সোমবার, মার্চ ২

সারাদেশ

বেলকুচিতে বাক-প্রতিবন্ধীর জায়গার দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বাক-প্রতিবন্ধীর জায়গার দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম নামে এক বাক-প্রতিবন্ধীর জায়গা দখল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বেলকুচি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বাক-প্রতিবন্ধী মনিরুল ইসলামের বড় ভাই মোজাম্মেল হক।সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, মুকুন্দগাঁতী গ্রামের জুলহাস উদ্দিনের কাছে বেশ কিছুদিন আগে ১৮ শতক পৈত্রিক সম্পত্তি বিক্রিয় করা হয়। কিন্তু জুলহাস উদ্দিন বিভিন্ন সময় জোড়পূর্বকভাবে ২৩ শতক জায়গা দখল করার পায়তারা করেন। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের গত ২৪ জানুয়ারি বিকাল ৪ টার সময় লোকবল ও বাশেঁর লাঠি, কাঠের বাটাম ও লোহার রড দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে জোড়পূর্বকভাবে প্রবেশ করে। আমরা তাদের বাধাঁ দিলে তারা আমাদের উপর লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে আঘাত করে ...
শেরপুরে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শেরপুরে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া শেরপুরে পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) বগুড়া শেরপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শেরপুর থানা পুলিশ কতৃক আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ১জন সদস্যকে গ্রেফতার-সহ চুরি হওয়া ১টি লাল-কালো রংয়ের পালসার ১শ ৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।মামলা সূত্রে জানা যায়, মাহবুবর রহমান বাদী গত ১০ জানুয়ারি'২৫ তারিখ একটি মামলা দায়ের করে। উল্লেখ্য যে বিকাল অনুঃ সাড়ে ৪টার সময় তাহার ব্যবহৃত ১টি রেজিঃ বিহিন লাল-কালো রং এর পালসার-১শ ৫০ সিসি মোটরসাইকেল যাহার আনুমানিক মূল্য ২ দুই লক্ষ টাকা। উক্ত মোটরসাইকেলটি নিয়ে শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের পানিসারা গ্রামে দাওয়াত খাওয়ার জন্য যায়। এসময় উক্ত গ্রামের জনৈক আঃ মজিদ এর বাড়ীর সামন...
পর্দানশীন নারীদের নাগরিক অধিকার রক্ষায় বগুড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

পর্দানশীন নারীদের নাগরিক অধিকার রক্ষায় বগুড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||জাতীয় পরিচয়পত্রসহ নাগরিক পরিচয় যাচাইয়ে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি বাধ্যতামূলক করার দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন পর্দানশীন নারীরা। বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা নির্বাচন অফিস ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করতে পুরনো পদ্ধতিতে চেহারা ও ছবি যাচাইয়ের নিয়ম বাতিল করা জরুরি। কারণ মানুষের মুখের গঠন পরিবর্তন হয়, যা পরিচয়ের নির্ভরযোগ্য মাধ্যম হতে পারে না। বক্তারা অভিযোগ করেন, এই অজুহাতে পর্দানশীন নারীদের দীর্ঘদিন ধরে নাগরিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে।এ সময় আন্দোলনকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন:১. বিগত ১৬ বছর ধরে যেসব নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা পর্দানশীন নারীদের জাতীয় পরিচয়পত্র...
তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তজুমদ্দিন উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিব এর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন করে অপপ্রচার করার প্রতিবাদে তজুমদ্দিনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি।মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে তজুমদ্দিন প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বলেন, একটি পক্ষ দীর্ঘদিন যাবত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভোলা-০৩ আসনের ০৬ বারের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী আলহাজ মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার অংশ হিসেবে তজুমদ্দিন ও লালমোহনে হাফিজ সাহেবের একান্ত বিশ্বস্ত নেতাকর্মীদের নামে বিভ্রান্তি ছড়ানো অব্যাহত রয়েছে।তজুমদ্দিন উপজেলা চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও তজুমদ্দিন রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ মনির হ...
বিশেষ হারানো বিজ্ঞপ্তি!!
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

বিশেষ হারানো বিজ্ঞপ্তি!!

গত ১১ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখে রেবেকা বেগম নামে একজন মানসিক ভারসাম্যহীন বয়স্ক মহিলা হারিয়ে গেছেন।তার পিতার নাম মজেন সেকস্বামীর নাম নজরুল মুনশীবয়স: ৫২ বৎসরউচ্চতা: ৪ ফুট ১০ ইঞ্চিঠিকানা: গ্রাম শ্যামনগর, সুলতানপুর ১২ নং ইউনিয়ন, রাজবাড়ী জেলা ।তিনি বেশ কয়েক বৎসর যাবৎ মানসিক সমস্যা নিয়ে দিনাতিপাত করছিলেন। দুই এক মাস পরপর তিনি সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। তার খোঁজ পেলে সন্ধান দেওয়ার জন্য অনুরোধ রইলো।যোগাযোগ: ০১৯১৩৮৫৯০৭৮।...
সন্তান হত্যার দায়ে বাবার যাবজ্জীবন কারাদন্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সন্তান হত্যার দায়ে বাবার যাবজ্জীবন কারাদন্ড

|| মোস্তফা আল মাসুদ |বগুড়া ||বগুড়ায় ১৬ মাস বয়সী শিশু হুমায়রা খাতুনকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই রায় দেন।দণ্ডিত ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি বগুড়ার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আরাফাত খাতুনে জান্নাত নীলা।মামলার বিবরণে জানা যায়, জাকিরের আগেও একটি মেয়ে সন্তান রয়েছে। পরে আরও একটি মেয়ে হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালে ১৬ মাসের শিশু মেয়ে হুমায়রা খাতুনকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করে পাশের এক ডোবার পানিতে ফেলে দেয়। পরে তার স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কো...
বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে যুবক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে যুবক নিহত

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় বন্ধুদের হাতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম হৃদয় আকন্দ(২১)। সে ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে। নিহত হৃদয় চুরি, ছিনতাই ও মাদক সেবনের সাথে জড়িত ছিল।মাদক সংক্রান্ত জেরে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বগুড়া ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার। পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে হৃদয় তার কয়েকজন বন্ধুদের নিয়ে মধ্যপাড়া এলাকায় সরিষার ক্ষেতের পাশে আড্ডা দিচ্ছিল। এসময় হৃদয় বন্ধুদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় তাদের মধ্যে কেউ একজন হৃদয়কে সরিষার ক্ষেতের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ তিনি আরও জানান, তাকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান ম...
শিবগঞ্জে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি গণঅধিকার পরিষদ নেতা মাহমুদ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শিবগঞ্জে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি গণঅধিকার পরিষদ নেতা মাহমুদ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ধাওয়াকান্দি জামে মসজিদের উন্নতিকল্পে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক এস এম মাহমুদ।এসয় তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের কারণে এবং সকল জনসাধারণের প্রচেষ্টায় আমরা স্বৈরাচার সরকারকে সরাতে সক্ষম হয়েছি। গণঅধিকার পরিষদ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। গণঅধিকার পরিষদ চায় সাধারণ জনগণ কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, যার যে জিনিস প্রাপ্য তাকে সেই জিনিস বুঝিয়ে দেয়া হোক, আমরা এমন একটা সরকার চাই এবং সেই সরকার দেশ ও জাতির জন্য কাজ করবে।আমরা এমন একটা সরকার গঠন করতে চাই যারা সাধারণ মানুষের পাশে থাকবে। ক্ষমতার অপব্যবহার করবে না। আলেম ওলামাদের অসম্মান করবে না। ইসলামিক যেকোনো অনু...
বগুড়ার সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর জামিন না মঞ্জুর
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ার সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর জামিন না মঞ্জুর

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুকান্ত সাহা পৃথক আবেদন শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন।বগুড়ার কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।রিপুর বিরুদ্ধে মামলাগুলো হলো- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বগুড়ায় পৃথক স্থানে ছাত্র-জনতার মিছিলে গুলি, পেট্রলবোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণসহ শিমুল এবং কমর উদ্দিন হত্যা এবং বিস্ফোরক দ্রব্যাদি আইনের পৃথক ৪টি মামলা।এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ...
বগুড়ায় থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ২টি ডোবা থেকে উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ২টি ডোবা থেকে উদ্ধার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া সদর থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে দুইটি অস্ত্র ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ী পূর্বপাড়া গ্রামের জনৈক বাবলু মিয়ার ডোবা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি এস এম মঈনুদ্দিন বলেন, ডোবা থেকে জমিতে সেচের জন্য পানি নিতে গেলে একজন কৃষক কাদা মাটির মধ্যে অস্ত্র দুটির সন্ধান পান। পরে থানায় খবর দিলে পুলিশ অস্ত্র দুইটি হেফাজতে নেয়। উদ্ধার হওয়া অস্ত্র দুইটির মধ্যে একটি এলএমজি ও একটি চাইনিজ রাইফেল।সদর থানার ওসি বলেন, গত ৫ আগস্ট বগুড়া সদর থানায় হামলা করে অগ্নিসংযোগ করা হয়। এ সময় থানার অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের ৩৯টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে জনপ্রতিনিধিদের সহযোগিত...