শুক্রবার, এপ্রিল ২৪

সারাদেশ

ইক্বরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে প্রফেশনাল গেট টুগেদার সম্পন্ন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইক্বরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে প্রফেশনাল গেট টুগেদার সম্পন্ন

প্রাতিষ্ঠানিক উন্নয়নে পেশাদারদের মিলনমেলা গুরুত্বপূর্ণ -দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||কুলাউড়াস্থ ইক্বরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে প্রফেশনাল গেট টুগেদার সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রফেশনাল গেট টুগেদার অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, জালালাবাদ রাগীব বাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলী।উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইক্বরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এ অঞ্চলের শিক্ষা ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তিনি এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রা এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।ইক্বরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার চেয়ারম্যান ও ফাউন্ডার UK প্রবাস...
চিলমারীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের চিলমারীতে ৩ নং থানাহাট ইউনিয়নের ৮ নং সেন্টার মনিটরিং কমিটির উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বাদ মাগরিব চিলমারী মহিলা কলেজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত এবং দেশের মানুষের প্রিয় নেত্রীর স্মৃতিচারণ ও দোয়া করা হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সাদকাত হোসেন, ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংবাদিক ও উপজেলা বিএনপি সদস্য বদরুদ্দোজা বুলু, শাহজাহান আলী মন্ডল, মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী চায়না, ইউনিয়ন সাধারণ সম্পাদক মালেক, ছাত্রদল সাধারণ সম্পাদক সুমন এবং কুড়িগ্রা...
সিইউসি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কেএমপি’র শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
সর্বশেষ, সারাদেশ

সিইউসি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কেএমপি’র শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||COME FOR UNPRIVILEGED CHILD (CUC)-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও দরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর ৬১ সাউথ সেন্ট্রাল রোডে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম শাকিলুজ্জামান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। একটি শিশুকে শিক্ষা উপকরণ দেওয়া মানে তার জীবনের পথে আলোর দিশা দেখানো। শিক্ষা ছাড়া টেকসই সামাজিক পরিবর্তন সম্ভব নয় এবং এই শিশুরাই ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হবে।তিনি আরও বলেন, সমাজের প্রত্যেক মানুষ যদি অন্তত একজন শিশুর...
আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও সমাবেশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও সমাবেশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে ‘নিরাপদ খুলনা চাই’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি সরদার বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা ও মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট নাগরিক নেতা ও পরিবেশবিদ, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।সমাবেশে আরও বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান, দৈনিক জন্মভূমির নির্...
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, শুনানি আজ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, শুনানি আজ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ রবিবার (১৮ জানুয়ারি) আবারও শুনানির দিন ধার্য করা হয়েছে।এর আগে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে এই স্থগিতাদেশ দেওয়া হয়।উল্লেখ্য, একই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা আফরোজা খানমের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তাঁর মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। ওই আপিলের প্রেক্ষিতেই কমিশন গতকাল তাঁর প্রার্থিতা স্থগিত রাখে। আজকের শুনানির মাধ্যমেই নির্ধারিত হবে আফরোজা খানম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পার...
মানিকগঞ্জ–৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবি, স্থানীয় জনগণের ক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ–৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবি, স্থানীয় জনগণের ক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ–৩ (সাটুরিয়া–সদর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন স্থানীয় সাধারণ জনগণ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচনি এলাকার সর্বত্র ব্যাপক আলোচনা ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্র জানায়, মানিকগঞ্জ–৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ সাঈদ নূরকে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এই ঘোষণার পরপরই এলাকার ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়, যা বর্তমানে তীব্র ক্ষোভে রূপ নিয়েছে। এলাকাবাসীর মূল অভিযোগ—মনোনীত প্রার্থী এলাকায় তেমন পরিচিত নন এবং দীর্ঘ সময় ধরে মাঠপর্যায়ের রাজনীতির সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। ফলে সাধারণ ভোটারদের আস্থা অর্জনে তিনি ব্যর্থ হচ্ছেন, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটের ফলাফলের জন্য বড় ধরনের...
নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় উদ্যোক্তাদের দায়িত্বশীল হতে হবে: ফয়েজ আহমদ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় উদ্যোক্তাদের দায়িত্বশীল হতে হবে: ফয়েজ আহমদ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নিশ্চিন্তভাবে ব্যবহারযোগ্য নাগরিক সেবা নিশ্চিত করতে উদ্যোক্তাদের ভূমিকার ওপর জোর দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য উদ্যোক্তাদের কাছে এক ধরনের আমানত। এই তথ্য সুরক্ষিত ও সঠিকভাবে ব্যবস্থাপনা না হলে নাগরিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জনগণের ভোগান্তি কমানো এবং সময় ও শ্রম সাশ্রয়ের লক্ষ্যেই সরকার ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ গ্রহণ করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একই জায়গা থেকে একাধিক সরকারি সেবা পাওয়ার সুযোগ তৈরি...
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল

|| মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক হয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে পুনরায় ক্যাম্পাসের প্রধান ফটকে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘দিন দুপুরে মানুষ মরে, প্রশাসন কী করে’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ এবং ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।ইবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন বলেন, “আমরা দেখেছি হাদি সারা বাংলাদেশে স্বাধীনতার স্বাদ আপামর জনতা ও ৫৬ হাজার বর্গমাই...
জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে পুলিশের ‘মোবিলাইজেশন ড্রিল’ সম্পন্ন
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে পুলিশের ‘মোবিলাইজেশন ড্রিল’ সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) | আলোকিত দৈনিক ||রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে ‘মোবিলাইজেশন ড্রিল’ বা বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই মহড়ায় পুলিশের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। রাজধানীর শাহবাগ, আসাদগেট, কারওয়ান বাজার, ফার্মগেট, মতিঝিল, মিরপুর ও ভাটারাসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের এই বিশেষ তৎপরতা লক্ষ্য করা গেছে। মহড়া চলাকালীন সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়।ডিএমপি সূত্র জানায়, কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি যাচাই এবং জনমনে স্বস্তি বজায় রাখতেই এই মহড়া পরিচালিত হচ্ছে। এটি পু...
খুলনায় সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে নাগরিক সংলাপ ১৭ জানুয়ারি
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে নাগরিক সংলাপ ১৭ জানুয়ারি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে নাগরিক সংলাপ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। আগামী ১৭ জানুয়ারি শনিবার খুলনা প্রেসক্লাবে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: খুলনাবাসীর প্রত্যাশা” শীর্ষক এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর রোডের কাইফেং রেস্টুরেন্টে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান। অনুষ্ঠান পরিচালনা করেন মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ।সভায় বক্তারা বলেন, খুলনার সার্বিক উন্নয়ন ও নাগরিক প্রত্যাশা সরাসরি সংসদ সদস্য প্রার্থীদের কাছে তুলে ধরার জন্য এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা খুলনার সকল শ্রেণি ও পেশার মানুষকে নাগরিক সংলাপে অংশ নিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান।প্রস্তুতি সভায় নাগরিক সংলাপ সফল...