিতিতে নতুন নেতৃত্ব; প্রত্যাশা বাস্তবায়নের চাপ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা জেলা আইনজীবী সমিতিতে নতুন নেতৃত্ব; প্রত্যাশা বাস্তবায়নের চাপ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা আইনজীবী সমিতির নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছেন সাধারণ আইনজীবীরা। তাদের প্রত্যাশা—কথার চেয়ে কাজে প্রমাণ দেবে নবনির্বাচিত কমিটি।আদালতপাড়ায় কথা বলে জানা যায়, দীর্ঘদিনের কিছু সমস্যার দ্রুত সমাধান চান আইনজীবীরা। বিশেষ করে বার ভবনের অবকাঠামোগত উন্নয়ন, লাইব্রেরিতে আধুনিক সুবিধা এবং মামলা পরিচালনায় সহায়ক পরিবেশ নিশ্চিত করার দাবি উঠে এসেছে।সমিতি'র নবীন আইনজীবী মোঃ কাজল বলেন, “সিনিয়রদের সঙ্গে কাজের সুযোগ বাড়লে শেখার সুযোগও বাড়বে। অনেক সময় গাইডলাইন না থাকায় সমস্যায় পড়তে হয়।”অপরদিকে শেখ মোঃ নাসিম নামে এক প্রবীণ আইনজীবীর ভাষ্য, “সমিতির ভেতরে সমন্বয় বজায় রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাইকে নিয়ে কাজ করতে পারলেই এই জয় অর্থবহ হবে।”আইনজীবীদের একটি অংশ মনে করছেন, এককভাবে একটি প্যানেলের পূর্ণ জয় ভবিষ্যৎ কাজের জন্য যেমন সুযোগ তৈরি করে...
খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থী মৌমিতার মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় খুবি শিক্ষার্থী মৌমিতার মৃত্যু

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় রিকশায় থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মৌমিতা হালদার (২৬) নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা তরুণ হালদারের মেয়ে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের ২০২১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মৌমিতা তার বাবার সঙ্গে রিকশায় করে ডাকবাংলা মোড় থেকে বাসার দিকে ফিরছিলেন। পথিমধ্যে জেলা পরিষদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মৌমিতা রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। তার মাথা ও ঘাড়ে আঘাত লাগে।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প...
যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর জাল সনদ প্রদান করায় সিরাজগঞ্জে চিকিৎসক কারাগারে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর জাল সনদ প্রদান করায় সিরাজগঞ্জে চিকিৎসক কারাগারে

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||হাসপাতালে ভর্তি না হওয়ার পরও জাল সনদ প্রদান করায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার ডা: ফয়সাল আহম্মেদকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার (৩০ মার্চ) বিকেলে সিনিয়র জুডিশিয়াল (৩) বেলকুচি আমলী আদালতে হাজির হলে বিচারক ওবায়দুল হক রুমি তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এ বিষয়ে যমুনা টেলিভিশন একটি প্রতিবেদন প্রচার করেছিলো, যা আদালতে উল্লেখ করা হয়।মামলার প্রধান সাক্ষী এ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা বলেন, ২০২৫ সালের ২১ মার্চ বেলকুচি উপজেলার কদমতলি গ্রামে একটি মারামারি ঘটনা ঘটে। ওই ঘটনায় ওয়াজেদ আলীসহ কয়েকজনের বিরুদ্ধে একই এলাকার মো: শাহজালাল বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার এজাহারের যুক্ত করা সার্টিফিকেট দিয়ে মো: শাহজালাল দাবী করেন মারামারিতে আহত হয়ে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হা...
বদলগাছীর দেউলিয়ায় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীর দেউলিয়ায় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলাধীন আধাইপুর ইউপির দেউলিয়া গ্রামের উত্তরপাড়া মাঠের ভিতর থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আদায়পুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা আনসার চৌধুরী তার জমিতে পটলের আবাদ শুরু করেন। এ সময় পাশের জমির মালিক জয়দুল খুঁটি স্থাপনের জন্য প্রায় এক ফুট গভীর গর্ত খনন করতে গেলে হঠাৎ শক্ত কিছুতে বাধা পান। পরে সন্দেহবশত আরও মাটি খনন করলে সেখানে বিপুল পরিমাণ রাইফেলের গুলি দেখতে পান। খবর পেয়ে বদলগাছি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো জব্দ করেন।বদলগাছি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম বলেন, প্...
খুলনা জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু; বাড়ছে উৎসবের আমেজ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু; বাড়ছে উৎসবের আমেজ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||উৎসবমুখর পরিবেশে চলছে খুলনা জেলা আইনজীবী সমিতি-এর বার্ষিক নির্বাচন। রবিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আদালতপাড়ায় ভিড় বাড়তে থাকে। আইনজীবীদের অংশগ্রহণে প্রাণচাঞ্চল্য ফিরে আসে পুরো এলাকায়। ভোটারদের উৎসাহ দিতে বিভিন্ন প্যানেলের সমর্থক ও রাজনৈতিক নেতাদেরও কেন্দ্রের আশপাশে সক্রিয় থাকতে দেখা যায়।দুপুরের দিকে আদালত এলাকা ঘুরে দেখা যায়, মূল সড়কে বাঁশের ব্যারিকেড বসিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল। শুধু আইনজীবীদের চলাচলের সুযোগ রেখে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। রাস্তার দু’পাশে প্রার্থীদের সমর্থকদের জন্য অস্থায়ী টেন্ট স্থাপন করা হয়েছে। ফেস্টুন ও পোস্টারে পুরো এলাকা হয়ে উঠেছে নির্বাচনী রঙে রঙিন।আইনজীবী রফিকুল...
নাগেশ্বরীতে মাদকসেবিদের আঘাতে যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মাদকসেবিদের আঘাতে যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনে প্রতিবাদ করায় প্রতিবাদকারী আতাউর রহমানকে মাদকসেবিরা দলে-বলে আক্রমণ করে। এতে সে গুরুতর আহত হয়ে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি রয়েছে।‎‎ঘটনাটি ঘটেছে, উপজেলার নাখারগঞ্জ ইউনিয়নের আস্করনগর এলাকার সরকারটারী গ্রামে। ২১শে মার্চ শনিবার ঈদের দিন ওই এলাকার মজিবর রহমানের বাড়ীর পাশে রাস্তায় একদল কিশোর গ্যাং নেশাগ্রস্ত অবস্থায় মাটিতে গড়াগড়ি ও মাতলামি করেতে দেখে।‎আতাউর রহমান তার বাড়ির সামনে থেকে সরে যেতে বলে এবং প্রতিবাদ করায় নেশা সেবনকারীরা খেপে যায়। পরবর্তীতে সুযোগ পেয়ে শুক্রবার (২৭ মার্চ) কিশোর গ্যাং মিলে আক্রমণ করে। গুরুতর আহত হয়ে আতাউর রহমান নাগেশ্বরী হাসপাতালের ভর্তি হয়।‎‎এ ব্যপারে স্থানীয় আব্দুর রহিম বলেন, এরকম অন্যায় যাতে সমাজে না হয় তার প্রতিবাদ জানাই।‎‎এ ব্যপারে নাখারগঞ্জ বাজারের বিশিষ্ট ‎ব্যবসায়ী লুতফুর ...
মানিকগঞ্জে রফিক হত্যার ৩ আসামি গ্রেফতার; এখনও উদ্ধার হয়নি মস্তক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে রফিক হত্যার ৩ আসামি গ্রেফতার; এখনও উদ্ধার হয়নি মস্তক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অটোরিকশা দখলের লোভে পরিকল্পিতভাবে বন্ধুকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে অটোরিকশা চালক রফিক মিয়াকে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি নিহতের বিচ্ছিন্ন মস্তক।শনিবার (২৮ মার্চ) সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী এসব তথ্য জানান। তিনি বলেন, নিহত রফিক মিয়ার বিচ্ছিন্ন মস্তক উদ্ধারে অভিযান চালানো হলেও এখনো তা উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।পিবিআই সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক মো. রফিক মিয়াকে (২৮) পরিকল্পিতভাবে হত্যা করা হয়। গত ২৪ মার্চ রাতে গাঁজা খাওয়ার প্রলোভন দেখিয়ে তাকে আরেকটি অটোর...
প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক সমাজকে ভয় দেখানোর উদ্দেশ্যে সংঘটিত হয়েছে।মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে রেজাউল করিম বলেন, তিনি কেবল একজন ব্যক্তি নন, বরং সাংবাদিক সমাজের একজন প্রতিনিধি। তার ওপর হামলা মানে পুরো সাংবাদিক সম্প্রদায়ের ওপর আঘাত। তিনি অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। সেই দাবি প্রত্যাখ...