সাংবাদিকদের সহযোগিতায় অপরাধমুক্ত সলঙ্গা গড়তে চাই: ওসি ইমাম জাফর
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গাকে অপরাধমুক্ত ও নিরাপদ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর। তিনি বলেন, “পুলিশ একা নয়, সাংবাদিকদের সহযোগিতায় অপরাধমুক্ত সলঙ্গা গড়তে চাই।”শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক অপরাধ দমনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার চুরি, ছিনতাই, পূর্বের অমীমাংসিত হত্যাকাণ্ডসহ জনদুর্ভোগের নানা বাস্তব চিত্র তুলে ধরেন।সাংবাদিকদের বক্তব্যের প্রেক্ষিতে ওসি ইমাম জাফর বলেন, “সাংবা...










