বৃহস্পতিবার, মার্চ ৫

সারাদেশ

ফিলিস্তিনের গাজায় সন্ত্রাসী ইসরাইলি বাহিনীর বর্বর হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
সর্বশেষ, সারাদেশ

ফিলিস্তিনের গাজায় সন্ত্রাসী ইসরাইলি বাহিনীর বর্বর হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বানারীপাড়ায় ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় তৌহিদি জনতার সম্মিলিত উদ্যোগে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠিত এই মিছিলে অংশগ্রহণকারীরা "দ্যা ওয়ার্ল্ড স্টপ ফর গাজা" শীর্ষক স্লোগান দিয়ে গাজার জনগণের প্রতি সহানুভূতি ও সমর্থন জানিয়ে প্রতিবাদ জানান।বিক্ষোভ মিছিলটি বানারীপাড়া ফেরিঘাট থেকে শুরু হয়ে রায়েরহাট ব্রিজে গিয়ে অবস্থান নেয়। মিছিলের পরে নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তব্য ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ একযোগে গাজার জনগণের প্রতি তাদের ভালোবাসা এবং সমর্থন জানিয়ে স্লোগান দিতে থাকেন।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া পৌর শাখার আমির মোঃ কাওসার হোসেন, ইসলামি ছাত্র শিবির বানারী...
অবশেষে ২৪ ঘন্টা পর দুধকুমার নদীতে পাওয়া গেলো হাফেজ সাজিমের লাশ
সর্বশেষ, সারাদেশ

অবশেষে ২৪ ঘন্টা পর দুধকুমার নদীতে পাওয়া গেলো হাফেজ সাজিমের লাশ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীতে ডুবে হাফেজ সাজিম (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৬ এপ্রিল) দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। দুইদিন ধরে ব্যাপক খোঁজাখুঁজির পর আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে তার লাশ নদীতে ভেসে উঠতে দেখা যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুরাতন বাজার এলাকার বাসিন্দা মতিয়ার রহমানের একমাত্র ছেলে হাফেজ সাজিম তিন বন্ধুর সঙ্গে বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানি ঘাটে গোসল করতে যায়। সাঁতার কাটার একপর্যায়ে সাজিমের বন্ধুরা নদী থেকে উঠে আসলেও সাজিমের কোনো খোঁজ পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।খবর পেয়ে কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। শনিবার দিনভর চেষ্টার পরও সাজিমের সন্ধান মেলেনি। আজ রোববার সকাল থেকে আবারো উদ্ধার তৎপরতা শুরু করা...
তজুমদ্দিনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিনে টাকা ও মোবাইল দেখানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোলাম আলী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।সোমবার তজুমদ্দিন থানায় শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা রুজু করেছেন। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।শিশুটির পিতা জানান, পাশের ঘরের মৃত জনু মিয়ার ছেলে লম্পট ফরিদউদ্দিন (৪০) শিশুটিকে টাকা ও মোবাইল দেখানোর লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটির কান্নার শব্দ পেয়ে তার মা এসে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় আমি বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করি, যার নং তজু-৪ তারিখ ০৭/০৪/২০২৫।তবে, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: রাহাত হোসেন জানান, প্রাথমিক চেক...
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল
সর্বশেষ, সারাদেশ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলা ও আগ্রাসনের প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় তৌহিদি জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) জোহর নামাজ শেষে এই বিক্ষোভ মিছিলটি উপজেলার বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।মিছিলে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি, ইসলামিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ‘ইসরাইলের বর্বরতা বন্ধ করো’, ‘ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করো’, ‘মুসলিম উম্মাহ এক হও’—ইত্যাদি স্লোগান দেন।মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, “ইসরাইল একের পর এক মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে, অথচ বিশ্ব বিবেক নীরব। আমরা এই নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে...
খুলনার ঈদ মেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার ঈদ মেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

|| জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত পলাশ (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল আটটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিহত পলাশ মহানগরীর দোলখোলার মতলবের মোড়ের মো. আব্দুল হামিদ খানের ছেলে।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, দুর্বৃত্তরা পলাশকে পূর্ব শত্রুতার জেরে প্রেমঘটিত ব্যক্তিগত আক্রোশে ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ছুরির আঘাতে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। আজ সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।উল্লেখ্য, রবিবার (৬ এপ্রিল) রাত ১০টার দিক...
বগুড়াতে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে “মার্চ ফর প্যালেস্টাইন”
সর্বশেষ, সারাদেশ

বগুড়াতে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে “মার্চ ফর প্যালেস্টাইন”

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বাংলাদেশের সকল জেলা উপজেলার মত বগুড়া জেলার সাতমাথা থেকে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে "মার্চ ফর প্যালেস্টাইন" মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় বগুড়া জেলার ছাত্র-জনতা একত্রে এই প্রতিবাদ "মার্চ ফর প্যালেস্টাইন" এর আয়োজন করে।এই প্রতিবাদ "মার্চ ফর প্যালেস্টাইন"এর আয়োজনকে সফল করতে বগুড়া জেলার সকল স্কুল, কলেজ ও নার্সিং কলেজে স্টুডেন্টরা রাজপথে নেমে আসে। বগুড়া শহরের সাতমাথা সহ বিভিন্ন পয়েন্টের রাস্তাগুলো মিছিল নিয়ে প্রদক্ষিণ করে।বগুড়ার রাজপথে হাজার হাজার শিক্ষার্থী ও জনতার একত্রে ধ্বনিতে ভারি হয়ে ওঠে"লিল্লাহে তাকবীর" "আল্লাহু আকবার""গাজায় হামলা কেন? "জাতিসংঘ জবাব দে ""ইসরাইলি পণ্য " "বয়কট বয়কট"শহর প্রদক্ষিণ করে মিছিল নিয়ে সাতমাথার মুক্তমঞ্চে প্রতিবাদ মূলক বক্তব্য অনু...
রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান: নগদ টাকা ও সরঞ্জামাদি সহ গ্রেফতার ৬
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান: নগদ টাকা ও সরঞ্জামাদি সহ গ্রেফতার ৬

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চাকির পশার ইউনিয়নের নবগ্রাম পদ্মার পাড় বিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।রাজারহাট থানার পুলিশ জানায়, ওই রাতে ভুট্টা ক্ষেতের পাশে খালের মধ্যে গোপনে জুয়া খেলা চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে হানা দিয়ে ৬ জন জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়। এসময় আরও প্রায় ১৫ জন পালিয়ে যায়।আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সময় ব্যবহৃত নগদ ২৪ হাজার ৩৫০ টাকা, ছয়টি জুয়া খেলার গুটি, একটি ডাব্বু, মোবাইল ব্যাটারি দ্বারা তৈরি একটি লাইট, বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত প্লাস্টিকের পেপার এবং বসার জন্য ব্যবহৃত প্লাস্টিকের চট উদ্ধার করা হয়।রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে ...
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ
সর্বশেষ, সারাদেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৭ এপ্রিল) সকাল দশটায় পানছড়ি বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা দলিলুর রহমানের সভাপতিত্বে মিছিলটি বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রদক্ষিণ করে জিয়া স্কোয়ারে এসে সমাবেশ করে।সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভারতে নামাজরত মুসল্লিদের উপর নির্যাতনের নিন্দা জানান।সকল মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং ইসরাইলি পণ্য বর্জনের ঘোষণা দেয়া হয়।সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল কায়েশ শিমুল, মুফতি মহিউদ্দিন, মাওলানা নুর মোহ...
বগুড়া লাইভের রিপোর্টারসহ দুই সাংবাদিকের ওপর হামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়া লাইভের রিপোর্টারসহ দুই সাংবাদিকের ওপর হামলা

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বিকাল সোয়া ৩ টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।হামলার শিকার দুই সাংবাদিক হলেন, মাছরাঙা টেলিভিশন বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম ও অনলাইন নিউজ পোর্টাল বগুড়া লাইভের সিনিয়র স্টাফ রিপোর্টার আসাফউদ্দৌলা নিওন।জানা যায়, শহরের জলেশ্বরীতলা এলাকার জেলখানা মোড়ে একটি জুস বার থেকে জুস খেয়ে বের হোন এই দুই সাংবাদিক। বের হতেই ১০ থেকে ১২ জন দুর্বৃত্তরা সাংবাদিক আসাফউদ্দৌলা নিওনের কাছে তার নাম জানতে চায়। এসময় অপর সাংবাদিক খোরশেদ আলম এগিয়ে আসলে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে চালায় হামলা। এসময় দুইজনকেই এলোপাতাড়ি মারধর করতে থাকে তারা। এ সময় সাংবাদিকের চিৎকারে হামলাকারীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে তারা আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট মোহ...
সিরাজগঞ্জে পরিবহণ ভাড়া নিয়ন্ত্রণে ইউএনও’র অভিযান, চালকদের জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে পরিবহণ ভাড়া নিয়ন্ত্রণে ইউএনও’র অভিযান, চালকদের জরিমানা

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের কথা মাথায় রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ইউএনও অফিয়া সুলতানা কেয়া। রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় বেলকুচি পৌরসভার মুকুন্দগাঁতী বাজার এলাকায় তিনি এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।অভিযান পরিচালনাকালে তিনি একাধিক যানবাহনের যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিএনজিসহ বেশ কয়েকটি যানবাহনের চালককে আর্থিক জরিমানা করেন।অভিযান শেষে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া জানান, ঈদ পরবর্তী সময়ে একটি স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যানবাহনের ভাড়া অতিরিক্ত আদায় করে থাকে। তাই আজ আমরা মুকুন্দগাঁতী বাজার ও তার আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এসময় যানবাহন ব্যবহারকারীদের কাছ থেকে ওইসব যানবাহন চালক বাড়তি ভাড়া আদায় করেছে। এমন অভিযোগ পেয়ে আমরা তাদের আইনানুসার...