শুক্রবার, মার্চ ৬

সারাদেশ

খুলনার খালিশপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আরেকজন আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার খালিশপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আরেকজন আহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর খালিশপুরে ছুরিকাঘাতে ঈশান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রাজ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।নিহত ঈশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে। আহত রাজ সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার মিজান উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ফেয়ার ক্লিনিকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে দুর্বৃত্তরা ঈশান ও রাজের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।ঈশানের অবস্থা অবনতি হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত রাজ বর্তমানে খুলনা মেডিক্যালে চিকিৎসাধীন।...
দুর্গম পাহাড়ে পানীয় জলের চাহিদা পূরণে বিজিবি
সর্বশেষ, সারাদেশ

দুর্গম পাহাড়ে পানীয় জলের চাহিদা পূরণে বিজিবি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সার্বিক কল্যাণে নিয়মিতভাবে মানবিক সহায়তা প্রদান করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি ৩ বিজিবি লোগাং জোন জনকল্যাণমূলক কার্যক্রমেও সমানভাবে অঙ্গীকারবদ্ধ রয়েছে।প্রতিমাসে লোগাং বিজিবি জোনে মানবিক সহায়তা, দুঃস্থ মহিলাদের সেলাই মেশিনের জন্য আবেদন, পানীয় জলের সমস্যাসহ নানা অসহায়ত্বের জন্য আবেদন যাচাই বাচাইয়ান্তে জনকল্যাণমূলক উন্নয়নে সহযোগীতা চলমান আছে।তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) দুপুরে দুর্গম অংজ পাড়ায় পানীয় জলের অভাব পূরণে নলকুপ স্থাপন, দুঃস্থ মহিলাদের স্বাবলম্বীর জন্য সেলাই মেশিন প্রদান, অসহায়দের ঘরের ছাউনির জন্য টিন ও নগত অর্থ ...
::ব্রেকিং নিউজ::
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

::ব্রেকিং নিউজ::

ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো নরসিংদী|| নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা পাওয়া গেছে ৩.৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
খুলনায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের কঠোর নজরদারি
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের কঠোর নজরদারি

একদিনে ১৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং অনিয়ম রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নয়টি টিম বুধবার (২৬ নভেম্বর) পৃথক অভিযান পরিচালনা করেছে। এ সময় বাজারদর যাচাই, ক্রয় ভাউচার পরীক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।তদারকিকালে ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়—সরকারি মূল্যের বেশি দাম নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দিনব্যাপী এই অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন জেলায় মোট ১৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ফুলতলা উপজেলার বেলতলা বাজারে অভিযান চালিয়ে মনিবাবু ফুড-কে অবৈধভাবে পণ্য প্রস্তুতের অপরাধে ১০ হাজার টাকা জর...
খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিশেষ সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিশেষ সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিশেষ সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চরমপন্থী, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক সিন্ডিকেটকে ধরতে এ ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।৫ আগস্টের পর দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে চরমপন্থীরা। খুন-খারাবি বেড়ে যাওয়ার পাশাপাশি মাদক ব্যবসা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সন্ধ্যার পর সাধারণ মানুষ আতঙ্কে বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছে।গত ১৫ মাসে খুলনা জেলা ও মহানগরে অন্তত ৯৪টি হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে, যার অর্ধেকের বেশি ঘটেছে মাদক সিন্ডিকেটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এ অবস্থায় সরকার বিব্রত হয়ে উদ্যোগ নিয়েছে কঠোর ব্যবস্থা গ্রহণের।ইতোমধ্যে খুলনায় সেন...
মানিকগঞ্জে আবাদের ভরা মৌসুমে তীব্র সার সঙ্কট
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে আবাদের ভরা মৌসুমে তীব্র সার সঙ্কট

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ ) ||মানিকগঞ্জে আবাদের ভরা মৌসুমে তীব্র সার সঙ্কট দেখা দিয়েছে। মাঠপর্যায়ের কৃষকদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতাদের একটি অংশ সিন্ডিকেট গড়ে সারের দাম বাড়িয়ে দিয়েছে। সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বিপাকে পড়ছেন কৃষকরা।সদর, হরিরামপুর, শিবালয় ও সিংগাইর উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, জেলাজুড়ে সবজি, পেঁয়াজ ও রবিশস্য বপনের ভরা মৌসুম চলছে। সঙ্গত কারণেই রাসায়নিক সারের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। আর এ সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও ডিলাররা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকদের জিম্মি করে বেশি দামে সার বিক্রি করছেন।তারা আরও জানান, সরকারিভাবে কৃষক পর্যায়ে ডিএপি সারের মূল্য প্রতি কেজি ২১ টাকা, অর্থাৎ ৫০ কেজির প্রতি বস্তা ১,০৫০ টাকা। কিন্তু বাস্তবে বিসিআইসি ...
কুড়িগ্রাম সীমান্তে চার বাংলাদেশি যুবতীকে বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে চার বাংলাদেশি যুবতীকে বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||২৬ নভেম্বর সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট চার যুবতীকে ভারতীয় বিএসএফ হস্তান্তর করে।ঢাকার বাড্ডা থানার নূতন বাজার এলাকায় একই বাসায় ভাড়া থেকে জীবিকার তাগিদে তিনজন বিউটি পার্লারে এবং একজন গার্মেন্টস কারখানায় কাজ করতেন চার যুবতী। উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাদের পূর্বপরিচিত জান্নাত নামের এক নারী ভারতের পথে নিয়ে যায়—এমনই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।আখী আক্তার জানান, কাউকে কিছু না জানিয়ে ২২ নভেম্বর তারা জান্নাতের প্রলোভনে সিলেটের জাফলং সীমান্ত অতিক্রম করেন। সীমান্তের ওপারে তাদের জন্য আগে থেকেই একটি প্রাইভেটকার অপেক্ষায় ছিল। সেই গাড়িতে করে তারা ভারতের অসম রাজ্যের রাজধানী গুয়াহাটি পৌঁছালে ২৩ নভেম্বর সেখানকার পুলিশ তাদের আটক করে।তার ভাষায়, “উন্নত জীবন আর ভালো কাজের আশায় আমরা ভারতে পাড়ি জমিয়েছিলাম। পরে বুঝেছি, আমরা ভুল করেছি।”পরবর্তীতে ভারতীয় কর্...
খুলনায় মশক নিধন কর্মসূচির সফল বাস্তবায়নে শ্রমিকদের নিয়ে কেসিসির নির্দেশনা সভা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় মশক নিধন কর্মসূচির সফল বাস্তবায়নে শ্রমিকদের নিয়ে কেসিসির নির্দেশনা সভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে মশক নিধনে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিয়োজিত শ্রমিকদের জরুরি নির্দেশনা প্রদানের জন্য এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান।সভায় জানানো হয়, শীত মৌসুম শুরুর আগে মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এ পরিস্থিতি মোকাবিলায় কেসিসির কঞ্জারভেন্সি বিভাগ বিশেষ মশক নিধন কর্মসূচি গ্রহণ করেছে।কর্মসূচির আওতায় প্রতিটি ওয়ার্ডে হ্যান্ড স্প্রে ও ফগার মেশিন দিয়ে নিয়মিত মশা নিধনের নির্দেশনা দেওয়া হয়। সকালে চার ঘণ্টা হ্যান্ড স্প্রে এবং বিকেলে চার ঘণ্টা ফগার মেশিনের মাধ্যমে উড়ন্ত মশা নিধনে নির্ধারিত ওষুধ স্প্রে করা হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত...
বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণেই টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন সম্ভব: বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ
কৃষি, সর্বশেষ, সারাদেশ

বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণেই টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন সম্ভব: বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হয়েছে। বুধবার সকালে জোড়াগেট সিএন্ডবি কলোনী মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য— “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি।”প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও পুষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুধ, ডিম ও মাংস উৎপাদনে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “বিজ্ঞানভিত্তিক পশু-পাখি লালন-পালন কৌশল সম্পর্কে খামারিদের প্রশিক্ষণ প্রদান জরুরি। ক্ষুদ্র খামারিদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারলেই জনগণের দোরগোড়ায় নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া সম্ভব।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। বিশেষ অ...
নিজ জেলা খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েম
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নিজ জেলা খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েম

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর ভিপি আবু সাদিক কায়েমের আগমনে জেলাবাসীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৭ নভেম্বর) খাগড়াছড়ি আরামবাগ বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্রকে এই সংবর্ধনা দেওয়া হয়।ভিপি কায়েম বলেন, পাহাড়ের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব গড়ে তুলবে। চাঁদাবাজি, নৈরাজ্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিটি মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন—“অন্যায়ের সামনে নীরবতা নয়, নিজের অবস্থান থেকেই প্রতিবাদ গড়ে তুলতে হবে।”মাদ্রাসা জীবনের স্মৃতি স্মরণ করে তিনি জানান, এ মাদ্রাসাকে ঘিরে অতীতে ষড়যন্ত্র হলেও এখান থেকেই দেশের নেতৃত্ব সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতেও হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি লেয়াকত আলী চৌধুরী। উপস্থিত ছিলেন ডাকসুর অমর একুশে হল এজিএস উবায়দুর র...