বুধবার, মার্চ ৪

সারাদেশ

হাসনাতের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী
রাজধানী, সর্বশেষ, সারাদেশ

হাসনাতের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

|| নিজস্ব প্রতিবেদক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনটি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর এই আসনে প্রার্থী হওয়ার পর থেকেই হিসাব-নিকাশ পাল্টাতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহিদ।রবিবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে সাইফুল ইসলাম শহিদ তার এই সিদ্ধান্তের কথা জানান। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি এই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আল্লাহর দ্বীন কায়েমের পথে যেন তিনি আমৃত্যু টিকে থাকতে পারেন।নির্বাচন থেকে সরে দা...
চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যার ঘটনায় মূল আসামি চালক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যার ঘটনায় মূল আসামি চালক গ্রেফতার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিষ্ঠার পর থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন, চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই, অপহরণ, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন ধরনের গুরুতর অপরাধে জড়িতদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে এই বিশেষ বাহিনী।সাম্প্রতিক সময়েও অপরাধ দমনে র‍্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় রাজশাহীতে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে এক যাত্রীকে হত্যা করার চাঞ্চল্যকর ঘটনায় মামলার মূল অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ও র‍্যাব-১-এর যৌথ আভিযানিক দল।মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানাধীন লিলি হল মোড় থেকে রাজশাহী থেকে চাঁপাই...
সলঙ্গায় জাতীয়তাবাদী সাইবার দলের থানা কমিটি গঠন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় জাতীয়তাবাদী সাইবার দলের থানা কমিটি গঠন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৩ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।আজ রবিবার (২৮ ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলা সাইবার দলের প্যাডে ‎বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মিডিয়া সেল ইনফরমেশন ডেক্সের উদ্যোগে এবং কেন্দ্রীয় নির্দেশনায় এ কমিটি অনুমোদন করা হয়। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আতাউল্লাহ রাজু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।‎অনুমোদিত কমিটিতে নুর আলমকে সভাপতি, আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক এবং সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন পদে মোট ১৩ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।‎কমিটি ঘোষণার সময় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।জেলা ‎নেতৃবৃন্দ আ...
বদলগাছীতে কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বদলগাছীতে কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

|| লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||বাংলাদেশ কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে নওগাঁর বদলগাছী উপজেলার শেরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন বয়সী শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের সাধারণ চিকিৎসা, ডায়াবেটিস, রক্তচাপ, শিশুরোগ, নারীস্বাস্থ্য ও সাধারণ শারীরিক জটিলতার চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।উদ্যোক্তারা জানান, সুবিধাবঞ্চিত গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।এ ধরনের কার্যক্রমে স্থানীয় এলাকাবাসী ...
নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেফতার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেফতার ২

|| লিটন হোসেন | ববদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ১ কেজি গাঁজা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার হয়েছেন। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে, গত ২৭-১২-২০২৫ তারিখে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদকবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে, দুপুর ২:৩০ ঘটিকায় বদলগাছী ধানাধীন তালতলি গ্রামে জনৈক সুমনের পরিত্যক্ত ইটভাটার ভেতরে গাঁজা বিক্রির জন্য অবস্থানকারী আসামি মিজু আহমেদ (২৮), পিতা: আইজুল, থানা: বদলগাছী, জেলা: নওগাঁ-এর হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।একই দিনে মাদকবিরোধী অপর একটি অভিযানে, বিকেল ৪:৩০ ঘটিকায় বদলগাছী থানাধীন হলুদ বিহার গ্রাম এলাকা থেকে আসামি মজিদ (৫৪), পিতা: চান মিয়া, সাং: হলুদ বিহার গ্রাম, থানা: বদলগাছী, জেলা: নওগাঁ-এর বসতবাড়ির সামনে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় দেহ তল্লাশি করা হ...
নাগেশ্বরী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি||‎কুড়িগ্রামের নাগেশ্বরী থানা কার্যালয়ে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় 'ওপেন হাউজ ডে' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।‎নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লা হিল জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী-ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ এবং বিশেষ অতিথি ছিলেন ভুরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পুলিশ জনগণের বন্ধু। মানবিক সমাজ গঠনে পুলিশের অবদান রাখতে চাই। এ জন্য জনগণের সহযোগিতা অপরিহার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করাসহ মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে পাশে চাই।‎বক্তা...
পরিকল্পিত চাষে গলদা–বাগদা চিংড়ির উৎপাদন বাড়াতে হবে: উপদেষ্টা ফরিদা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পরিকল্পিত চাষে গলদা–বাগদা চিংড়ির উৎপাদন বাড়াতে হবে: উপদেষ্টা ফরিদা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সঠিক পরিকল্পনা ও সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে গলদা ও বাগদা চিংড়ির উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের এই দুই প্রজাতির চিংড়ির আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।রবিবার (২৮ ডিসেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া বড়ডাঙা এলাকায় সংরক্ষিত চিংড়ি চাষ অঞ্চল ঘুরে দেখেন উপদেষ্টা। পরিদর্শন শেষে চাষিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি চাষ ব্যবস্থার উন্নয়ন ও টেকসই উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।ফরিদা আখতার বলেন, বিশ্বের অনেক দেশে গলদা চিংড়ি চাষের সুযোগ নেই, কিন্তু বাংলাদেশের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশ এ ক্ষেত্রে বড় সম্ভাবনা তৈরি করেছে। গলদা ও বাগদা চাষ শুধু রপ্তানি আয়ে ভূমিকা রাখছে না, বরং পারিবারিক পুষ্টি ও জীবিকায়ও ইতিবাচক প্রভাব ফেলছে।তিনি আরও বলেন, এই খাত...
রাজশাহী-১ আসনে হাজারো নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শরীফ উদ্দীন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রাজশাহী-১ আসনে হাজারো নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শরীফ উদ্দীন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।বিএনপি ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাকে এ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। এরপর থেকে গোদাগাড়ী ও তানোর অঞ্চলে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।রবিবার (২৮ ডিসেম্বর) মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের নেতৃত্বে হাজারো নেতা-কর্মী একটি বিশাল মিছিলের মাধ্যমে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন।মনোনয়নপত্র জমার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচিত হলে আমি ঘোষিত ইশতেহারের ভিত্তিতে গোদাগাড়ী–তানোর এলাকার উন্নয়ন নিশ্চিত করব। গোদাগাড়ী–তানোর মূলত কৃষিনির্ভর এলাকা, তাই এখানে কৃষিভিত্তিক শিল্...
তানোরে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তানোরে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক কারবার, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবার রাজশাহীর তানোর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-৫।র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত (২৮ ডিসেম্বর) ১২টা ৩০ মিনিট থেকে ভোর ১টা ৪০ মিনিট পর্যন্ত রাজশাহী জেলার তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে একাধিক স্থানে একযোগে অভিযান চালানো হয়। র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর ...
বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না: ভিপি নুর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপি ছাড়া কেউ দেশ চালাতে পারবে না: ভিপি নুর

|| আলোকিত দৈনিক ডেস্ক ||গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না। দেশকে সংকটমুক্ত ও স্থিতিশীল রাখতে হলে বিএনপিকেই আগামীতে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গলাচিপা বিএনপি কার্যালয়ে দলটির একাংশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নুরকে জয়ী করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।নুরুল হক নুর বলেন, সোশ্যাল মিডিয়ায় আসন সমঝোতা নিয়ে নানারকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে সময় হলে সবাই দেখতে পাবেন বিএনপি তাঁদের কীভাবে মূল্যায়ন করে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা দিলে কথা রাখেন এবং তাঁর সঙ্গে যে প্রতিশ্রুতি হয়েছে তা তাঁরা প্রকাশ্যে বলবেন না।...