একুশে খুলনা প্রেসক্লাব: ভাষার প্রতি শ্রদ্ধা, দায়িত্বের পুনর্ব্যক্তি
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা আয়োজনে দিনটি পালন করেছে খুলনা প্রেসক্লাব। ২১ ফেব্রুয়ারি সকালে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের তাৎপর্য স্মরণ করা হয়।হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর।আলোচনায় বক্তারা বলেন, একুশ মানে আত্মত্যাগের স্মৃতি, একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি। মাতৃভাষার মর্যাদা রক্ষা শুধু আনুষ্ঠানিকতার বিষয় নয়, এটি প্রতিদিনের চর্চা। শিক্ষা, প্রশাসন ও গণমাধ্যমসহ সব ক্ষেত্রে বাংলা ভাষার সঠিক ও মর্যাদাপূর্ণ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তব্য দেন কার্যনির্বাহী সদস্য কৌশিক দে, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ ...










