শনিবার, মার্চ ৭

সারাদেশ

ভিশনএক্স ২০২৫ এর চ্যাম্পিয়ন টিম স্টিচ এআই কে লিডিং ইউনিভার্সিটির অভিনন্দন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভিশনএক্স ২০২৫ এর চ্যাম্পিয়ন টিম স্টিচ এআই কে লিডিং ইউনিভার্সিটির অভিনন্দন

উদ্ভাবনী শিক্ষায় ভবিষ্যত নেতৃত্ব তৈরি করছে লিডিং ইউনিভার্সিটি --উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিজনেস আইডিয়া ট্র্যাকে ভিশনএক্স ২০২৫ এআই-চালিত জাতীয় উদ্ভাবনী চ্যালেঞ্জের চ্যাম্পিয়ন টিম স্টিচ এআই-এর অসাধারণ কৃতিত্বকে অভিনন্দন জানিয়ে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি।ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪০তম ব‍্যাচের শিক্ষার্থী সাবরিনা ইসলামকে তার অসাধারণ কৃতিত্বের জন‍্য আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, আমরা আজ গর্বিত, তার প্রতিভা, নিষ্ঠা এবং উদ্ভাবনী চেতনার মাধ্যমে এই মর্যাদাপূর্ণ জাতীয় স্বীকৃতি অর্জনের জন্য। তিনি আরো বলেন, এধরনের স্বীকৃতি বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত উদ্ভাবনের ভবিষ্যৎ গঠনে আমাদের শিক্ষার্থীদের মেধ...
মোবাইল খাত নিয়ন্ত্রণের চেষ্টা: খুলনায় ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে প্রতিবাদ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মোবাইল খাত নিয়ন্ত্রণের চেষ্টা: খুলনায় ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে প্রতিবাদ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় মোবাইল হ্যান্ডসেটের বাজারে সম্ভাব্য সিন্ডিকেট গঠনের চেষ্টা রুখে দিতে এই খাতের সব ব্যবসায়ী সোমবার (২৪ নভেম্বর) থেকে দোকান বন্ধ রেখেছেন। খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শিববাড়ির মোড়ে খুলনা মহানগর মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন আয়োজন করা হয়।খুলনা মহানগর মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ী সমিতির সভাপতি কায়েসুল আজাদ শাকিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পল্টুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম রনি, খোরশেদ আলম, মাকসুদ রানা মুরাদ, মো. নুর ইসলাম সরদার, আজিজুল আমিন, ইমরান হাসান, মো. বেলাল হোসেন, নিহাল আহম্মদ হিরা, মোস্তফা কামাল, শাহনাজ আলী জনি প্রমুখ।মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, দেশের মোবাইল হ্যান্ডসেট আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক আরোপ এবং ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্...
গৌরবের ৩৪ বছর পেরিয়ে নতুন অভিযাত্রায় খুলনা বিশ্ববিদ্যালয়
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

গৌরবের ৩৪ বছর পেরিয়ে নতুন অভিযাত্রায় খুলনা বিশ্ববিদ্যালয়

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আগামীকাল ২৫ নভেম্বর (মঙ্গলবার) পালিত হতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। গৌরবময় শিক্ষা কার্যক্রমের ৩৪ বছর সম্পন্ন করে দেশের দক্ষিণাঞ্চলের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি পা রাখছে ৩৫তম বর্ষে। প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত দীর্ঘ পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে স্বপ্ন, সম্ভাবনা ও আধুনিক জ্ঞানচর্চার এক আলোকিত কেন্দ্র। শান্তিপূর্ণ ক্যাম্পাস, মানসম্মত শিক্ষা, গবেষণার উৎকর্ষ ও আন্তর্জাতিক সংযোগের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টি আজ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে এক অনুকরণীয় দৃষ্টান্ত।২০২৪ সালের জুলাই–আগস্টের অভ্যুত্থান-পরবর্তী সংকটময় সময়ে দায়িত্ব গ্রহণ করেন বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। দায়িত্ব নেয়ার পরপরই তিনি একাডেমিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, গবেষণায় গতিশীলতা সৃষ্টি এবং প্রশাসনকে আধুনিকায়নের লক্ষ্যে একের পর এক উদ্যোগ গ্রহণ করেন। প...
ভূরুঙ্গামারীতে প্রথম আগমনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন নবনিযুক্ত জেলা প্রশাসক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে প্রথম আগমনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন নবনিযুক্ত জেলা প্রশাসক

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার ভূরুঙ্গামারী সফরে এসে সরাসরি উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা এবং করতালির মধ্য দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।পরিদর্শনকালে ডিসি অন্নপূর্ণা দেবনাথ বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সামগ্রিক শিক্ষার মান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশুনার অগ্রগতি, স্বপ্ন ও লক্ষ্য সম্পর্কে জানতে চান এবং পড়ালেখায় আরও মনোযোগী হওয়ার উৎসাহ দেন। একই সঙ্গে শিক্ষকদের পাঠদানকে আরও প্রাণবন্ত ও কার্যকর করার নির্দেশনাও প্রদান করেন।পরিদর্শন শেষে জেলা প্রশাসক বিদ্যালয়...
কর্মস্থলে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত ইবি অধ্যাপক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কর্মস্থলে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত ইবি অধ্যাপক

|| ইবি প্রতিনিধি ||পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় চাকরিচ্যুত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ।সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।অফিস আদেশ সূত্রে, আইসিটি বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ যুক্তরাষ্ট্রের Old Dominion University—এর অধীনে পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে তিনি যোগদান না করে ১০ জুন (২০২৩) হতে ৯ জুন (২০২৪) তারিখ পর্যন্ত ১ (এক) বছরের শিক্ষাছুটির মেয়াদ বৃদ্ধির আবেদন করলে তাঁর আবেদনটি ২ অক্টোবর (২০২৩) তারিখে অনুষ্ঠিত শিক্ষাছুটি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির ১৮৮তম সভায় উপস্থাপন করা হলে তা বিবেচিত হয়নি। ১৭ অক্টোবর, ২০২৩ সম্বলিতপত্রে আগামী ১ মাসের মধ্যে ...
আপনারা নিশ্চিন্তে আমাকে ভালো কাজে ব্যবহার করুন: আ. স. ম. জামশেদ খোন্দকার
সর্বশেষ, সারাদেশ

আপনারা নিশ্চিন্তে আমাকে ভালো কাজে ব্যবহার করুন: আ. স. ম. জামশেদ খোন্দকার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ তামাকবিরোধী জোটের প্রতিনিধিদল। বৈঠকে খুলনা জেলার তামাক নিয়ন্ত্রণের বর্তমান প্রেক্ষাপট, চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে আলোচনা হয়।সাক্ষাতে জেলা প্রশাসক বলেন, “খুলনা জেলার সবার প্রতি আমার একটাই অনুরোধ—আপনারা নিশ্চিন্তে আমাকে ব্যবহার করুন। ভালো কাজে সবসময় পাশে পাবো। কোথাও অনিয়ম বা অপরাধ দেখলে আমাকে অবহিত করুন, আমি অবশ্যই ব্যবস্থা নেব।”তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ধূমপানসহ তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের ঘটনাগুলো বাড়ছে। এসব প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মনিটরিং আরও জোরদার করা হবে।জেলা প্রশাসক অভিভাবকদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্তান কার সঙ্গে মিশছে এবং তারা ধূমপানের মতো অভ্যাসে জড়াচ্...
এমইউজে খুলনার নতুন কমিটি দায়িত্ব নিল —শুভেচ্ছায় মুখর প্রেসক্লাব
সর্বশেষ, সারাদেশ

এমইউজে খুলনার নতুন কমিটি দায়িত্ব নিল —শুভেচ্ছায় মুখর প্রেসক্লাব

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠন। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, সাংবাদিকরা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমইউজের নবনির্বাচিত সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা। এতে উপস্থিত ছিলেন বিএফইউজের সহকারী মহাসচিব এহ...
ইবির কলা অনুষদের তিন বিভাগে বাড়ছে ৩০টি আসন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির কলা অনুষদের তিন বিভাগে বাড়ছে ৩০টি আসন

|| ​ইবি প্রতিনিধি ||​ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদভুক্ত তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম থেকে মোট ৩০টি আসন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আরবী ভাষা ও সাহিত্য, বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে আসন সংখ্যা ৮০ থেকে বেড়ে এখন ৯০টিতে উন্নীত হয়েছে। এই আসন বৃদ্ধি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে।​রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩১তম সভার প্রস্তাবনা এবং পরবর্তীতে ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম সভার ২ নং সিদ্ধান্ত অনুযায়ী এই আসন বৃদ্ধির বিষয়টি নীতিগতভাবে অনুমোদিত হয়।​আসন বৃদ্ধি পাওয়া বিভাগগুলো হলো আরবী ভাষা ও সাহিত্য, বাংলা, এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। প্রতিটি ব...
মানিকগঞ্জে আবুল বয়াতির ভক্ত কর্তৃক তৌহিদী জনতার উপর আক্রমণ: ১০জন আহত
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে আবুল বয়াতির ভক্ত কর্তৃক তৌহিদী জনতার উপর আক্রমণ: ১০জন আহত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের বাউল গানের শিল্পী আবুল সরকার মহান আল্লাহর নামে কুরুচিপূর্ণ কথা বলার প্রতিবাদে আজ রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টার সময় মানিকগঞ্জের তৌহিদী জনতা সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল করে ও ডিসি মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করে। এ সময় হঠাৎ আবুল ভক্তরা জনতার উপর আকস্মিক আক্রমণ করে। এতে ১০ জন আহত হন।পরে পাল্টা ধাওয়া দিলে ভক্তরা বাঁচার জন্য পুকুরে ঝাঁপ দেয় এবং ৪ জন আহত হয়। ভক্তরা আরও শিল্পী নিয়ে আবুল সরকারের মুক্তির জন্য বিজয় মেলা মাঠে অবস্থান করছিলো।এক পর্যায়ে এলাকায় উত্তেজনা ছরিয়ে পরে, দ্রুত পুলিশ এসে নিয়ন্ত্রণ করে, এবং সবাইকে উদ্ধার করে চিকিৎসা জন্য হাসপাতালে পাঠান।গত ৪ নভেম্বর ঘিওর উপজেলা জাবরা খালা পাগলী মেলা গানের মধ্যে মহান আল্লাহর নামে কুরুচিপূর্ণ কথা বলে।এর প্রেক্ষিতে ঘিওর মসজিদের ইমাম তার নামে মামলা করেন, এ...
দক্ষ জনবলের সংকটে খুলনার নতুন কারাগারে স্থানান্তর প্রক্রিয়া ধীরগতি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দক্ষ জনবলের সংকটে খুলনার নতুন কারাগারে স্থানান্তর প্রক্রিয়া ধীরগতি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দক্ষ জনবল ঘাটতির কারণে খুলনার নতুন জেলা কারাগারের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা যাচ্ছে না। উদ্বোধনের পর ২২ দিনে সেখানে পুরোনো কারাগার থেকে মাত্র ১৪০ জন বন্দিকে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ৮০ জন কারারক্ষী দিয়ে নতুন কারাগারের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, যা দক্ষ জনবল হিসেবে প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।খুলনা জেলা কারাগারের জেলার মো. মুনীর হুসাইন জানান, পুরোনো কারাগারে বর্তমানে ১ হাজার ৩৯ জন বন্দি রয়েছে, যেখানে ধারণ ক্ষমতা মাত্র ৬৭৮ জন। এদের মধ্যে ২৮০ জন সাজাপ্রাপ্ত এবং ৩৬ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। অতিরিক্ত বন্দির চাপ কমাতে ধাপে ধাপে তাদের নতুন কারাগারে নেওয়া হচ্ছে।এ পর্যন্ত ১ নভেম্বর ১০০ জন এবং ১৫ নভেম্বর আরও ৪০ জন কয়েদিকে নতুন কারাগারে পাঠানো হয়েছে। আগামী রোববার (২৩ নভেম্বর) পাইকগাছা ও কয়রা উপজেলার ৮০ জন বন্দিকে সেখানে...