রায়পুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের জন্য স্মরণসভা
|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||রায়পুরা উপজেলার দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ সবুজ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের জন্য স্মরণসভা এবং জুলাই মাসে গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল হক শিকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাকালীন আজীবন দাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব খন্দকার হারুন অর রশিদ। এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কাজল ভূইয়া।প্রভাষক গোষ্টলাল দাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য মোঃ শেখ রাশেদ, মোহাম্...










