Friday, July 17

সারাদেশ

বগুড়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ায় সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর সন্ত্রাসী হামলা ও মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের কর্মসূচিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন বক্তারা।আজ শনিবার (৩ মে) দুপুরে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় আয়োজিত মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ইনকিলাবের বিশেষ প্রতিবেদক মহসিন আলী রাজু বলেন, সাংবাদিক নজরুলের ওপর হামলার তিনদিনেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গণমাধ্যম দিবসে একজন প্রতিবাদী সাহসী সাংবাদিক হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তার পুরো শরীরে আঘাতের ক্ষত।গত বুধবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশন এলাকায় মব সৃষ্টি করে সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়েছে একদল দূর্বৃত্তরা। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ...
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার
সর্বশেষ, সারাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

||লোহাগাড়া প্রতিনিধি ||চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সংলগ্ন সড়কের পাশ থেকে পরিত্যক্ত রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।শুক্রবার (২ মে) সকাল আনুমানিক ৯ টার সময় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা। ধারণা করা হচ্ছে, কোন এক সময় গাড়ির সাথে ধাক্কা খেয়ে সেই জায়গায় মরে পড়ে ছিল।নিহত ব্যক্তির নাম আকতার কামাল(৫৫), সে উপজেলার চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ বহদ্দার বাড়ির মৃত আবুল বশরের পুত্র এবং তিনি মানসিকভাবে ভারসাম্যহীন, দীর্ঘদিন যাবৎ মহাসড়কেই ঘুরাঘুরি করতেন বলে জানা গেছে, তিনি কোন বিয়ে সাদীও করেননি।হাসপাতাল সুত্রে জানা যায়, দোহাজারি হাইওয়ে পুলিশ আকতার কামাল নামে এক ব্যক্তির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, তার শরীরের বেশকিছু হাড় ভেঙে গেছে, মাথায় প্রচন্...
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলশয্যার রাতেই স্বামীর মৃত্যু, বাকরুদ্ধ নববধূ
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলশয্যার রাতেই স্বামীর মৃত্যু, বাকরুদ্ধ নববধূ

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। ফুলশয্যার রাতেই স্বামী খালেকুজ্জামান ডিউট (৪৫)-এর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নববধূ লাভনী আক্তার (২০)। জীবনের সবচেয়ে স্মরণীয় রাত যে এমন বেদনার স্মৃতি হয়ে থাকবে, তা হয়তো কোনোদিন ভাবেননি লাভনী।বৃহস্পতিবার (১ মে) দুপুরে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের শাহ জামালের মেয়ে লাভনী আক্তারের সঙ্গে শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে, শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামান ডিউটের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দিন দুই পরিবারে ছিল উৎসবের আমেজ, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশিদের মধ্যে চলছিল আনন্দ-উৎসব ও আপ্যায়ন।রাত ১২টার দিকে বর ডিউট আত্মীয়দের সঙ্গে কথা শেষ করে নববধূর কক্ষে প্রবেশ করেন এবং এক গ্লাস পানি চান। কিন্তু হঠাৎ করেই তিনি মেঝেতে...
পানছড়িতে চিরানো কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে চিরানো কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা চিরানো কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০২ মে) বিকাল সাড়ে চারটায় পানছড়ি বাজারে সমিতির নতুন কার্যালয়ে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান'র সঞ্চালনায় ও সভাপতি মোঃ মাসুদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রাশেদুজ্জামান অলি-সহ সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।...
বদলগাছী মডেল প্রেসক্লাবে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ
সর্বশেষ, সারাদেশ

বদলগাছী মডেল প্রেসক্লাবে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁ জেলার কিছু গুণী ও অভিজ্ঞ সাংবাদিক যাদের হাতে গড়ে উঠবে এই সমাজের উন্নয়ন। এবং যাদের লেখায় ফুটে উঠবে সমাজের বিভিন্ন অপকর্ম ভালো, মন্দ ও সমাজের উন্নয়ন এবং টিকে থাকবে সাংবাদিকতার মূলধারা এমন কিছু সাংবাদিক বদলগাছী মডেল প্রেসক্লাবে যোগদান করায় তাদের ফুল দিয়ে বরণ করে বদলগাছী মডেল প্রেসক্লাব।জেলার বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক আবু রায়হান লিটনের সঞ্চালনায় প্রেসক্লাবের নতুন ভবনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে জেলার কিছু প্রতিবাদী সাংবাদিককে নতুন সদস্য হিসেবে ফুল দিয়ে বরণ করে বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, সম্পাদক আবু রায়হান লিটন, ও যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন।যোগদানকৃত নতুন সদস্যরা হলেন বাংলা টিভি ও জাতীয় দৈনিক আজকালের খবরের ন...
নাগেশ্বরীতে সংবাদকর্মী, রাজনীতিবিদ ও শিক্ষক জাহিদ খানের পিতা আলহাজ্ব ফজলুল হক খানের ইন্তেকাল
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে সংবাদকর্মী, রাজনীতিবিদ ও শিক্ষক জাহিদ খানের পিতা আলহাজ্ব ফজলুল হক খানের ইন্তেকাল

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের পশ্চিম নেওয়াশী হাজ্বীপাড়া এলাকার উপজেলা বিএনপির সদস্য ও নেওয়াশী জাগরণী বালিকা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলোকিত দৈনিক নিউজ পোর্টালের জেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলাম জাহীদ খানের পিতা আলহাজ্ব ফজলুল হক খান বিএসসি, ২ মে শুক্রবার রাত ১টা ১০ মিনিটে নিজ বাসভবনে বার্ধ্যক্ষজনিত কারনে ইন্তেকাল করেন ইন্না..রাজিউন। মৃত্যকালে বয়স হয়েছিল ৮১ বছর। প্রবীণ এই গুণী শিক্ষাবিদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আলোকিত দৈনিক-এর সম্পাদক মো. ওমর ফারুক। সেইসাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা-সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।আলহাজ্ব ফজলুল হক খান কর্মজীবন শুরু করেন ভুরুঙ্গামারী পাটেশ্বরী বরকোতিয়া উচ্চ বিদ্যালয়ে ১৯৬৯ খ্রি. সালে সহকারী বিএসসি শিক্ষক হিসেবে যোগদান করার মাধ্...
পানছড়ি ফলদ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সভা অনুষ্ঠিত
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি ফলদ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সভা অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||পানছড়ি ফলদ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ” এর নিবন্ধনকালীন প্রথম ব্যবস্থাপনা কমিটি-সহ সদস্যদের নিয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ মে) বাদ জুমা পানছড়ি মায়া কাননে বার্ষিক সভায় সমিতির সভাপতি মোঃ ইব্রাহীম এর সভাপতিত্ব করেন।এ সময় অন্যান্যদের মধ্যে প্রতিষঠাকালীন আহবায়ক রুমেল মারমা, নিবন্ধনকালীন প্রথম ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মোঃ খলিলুর রহমান, সম্পাদক জাহিদুল হোসেন, কোষাধ্যক্ষ চন্দন দেবনাথ, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ আমির হোসেন, সুকেল চাকমাসহ অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।সভার শুরুতেই সমিতির গঠনতন্ত্র পাঠ করে শুনানো হয়। সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধন-২০০২ ও ২০১৩) এর ধারা ১৮(৩) মোতাবেক নিবন্ধনকালীন অনুমোদিত কমিটির মেয়াদ আদেশ জারীর তারিখ হতে ০২(দুই) বৎসরের জন্য বলবৎ থাকবে। এ মেয়াদের মধ্যে অনুমোদিত ব্যবস্থাপনা কমিটি সমবায় সমি...
সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের ঘুষ দিয়ে চলে রমরমা মাদক ব্যবসা : টাকা আসে ডিডির বিকাশে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের ঘুষ দিয়ে চলে রমরমা মাদক ব্যবসা : টাকা আসে ডিডির বিকাশে

|| সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উর্ধতন কর্মকর্তাদের ঘুষ দিয়ে চলে জেলায় সকল মাদক ব্যবসা। জেলায় ৮টি মাদক নিরাময় কেন্দ্র, মাদক ব্যবসায়ী ও লাইসেন্স নবায়নে প্রতিমাসে ডিডির বিকাশে পাঠাতে হয় টাকা তা না হলে চলে অভিযান। দির্ঘদিন যাবৎ সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে চলছে নানা অপকর্ম। ডিডির নিজস্ব বিকাশ হিসাবের মাসিক তালিকা এখন প্রতিকেদকের হাতে।মহাসড়কে মাদক অভিযানের নামে সোর্সদের দিয়ে তল্লাসী। লুট হয় যাত্রীদের মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা। এ নিয়ে কয়েকটি গণমাধ্যেমে সংবাদ প্রচারের পর তদন্ত করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রধান কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা। এরপরেও জেলায় সকল মাদক ব্যবসায়ীরা প্রতিমাসে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিচালক মো: রুহুল আমিনের নিজস্ব বিকাশ একাউন্টে টাকা পাঠিয়ে চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসা। বিষয়টি নিয়ে কথা বলা হয় বেশ কিছু মাদ...
সলঙ্গায় মহান মে দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় মহান মে দিবস পালিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||মহান মে দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। থানা সদরে সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েকটি শ্রমিক সংগঠনের ব্যানারে আলাদা আলাদা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। যা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে রামারচর বিশ্বরোড হয়ে গোঁজা ব্রীজ দিয়ে সলঙ্গা মাদ্রাসা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ। এসময় থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দসহ থানা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত শ্রমিকদের মাঝে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।দুপুর ১২ টায় সলঙ্গা ইমারত নির্মাণ শ্রমিকদের ব্যানারে শতশত নির্মাণ শ্রমিকদের...
পানছড়িতে বিজিবির শিক্ষা সহায়ক এবং ক্রীড়া সামগ্রী বিতরণ
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবির শিক্ষা সহায়ক এবং ক্রীড়া সামগ্রী বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোন কর্তৃক শিক্ষা সহায়ক ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১ মে ২০২৫) দুপুর বারোটায় পানছড়ি ব্যাটালিয়ন এবং লোগা জোন (৩ বিজিবি) এর পক্ষ হতে পুজগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা পুজগাংমুখ উচ্চ বিদ্যালয় মাঠে, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক এবং লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি এর উপস্থিতিতে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী (গাইড বই) এবং ক্রীড়া সামগ্রী (ফুটবল, ভলিবল, ভলিবলের নেট, মেয়েদের স্কিপিং খেলার রশি, হ্যান্ডবল, ক্রিকেট খেলার সামগ্রী) বিতরণ করেন।এসময় তিনি, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস...