বুধবার, মার্চ ৪

সারাদেশ

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত সিংগাইর থানায় কর্মরত শরীফ হোসাইন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত সিংগাইর থানায় কর্মরত শরীফ হোসাইন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে সৎ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন সিংগাইর থানায় কর্মরত এএসআই শরীফ হোসাইন। এ উপলক্ষে তাকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এএসআই শরীফ হোসাইনের হাতে এই সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঝহারুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় এএসআই শরীফ হোসাইন বলেন, “এই স্বীকৃতির পেছনে সিংগাইর থানার সকল অফিসার ও ফোর্সের অবদান রয়েছে। তাদের সহযোগিতা, ভালোবাসা ও সম্মিলিত কাজের ফলেই আজ এ অর্জন সম্ভব হয়েছে।”...
ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল
সর্বশেষ, সারাদেশ

ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে তার মৃত্যুর খবর পৌঁছানোর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। পরে জুলাই মঞ্চ, এনএসিপি ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের সাহেব বাজার জিরো পয়েন্টে জড়ো হন।রাত সাড়ে ১১টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। এরপর মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরাও ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে মিছিলে অংশ নেন।বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা নানা প্রতিবাদী স্লোগান দেন। ...
হাদীর মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

হাদীর মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর তাৎক্ষণিকভাবে তিনি এ ভাষণ দেন।শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’তিনি বলেন, 'শহিদ শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এ উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকার...
খুলনায় প্রকাশ্যে গুলি করে বাজার কমিটির সম্পাদককে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় প্রকাশ্যে গুলি করে বাজার কমিটির সম্পাদককে হত্যা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন সালুয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে বাজার কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত প্রায় ৯টার দিকে তিনি বাজারের একটি চায়ের দোকানে বসে থাকার সময় সন্ত্রাসীরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয়দের বরাতে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা চারজন সন্ত্রাসী মিলনকে লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস নামে এক পশু চিকিৎসকও গুলিবিদ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।নিহত এমদাদুল হক মিলন সালুয়া বাজার এলাকার মোঃ বজলুর রহমানের ছেলে। তিনি শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে...
মানিকগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের অনশন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের অনশন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ )মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তন এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন দলটির মনোনয়নবঞ্চিত নেতা ড. খোন্দকার আকবর হোসেন বাবলু এবং তার সমর্থকরা।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।অনশনস্থলে দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরেন।অনশনরত নেতা-কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলের সাংগঠনিক শক্তির জন্য আত্মঘাতী হতে পারে।তাদের বক্তব্যে বলা হয়, বিএনপির দুঃসময়ে খোন্দকার দেলোয়ার হোসেন দলকে সংগঠিত ও নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই রাজনৈতিক ধারাবাহিকতায় তার ছেলে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু দীর্ঘদিন...
ভূরুঙ্গামারীতে একাধিক মামলার আসামিসহ ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের আদালতে প্রেরণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে একাধিক মামলার আসামিসহ ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের আদালতে প্রেরণ

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন মামলায় তদন্তে প্রাপ্ত ও এজাহারনামীয় একাধিক আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানার মামলা নং-১৭ (তারিখ ২৩/১০/২০২৪) এর তদন্তে প্রাপ্ত আসামি মোঃ আনোয়ার আলী ওরফে আনার (৩৪), সভাপতি, ৫নং ওয়ার্ড যুবলীগ, আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদ। তিনি চর বারুইটারী গ্রামের বাসিন্দা।এছাড়া ভূরুঙ্গামারী থানার মামলা নং-১৬ (তারিখ ২৫/০৫/২০২৫) এর এজাহারনামীয় আসামি মোঃ রোকনুজ্জামান ওরফে বাচ্চু (৪৩), আহ্বায়ক, মৎস্যজীবী লীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখা, দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা।থানার মামলা নং-০৮ (তারিখ ১৭/১২/২০২৫) এর এজাহারনামীয় আসামি মোঃ বাবু মিয়া (৪৪), আন্ধারীঝাড় (কাস্টম মোড়) এলাকার বাসিন্দা এবং মামলা নং-০৯ (তারিখ ১৮/১২/২০২৫) এর এজাহারনামীয় আসামি মোছাঃ ...
লিডিং ইউনিভার্সিটির  সিন্ডিকেট সভা অনুষ্ঠিত 
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির  সিন্ডিকেট সভা অনুষ্ঠিত 

|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটির ৭৪তম সিন্ডিকেট সভা  বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুর সিড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় লিডিং ইউনিভার্সিটির ৩৭তম একাডেমিক কাউন্সিল সভায় অনুমোদিত লিডিং ইউনিভার্সিটিতে আগামী ৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব‍্য ৪র্থ সমাবর্তনে অংশগ্রহণকারি স্প্রিং সেমিস্টার ২০১৮ থেকে ফল সেমিস্টার ২০২৪ পর্যন্ত শিক্ষার্থীদের তালিকা অনুমোদন, শিক্ষার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত সদস্য মোছা. রোখছানা বেগম, লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবির, বোর্ড অব ট্...
৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ পেলো বেরোবি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ পেলো বেরোবি

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা মেয়েদের ১০ তলা বিশিষ্ট ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউট প্রকল্পের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে।বুধবার (১৭ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। এতে প্রায় ৭৭ কোটি ৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী নিশ্চিত করেন।এ প্রসঙ্গে উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আর কষ্ট করে ক্যাম্পাসের বাইরে থাকতে হবে না। বর্তমানে আমাদের তীব্র আবাসন সংকট রয়েছে। এই প্রকল্পের কাজ শুরু হলে সে সংকট অনেকটাই কেটে যাবে। পাশাপাশি রিসার্চ ইনস্টিটিউট চালু হলে গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। খুব শিগগিরই প্রকল্পের কাজ ...
মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে ভুক্তভোগীরা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে ভুক্তভোগীরা

|| জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর মোহনপুর উপজেলার মাটিকাটা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি কৃষক পরিবারের ওপর ধারাবাহিক হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এসব ঘটনায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত এক নারী বর্তমানে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগী কৃষক মো. জয়নাল আবেদীন (৪৮), পিতা—মো. আইনাল হক, সাং—মাটিকাটা, থানা—মোহনপুর, জেলা—রাজশাহী অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।অভিযোগে বলা হয়, গত ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত মো. রিফাত (১৯) জয়নাল আবেদীনের বাড়ির সামনে থাকা একটি বেল গাছ থেকে জোরপূর্বক বেল পাড়তে যান। এতে বাধা দিলে জয়নাল আবেদীনকে গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে মোছা. রজিনা (৩০) ও মো. রিফা...
নাগেশ্বরীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে সোনালী ব্যাংক পিএলসি নাগেশ্বরী শাখার আয়োজনে কর্তৃপক্ষের নির্দেশনায় ১৮ ডিসেম্বর এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।এ সময় নাগেশ্বরী সোনালী ব্যাংকের ম্যনেজার এরশাদুল হকের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আমিনুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন কুড়িগ্রাম সোনালী ব্যাংকের ম্যানেজার মামুনুর রশিদ হেলালী, নাগেশ্বেী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, শিক্ষক ওমর ফারুকসহ সোনালী ব্যাংক নাগেশ্বরী শাখার গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।...