শুক্রবার, মার্চ ৬

সারাদেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান : অবৈধভাবে নদী থেকে মাটি কাটার দায়ে ৯ জনের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান : অবৈধভাবে নদী থেকে মাটি কাটার দায়ে ৯ জনের কারাদণ্ড

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারের পাশে আড়িয়াল খাঁ নদীর তীর ভাঙন ও পরিবেশের ক্ষতি করে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৯ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী আরও একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল এ অভিযান পরিচালনা করেন।সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল জানান, পরিবেশ রক্ষা ও নদীর তীর সংরক্ষণে এমন অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।...
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সাহেদ সভাপতি মন্টু সম্পাদক
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সাহেদ সভাপতি মন্টু সম্পাদক

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি'র দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ সোমবার (০১ডিসেম্বর) বিকেলে থানামোড়ে অবস্থিত আবুল হোসেন সুপার কমপ্লেক্সের ২য় তলায় সংগঠনের সকল সাংবাদিকদের নিয়ে সাধারণ সভা শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।নির্বাচন পরিচালনা কমিটি উপস্থিত সকল সদস্যদের ঐক্য মতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মো: সাহেদ আলী (দৈনিক তৃতীয় মাত্রা/MK টিভি) সভাপতি ও রফিকুল ইসলাম মন্টু (দৈনিক জনতা/শ্যামল বাংলা) সাধারণ সম্পাদক এবং কে.এম আল আমিন (দৈনিক বাংলাদেশ সমাচার/ চলনবিলের আলো)-কে সাংগঠনিক সম্পাদক করে মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, লিখন আহমেদ (দৈনিক জনকন্ঠ), ফারুক আহমেদ (দৈনিক সংগ্রাম/নাইন টিভি), আনিছুর রহমান (সিরাজগঞ্জ প্রতিদিন), হোসেন আলী (দৈনিক ভোরের দর্পণ/কলম সৈনিক), মাসু...
বীরপ্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যুবার্ষিকী আজ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বীরপ্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধায় স্মরণ করছে দেশ|| কুড়িগ্রাম প্রতিনিধি ||আজ ১ ডিসেম্বর, বীরপ্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদরের কাচারীপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম সাহসী এই নারী যোদ্ধা। শ্বাসযন্ত্রের প্রদাহজনিত দীর্ঘদিনের জটিলতায় ভুগে ৬১ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার বাড়িতেই দাফন করা হয়।দেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রেখে যাওয়া তারামন বিবি মৃত্যুর বহু বছর আগেই পেয়েছিলেন ‘বীরপ্রতীক’ খেতাব; কিন্তু দারিদ্র্য, বিচ্ছিন্ন জনপদে বসবাস ও আনুষ্ঠানিক যোগাযোগ না থাকায় দীর্ঘ ২৫ বছর তিনি জানতেই পারেননি তার প্রাপ্য সম্মাননার কথা। ১৯৯৫ সালের শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকায় এক অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিকভাবে বীরপ্রতীক খেতাব তুলে দেন। দেশ...
খুলনায় নিয়ন্ত্রণহীন ছয় সন্ত্রাসী বাহিনী: মাদক সিন্ডিকেটের আধিপত্যযুদ্ধে অর্ধশত খুন, আতঙ্কে নগরবাসী
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিয়ন্ত্রণহীন ছয় সন্ত্রাসী বাহিনী: মাদক সিন্ডিকেটের আধিপত্যযুদ্ধে অর্ধশত খুন, আতঙ্কে নগরবাসী

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি গত ১৬ মাসে চরমভাবে অবনতি ঘটেছে। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, এলাকা দখল এবং প্রভাব বিস্তারের দ্বন্দ্বে ছয়টি সন্ত্রাসী বাহিনী প্রতিদিনই খুনোখুনিতে জড়াচ্ছে। পুলিশ–র‌্যাবের দুর্বল অভিযানের সুযোগে এই গ্রুপগুলো এতটাই প্রভাব বিস্তার করেছে যে শহরবাসী কার্যত জিম্মি হয়ে পড়েছে।খুনের সাম্প্রতিক ঢেউঃমাত্র নভেম্বর মাসেই খুলনায় সংঘটিত হয়েছে সাতটি হত্যা। আদালত চত্বরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায়ও খুনের মতো ভয়াবহ ঘটনা ঘটছে।১৬ নভেম্বর একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয় নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে। রাতে করিমনগরের বাসায় ঢুকে গুলি ও জবাই করে হত্যা করা হয় আলাউদ্দিন মৃধাকে। ২৭ নভেম্বর ছুরিকাঘাতে নিহত হন যুবক ইশান।সর্বশেষ গতকাল আদালত চত্বরে আরও দুটি খুনের ঘটনা ঘটলো।নিহতরা হল- খুলনার নতুন বাজার এলাকার হাসিব ও নগরীর বাগমারা এলাকার ...
সিংগাইরে পৃথক অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিংগাইরে পৃথক অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়।এর আগে শনিবার (২৯ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে চান্দহর ইউনিয়নের চক পালপাড়া এলাকার খেজুরতলা মোড় থেকে এক কেজি গাঁজাসহ পারুল (৫২) কে আটক করা হয়।এর প্রায় এক ঘণ্টা পর, রাত ১১টার দিকে ঋষিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত আরেক অভিযানে বাছিয়া খাতুন (৪০) নামে আরেক নারীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি উক্ত এলাকার হারুন মিয়ার স্ত্রী।সিংগাইর থানার অফিসার ইনচার্জ জে. ও. এম তৌফিক আজম গণমাধ্যমকে জানান, "মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই নারীকে মোট দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়ে...
খুবিতে আন্তর্জাতিক সম্মেলনের প্রসিডিংস প্রকাশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুবিতে আন্তর্জাতিক সম্মেলনের প্রসিডিংস প্রকাশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন আয়োজিত ২য় আন্তর্জাতিক সম্মেলনের গবেষণা পত্রগুলো দীর্ঘ রিভিউ প্রক্রিয়া শেষে অবশেষে প্রসিডিংস হিসেবে প্রকাশিত হয়েছে। মোট ২২টি গবেষণা প্রবন্ধের এই সংকলনে ৮টি পেপার এসেছে বিদেশি গবেষকদের কাছ থেকে, যা পুরো প্রকাশনাকে আরও সমৃদ্ধ করেছে।আজ রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম তাঁর কার্যালয়ে প্রসিডিংসের মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, গবেষণাকে কেন্দ্র করে খুবির অগ্রযাত্রায় এটি একটি উল্লেখযোগ্য সংযোজন।সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ—প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. মোঃ আবদুল্লাহ হারুন চৌধুর...
হৈমন্তী উৎসবে মেতেছে ইসলামী বিশ্ববিদ্যালয়
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

হৈমন্তী উৎসবে মেতেছে ইসলামী বিশ্ববিদ্যালয়

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্য”-এর উদ্যোগে ‘হৈমন্তী উৎসব ১৪৩২’ আয়োজন করা হয়েছে। হেমন্তের মোলায়েম রোদ, পাতাঝরার সুর, খিচুড়ি-পিঠার মনভোলানো গন্ধ আর উচ্ছ্বাসভরা আড্ডাকে কেন্দ্র করে রবিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উৎসব আনুষ্ঠিত হয়।হৈমন্তী উৎসবকে কেন্দ্র করে বাহারি পিঠার স্টল, খিচুড়ি স্টল, লাইব্রেরি, ফটোস্ট্যাট, দোলনা-সহ বিভিন্ন ধরনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন উৎসব আবহ তৈরি হয়।আয়োজকদের মতে, আয়োজনটি শুধু খাবার পরিবেশন নয়; বরং শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত মিলনমেলা। বন্ধুদের সঙ্গে আড্ডা, হাসি-তামাশা, গল্পগুজব, খোলা আকাশের নিচে ঘোরা এবং একসাথে সময় কাটানোর মাধ্যমে সবার জন্য এক রঙিন, আনন্দঘন দিন উপহার দেয়াই মূল উদ্দেশ্য।শিক্ষার্থীরা জানান, শীতের পূর্বে হেমন্তে তারুণ্য'...
ন্যায় বিচার পাওয়া প্রতিটি মানুষের অধিকার -ইলিয়াস হোসেন মাঝি
অভিমত, সর্বশেষ, সারাদেশ

ন্যায় বিচার পাওয়া প্রতিটি মানুষের অধিকার -ইলিয়াস হোসেন মাঝি

|| নিজস্ব প্রতিবেদক ||ন্যায় বিচার পাওয়া প্রতিটি মানুষের অধিকার বলে মন্তব্য করেছেন নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি। আজ রবিবার (৩০ নভেম্বর) এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।ইলিয়াস হোসেন মাঝি বলেন, সমাজে যত অন্যায় অত্যাচার, এর মূলে রয়েছে ন্যায় বিচারহীনতা। ন্যায় বিচার হলো এমন একটি নৈতিক ও আদর্শগত ধারণা, যা কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব না করে সঠিক, নিরপেক্ষ এবং আইনসম্মত বিচার করা। এটি সমাজের শান্তি, শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, দেশ একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে রয়েছে। দেশের অর্থনীতি খারাপ অবস্থার মধ্যে আছে। রাষ্ট্র ব্যবস্থা এখনও বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি। বর্তমানে স্বজনপ্রীতি মহামারীতে রূপ নিয়েছে। আদালত, প্রশাসন ও সামাজিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে মানুষ নিজ...
ভোলা-বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

|| ইবি প্রতিনিধি ||কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভোলা-বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইবি শিক্ষার্থীরা।রবিবার (৩০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বরিশাল জেলাকে ভোলা জেলার সাথে যুক্ত করা ২২ লক্ষ ভোলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। ভোলা জেলা বাংলাদেশের একটি ব-দ্বীপ এলাকা যেখানে ৫৬ লক্ষ কোটি টাকার গ্যাস মজুদ রয়েছে। এখান থেকে রাষ্ট্র নিচ্ছে কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে না। আমরা চিকিৎসা ক্ষেত্রে পিছিয়ে আছি। একটি রোগীকে যদি ভোলা থেকে রেফার্ড করা হয় বরিশালে, কিন্তু নদীতে ঝড়-তুফানের কারণে ওই স্থানে তাকে মৃত্যুর শয্যায় শয্যায়িত হতে হয়। একজন শিক্ষার্থীকে চাকরি পরিক্ষার জন্য রাজধানীতে সঠিক সময় উপস্থিত হতে পারছে না কারণ রাতে লঞ্চ পারাপার বন্ধ থাকে।তারা আরও বলেন, ভোলা ও বরিশাল জেলায় সেতু এখন ...
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৫
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৫

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সন্তোষ্পুর ইউনিয়নের হাইল্যাটারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন—আলতাফ হোসেন (৫০), এরশাদ আলী (৩৫) ও কুলসুম বেগম (৫০)। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ শতক জমি নিয়ে নুর মোহাম্মদ ও আলতাফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে বিষয়টি কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। পরে দুপুরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্র...