সলঙ্গার রামকৃষ্ণপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি || সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২জানুয়ারি) বাদ জুমা সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিনের উদ্যোগে অলিদহ বায়তুল মামুর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।উক্ত দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন উপস্থিত থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীর উপর স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত আলোচনা করেন।দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য বছির উদ্দিন প্রামানিক, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু মুসা সর...










