সোমবার, মার্চ ২

সারাদেশ

মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হলো কারিমার
বিশেষ সংবাদ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হলো কারিমার

|| নিজস্ব প্রতিবেদক ||২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। সে ফলাফলে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে ঢাকা সরকারি মুগদা মেডিকেল কলেজের জন্যে মনোনীত হয়েছেন কারিমা আক্তার। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ সাপলেজা গ্রামের মোঃ আনছার আহমেদ গাজীর ছোট মেয়ে কারিমা। জানতে চাইলে চান্স পাওয়া শিক্ষার্থী কারিমা আক্তার জানান, ছোটবেলা থেকেই আমার ডাক্তারী পড়ার স্বপ্ন। আজ সে স্বপ্ন পূরণ হয়েছে। তবে সকলের কাছে দোয়া চাই ভালোভাবে পড়াশোনা শেষ করে চিকিৎসক হয়ে গরিব অসহায়-সহ এলাকার মানুষকে সেবা দিতে পারি।সাপলেজা মডেল হাই ইস্কুল উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী কারিমা আক্তার এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ৭৩৪ তম হয়ে উত্তীর্ণ হওয়ায় স্কুলসহ সকলের মাঝে আনন্দ বিরাজ করছে। এই শিক্ষার্থী’র চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে তার পিতা- মোঃ আনছার আহমেদ গাজী, মা...
বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া শেরপুর উপজেলার পৌর শহরের কলেজ রোড এলাকায় কোচের চাকায় পিষ্ট হয়ে কবির হোসেন (৭০) নামে একজন বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে পৌর শহরে কলেজ রোড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন (৭০) পৌর শহরে উলিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন স'মিল ব্যবসায়ী।জানা গেছে, কবির হোসেন গতকাল রাত সাড়ে ১১ টার দিকে প্রতিষ্ঠান বন্ধ করে নিজ প্রয়োজনে শেরপুর কলেজ রোড এলাকা ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশে যাচ্ছিলেন ।বগুড়া থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে সজোড়ে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে যান। তৎক্ষণাত একটি কোচ তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে করে কবির হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে তার পরিবারের লোকজন এসে লাশটি নিয়ে যায়।...
বেলকুচিতে ‘বোমা বিস্ফোরণে’ চরমপন্থি নিহতের ঘটনায় ১৩ মাস পর তদন্তে গতি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ‘বোমা বিস্ফোরণে’ চরমপন্থি নিহতের ঘটনায় ১৩ মাস পর তদন্তে গতি

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচির সাবেক শ্রমিকলীগ নেতা আব্দুল মোতালেবের বাড়িতে ‘বোমা বিস্ফোরণের’ আলোচিত ঘটনায় চরমপন্থী সদস্য ফজলু হক নিহতের ঘটনার মূল ‘মাস্টারমাইন্ডরা’ এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। বোমা বিস্ফোরণে সর্বহারা-চরমপন্থী হত্যার ‘মাস্টারমাইন্ড’ আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি আব্দুল মমিন মন্ডল ও তার নির্বাচনী সমন্বয়ক আমিনুল ইসলাম ওরফে ইঞ্জিনিয়ার আমিনুল শুরু থেকেই রহস্যজনক পুলিশের সন্দেহের বাইরে। তারা বাইরে থাকলেও ১৩ মাস পর মামলার তদন্তে হঠাৎ ‘গতি’ ফিরেছে।অভিযোগ রয়েছে, ‘বোমা বিস্ফোরণের’ ঘটনাটি শুরু থেকেই আড়াল করার চেষ্টা করেন বেলকুচির সাবেক ওসি আনিছুর রহমান ও সহকারী পুলিশ সুপার জন রানা (সরকার পতনের কদিন আগে চাকরি ছেড়ে সস্ত্রীক কানাডায় পাড়ি জমিয়েছেন)।এর আগে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন বেলকুচি থানা ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামান। তার তদ...
বগুড়ায় পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় মাটি খেকোদের রাজত্ব
অপরাধ, আইন ও আদালত, সভ্যতা ও সংস্কৃতি, সারাদেশ

বগুড়ায় পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় মাটি খেকোদের রাজত্ব

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি এলাকায় সরকারি খাস জমি, কৃষি জমি এবং রাস্তা-ঘাট মাটি খেকোদের দখলে।ক্ষমতাধর ব্যক্তিদের ছত্রছায়ায় দিনের পর দিন এ মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে।অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসন এবং পুলিশ ম্যানেজের মাধ্যমে এই কর্মকাণ্ড নির্বিঘ্নে চলছে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘোলাগাড়ি হাই স্কুলের পেছনের সরকারি খাড় থেকে শুরু করে উচলবাড়িয়া (কাহালু সীমান্ত) পর্যন্ত বিশাল এলাকার খাস জমি এবং কৃষি জমি দেদারসে কেটে নেওয়া হচ্ছে।১৫ ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ সরদার, ঘোলাগাড়ির বাইজিদ, হাবিবুরসহ আরও কয়েকজন ব্যক্তি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ছায়ায় এসব কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।এছাড়া, নুনগোলা ইউনিয়নের বিভিন্ন এলাকাতেও একই চিত্র দেখা যাচ্ছে। কৃষি জমি কেটে সেগুলো বিলীন করা হচ্ছে, যা স্থানীয় কৃষি ব...
পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পূবালী ব্যাংক কুঞ্জেরহাট উপশাখায় ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

|| স্টাফ রিপোর্টার | ভোলা ||দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংকপূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে দেশে ‘ইসলামিক কর্ণার’ স্থাপনের কার্যক্রম চালু করেছে। এসব কর্ণারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন। এই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে পূবালী ব্যাংক পিএলসি ভোলার কুঞ্জেরহাট উপশাখার একটি নান্দনিক ও গ্রাহকবান্ধব ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল বিভাগের ডিজিএম ও রিজিওন্যাল ম্যানেজার মো. রুহুল আমিন। কুঞ্জেরহাট উপশাখার ব্যবস্থাপক মো. মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক গাজী তাহের লিটন, মেজবাহউদ্দিন সম্রাট।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের বরিশাল জোনের সিনিয়র অফিসার গাজী মো. হাস...
নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিন দিন পর যমুনার শাখা নদী থেকে আবু বক্কার সিদ্দিক (১২) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মেঘুল্লা গ্রামের পূর্বপাশে যমুনার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবু বক্কার সিদ্দিক উপজেলার চালা গ্রামের শাহীন আব্দুল্লাহ’র ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, শিশু আবু বক্কার সিদ্দিক মাদ্রাসায় থেকে পড়াশুনা করতো। গত শুক্রবার সকালে সে বাড়িতে আসে। রাতের খাবার নিয়ে বিকেলে সে বাইসাইকেলযোগে আবারো মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। এরপর সে নিখোঁজ হয়। স্বজনরা তার সন্ধান না পেয়ে শনিবার (১৮ জানুয়ারি) থানায় জিডি করেন।পরিদর্শক আব্দুল বারিক আরো বলেন, আজ সকালে মেঘুল্লা গ্রামের নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খব...
বগুড়ায় ৭ কেজি গাঁজাসহ কুড়িগ্রামের ২ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ৭ কেজি গাঁজাসহ কুড়িগ্রামের ২ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া সদর উপজেলায় বগুড়া-রংপুর মহাসড়কে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে রাস্তার পূর্ব পাশে রংপুর হতে বগুড়াগামী Hicher ২০.১৬ নামীয় ঢাকা মেট্রো-ট-১৮-৯৪১৭ নং ট্রাক গাড়ী তল্লাশী করে ৭ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ১ জন পলাতক রয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) বগুড়া সদর থানা সূত্রে এই তথ্য জানা গেছে।জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’সার্কেল, জেলা কার্যালয়, রবিবার (১৯ জানুয়ারি) ভোর ৫ টায় অভিযান পরিচালনা করে Hicher ২০.১৬ নামীয় ঢাকা মেট্রো-ট-১৮-৯৪১৭ নং ট্রাক গাড়ীটি গতিরোধ করে থামায় এবং চালকের আসনে বসা মোঃ এরশাদুল হক (৪৬) (ড্রাইভার) ও ২নং আসামী মোঃ আশিকুর রহমান(২৪) (হেলপার) দ্বয়কে আটক করে। উক্ত গাড়িটির ড্রাইভারের সীটের পিছনে লুকায়িত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ৭ কেজি গাঁজাসহ মাদকদ্...
বগুড়ায় যুবঅধিকার পরিষদের ভারতীয় আগ্রাসন বিরোধী মশাল মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় যুবঅধিকার পরিষদের ভারতীয় আগ্রাসন বিরোধী মশাল মিছিল

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় ভারতীয় আগ্রাসন বিরোধী মশাল মিছিল করেছে বাংলাদেশ যুবঅধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখা। রবিবার (১৯ জানুয়ারি) রাত ৮ টায় শহরের সাতমাথা এলাকায় এই মশাল মিছিল করে তারা।সম্প্রতি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় উগ্র নাগরিক ও বিএসএফ এর উগ্র আচারণের বহিঃপ্রকাশ স্বরূপ বাংলাদেশের নিরীহ মানুষের উপর হামলা, সীমান্ত এলাকার গাছ কাঁটা ও আগ্রাসনের প্রতিবাদে এই মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক এবং সমন্বয়কএম এস এ মাহমুদ। যুবঅধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি মোঃ ইসরাফিল আলম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ-সাংগঠিক সম্পাদক মোঃ শিপন মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, নন্দীগ্রাম উপজেলার আহ্বায়ক মোঃ ...
চৌহালীতে স্কুলছাত্রকে যৌন নির্যাতনের মামলায় বিএনপি নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চৌহালীতে স্কুলছাত্রকে যৌন নির্যাতনের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

|| চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||স্কুলছাত্রকে যৌন নির্যাতনের মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ফকির মো: জুয়েল রানাকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (১৯ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে চৌহালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।গত শনিবার (১১ ডিসেম্বর) রাতে পূর্ব পরিচয়ের সূত্রধরে চৌহালী উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই শিশুটিকে জোরপূর্বক যৌন নির্যাতন করে। এরপর ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সোমবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কা...
বগুড়ায় একাধিক মামলার আসামী জিহাদ পিস্তলসহ গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় একাধিক মামলার আসামী জিহাদ পিস্তলসহ গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি মোঃ জিহাদ হোসেন (২০) কে পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। সে শহরের রহমান নগর এলাকার আব্দুস সালামের পুত্র। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে শহরের রহমাননগর জিলাদারপাড়ায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি এবং সাতটি বিভিন্ন সাইজের দেশি অস্ত্র উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, এক সময়ের কিশোর গ্যাং এর সদস্য জিহাদ হাতে অস্ত্র পাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠে। তার বিরুদ্ধে শহরের রহমাননগর এলাকাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয় ব্যবসায়ী ও নীরিহ লোকজনের নিকট থেকে চাঁদাবাজী করতো।পুলিশ সূত্র...