শনিবার, ফেব্রুয়ারি ২৮

সারাদেশ

সলঙ্গায় জমজমাট ইফতারি বাজার
ধর্ম ও দর্শন, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় জমজমাট ইফতারি বাজার

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিদিনই বাড়ছে জমজমাট ইফতারি বাজারের বেচাকেনা। রমজানের প্রথম দিন থেকেই ইফতার বাজারে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়। সদরের থানামোড়, মাদ্রাসা মোড়, ডিমহাটা মোড়, আলিম হোটেলের সামনেসহ সলঙ্গা অঞ্চলের বিভিন্ন বাজারে দুপুর থেকে ইফতার সামগ্রী কেনাবেচা শুরু হলেও বিকেলে জমে ওঠে পুরোপুরি।ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, মুড়ি-মাখা, খেজুর ঘোল দই মিস্টিসহ নানা ধরনের ঐতিহ্যবাহী ইফতার আইটেমে ভরে ওঠে দোকানগুলো।বিক্রেতারা জানান, এবার রমজানের প্রথম দিন থেকেই ক্রেতাদের আগ্রহ বেশি ছিল। বিশেষ করে ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবারের চাহিদা ছিল চোখে পড়ার মতো। অনেক দোকানে বিকেল গড়ানোর আগে কিছু জনপ্রিয় আইটেম শেষ হয়ে যায়।ব্যবসায়ীরা আশা করছেন, রমজানজুড়ে এমন ক্রেতা সমাগম অব্যাহত থাকলে তাদের ব্যবসা ভালো হবে। তবে ক্রেতাদের দাবি, ...
পানছড়িতে বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জব্দকৃত কাঠসমূহ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলার করল্যাছড়ি নামক এলাকা থেকে হাবিলদার মোঃ পেয়ারুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহলদল প্রায় ৮৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০,৮০০০ টাকা (এক লক্ষ আট হাজার টাকা)।...
কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক সভা: ইফতার ও ঈদসামগ্রী বিতরণের সিদ্ধান্ত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক সভা: ইফতার ও ঈদসামগ্রী বিতরণের সিদ্ধান্ত

|| নিজস্ব প্রতিবেদক (কুষ্টিয়া) ||কুষ্টিয়ায় নানাবিধ সাংগঠনিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ইসলামী ঐক্য আন্দোলন জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শহরের দারুন নাজাত মডেল মাদ্রাসায় আয়োজিত এই সভায় আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ইফতার মাহফিল, দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।কুষ্টিয়া জেলা শাখার আমির আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল হাক্কানী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন।সভায় উপস্থিত নেতৃবৃন্দ কুষ্টিয়ার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ১৭ রমজান ইসলামী ঐক্য আন্দোলন কু...
‎মানিকগঞ্জের হরিরামপুরে ১৫পিছ ইয়াবাসহ দুই মাদক‎কারবারি আটক‎‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

‎মানিকগঞ্জের হরিরামপুরে ১৫পিছ ইয়াবাসহ দুই মাদক‎কারবারি আটক‎‎

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||‎মানিকগঞ্জের হরিরামপুরে ১৫পিছ ইয়াবাসহ দুই মাদক ‎কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত হলেন, উপজেলার গালা ইউনিয়নের মহাপুরা গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মেহেদী হাসান লাভলু (২৫) ও কালই গ্রামের মোঃ সাঈদ সরকারের ছেলে মোঃ লাইছ।সোমবার (‎২৩ ফেব্রুয়ারি) বিকেলে মহাপুরা মেহেদী হাসান লাভলুর বাড়ি থেকে এ দুজনকে  গ্রেফতার করা হয়।‎‎বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার এসআই এমদাদুল হক।‎‎এই বিষয়ে ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,  ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রজু করা হয়েছে। মামলা নং- ০৯/১২।...
খুলনার নিউমার্কেটের পাশে বায়তুন নূর শপিং সেন্টারে আগুন; দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সর্বশেষ, সারাদেশ

খুলনার নিউমার্কেটের পাশে বায়তুন নূর শপিং সেন্টারে আগুন; দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর শপিং সেন্টার-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোবাইল ও ইলেকট্রনিকস সামগ্রীর অন্তত ১০ থেকে ১২টি দোকান আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে মার্কেটের একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আসা ইউনিটগুলো প্রায় দেড় থেকে দুই ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্র...
সাংবাদিকদের সম্মানে ইবি ছাত্রশিবিরের ইফতার মাহফিল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সাংবাদিকদের সম্মানে ইবি ছাত্রশিবিরের ইফতার মাহফিল

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইবি শাখা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটারিয়ায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।ইফতার মাহফিলে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী ও দপ্তর সম্পাদক সাকিব আসলাম, ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান উপস্থিত ছিলেন।এছাড়া ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই আয়োজনে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী বলেন, “এমন সুন্দর আয়োজনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাচ্...
সদ্য নির্বাচনী পরাজয়ের পর কেসিসির প্রশাসক নিয়োগ পেলেন নজরুল ইসলাম মঞ্জু
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

সদ্য নির্বাচনী পরাজয়ের পর কেসিসির প্রশাসক নিয়োগ পেলেন নজরুল ইসলাম মঞ্জু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ২২ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। সেখানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরুল ইসলাম মঞ্জুকে কেসিসির প্রশাসকের দায়িত্ব অর্পণ করা হয়েছে।যুগ্ম সচিব মাহাবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ২০১৪ সালের সংশোধিত আইনের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুসারে তারা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাব...
বেলকুচিতে ‘রিও ক্লোথিং’ শো-রুমের শুভ উদ্বোধন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ‘রিও ক্লোথিং’ শো-রুমের শুভ উদ্বোধন

|| নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে রেডিমেড পোশাকের নতুন শো-রুম ‘রিও ক্লোথিং’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজারে ইউসিবি ব্যাংকের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে শো-রুমটির কার্যক্রমের শুভ সূচনা করেন অতিথিবৃন্দ। এখন থেকে এ শো-রুমে আধুনিক ও রুচিসম্মত বিভিন্ন ধরনের রেডিমেড পোশাক পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যমুনা টিভি-এর সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতির সহ-সভাপতি মহর আলী প্রা...
সিরাজগঞ্জের যমুনা সেতু এলাকা থেকে ৩ কোটি টাকার মাদকসহ কারবারি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের যমুনা সেতু এলাকা থেকে ৩ কোটি টাকার মাদকসহ কারবারি আটক

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করছে র‍্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ইসমাইল হোসেন (৩০) নামের মাদক কারবারি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিফ্রিং-এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আহসান হাবিব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাতে র‍্যাব ১২ এর আভিযানিক দল যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন (যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা)সহ ইসমাইল হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ম...
তজুমদ্দিনে আশ্রমে আসা নারীকে সমঝোতায় নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: ১ জন আটক
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে আশ্রমে আসা নারীকে সমঝোতায় নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: ১ জন আটক

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে আশ্রমে আসা এক হিন্দু নারীকে হাজার টাকায় সমঝোতায় বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অচেতন ও রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী পরিত্যাক্তা এক সন্তানের জননী ওই নারী চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাকিব নামের একজনকে আটক করেছেন।ভিকটিম ওই নারী হাসপাতালের বেডে শুয়ে জানান, রবিবার রাতে চাঁদপুর ইউনিয়নের অনিল বাবাজী আশ্রমের কীর্তনে গেলে হোন্ডা চালক রাকিবের সাথে ১ হাজার টাকার সমঝোতায় ধোপা বাড়ির পিছনে বাগানে যায়। এসময় শাকিল ও রাসেল নামে আরো দুইজন যোগ দিয়ে রাতভর দলবদ্ধভাবে তাকে জোড়পুর্বক ধর্ষণ করে। অসুস্থ হয়ে পড়লে শশীগঞ্জ দাসপাড়া রেখে যায়।প্রত্যক্ষদর্শী শশীগঞ্জ দাসপাড়া গ্রামের তুলসী রানী জানান, সোমবা...