নাগেশ্বরীতে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী এবং প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ২১ জুন উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপণ ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২১ জুন) নাগেশ্বরীর বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করেন কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইউনুস আলী।গরীবদের মাঝে খাদ্য ও গাছের চারা বিতরনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সদস্য সচিব শহিদুল ইসলাম, পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক দুদু, যুগ্ন আহ্বায়ক আশরাফুল আলম আপেল, যুগ্ন আহবায়ক নাজির হোসেন মাস্টার, সদস্য জ...










