Thursday, July 23

সারাদেশ

খুলনার শিপইয়ার্ড সড়কে ধানের চারা রোপণ করে নিসচার প্রতিবাদ
সর্বশেষ, সারাদেশ

খুলনার শিপইয়ার্ড সড়কে ধানের চারা রোপণ করে নিসচার প্রতিবাদ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা শিপইয়ার্ড সড়ক সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নিসচা।বক্তারা প্রশ্ন তোলেন— 'প্রকল্পে এত ধীরগতি ও ব্যর্থতার পরও কেন ঠিকাদারকে প্রায় ৭০ কোটি টাকা দেওয়া হলো? কেন তাদের জবাবদিহির আওতায় আনা হলো না?'তারা বলেন, শিপইয়ার্ড সড়ক প্রকল্প বাস্তবায়ন না হওয়ার দায় কেডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স এড়াতে পারে না। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দ্রুত সড়কের কাজ শেষ করার আহ্বান জানান বক্তারা। অন্যথায় কেডিএ ও মাহবুব ব্রাদার্সের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, বাংলাদেশ সংবাদ সংস্থার খুলনা সংবাদদাতা মো. নুরুজ্জামান, খুলনা ডেভেলপমেন্...
পানছড়িতে জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর ইউনিটের সাধারণ সভা অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোহাম্মদপুর ইউনিটের সার্বিক সহযোগিতায় জামায়াতে ইসলামীর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটা থেকে মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোহাম্মদপুর ইউনিটের আমির হাফেজ মোঃ কাওসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ জাকির হোসেন।এসময় বক্তারা কারো রক্তচক্ষুকে ভয় না পেয়ে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাস্ট্র প্রতিষ্টার লক্ষ্যে এবং জনগণের সেবা করার জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে পাশে থাকার আহবান জানান।অন্যান্যদের মাঝে, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ আবুল কাসেম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মোজাম্মেল হক, সদর ইউনিয়ন আমির মোঃ আনোয়ার হোসেন, উল্টাছড়ি ইউনিয়ন আমির সৈয়দ মজনু সহ উপজেলার সকল ইউ...
শ্রমিক হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শ্রমিক হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||নীলফামারীর উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি করে এক শ্রমিককে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ’, ‘চাইলাম ভাত খাইলাম বুলেট’, ‘চাইলাম ন্যায্য অধিকার খাইলাম গুলি’, ‘হাবীব হত্যার বিচার চাই’, ‘শ্রমিকের জীবনের দায় কে নিবে?’, ‘আমার ভাইয়ের বুকে গুলি কেন? ইন্টেরিম জবাব চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘ইন্টেরিম সরকারের কাছে আমাদের আশা ছিলো না যে, শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে মানুষ হত্যা করবে। আইনশৃঙ্খলা বাহিনীর আমাদের নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু তারা আমাদের উপর গুলি করে। আমরা বিগত ১৫ বছরে স্বৈরাচার হাসিনার শ...
সাংবাদিক নির্যাতন মামলা : সাবেক কুড়িগ্রাম ডিসি সুলতানা পারভীন কারাগারে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাংবাদিক নির্যাতন মামলা : সাবেক কুড়িগ্রাম ডিসি সুলতানা পারভীন কারাগারে

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের বহুল আলোচিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান নির্যাতন মামলার প্রধান আসামি ও সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।মামলাটির তদন্ত শেষে গত ২৮ জুলাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চার্জশিট দাখিল করে। সেখানে সাবেক ডিসি সুলতানা পারভীনসহ তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও এসএম রাহাতুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির নয়টি ধারায় অভিযোগ আনা হয়।২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে সাংবাদিক আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে তুলে নেয় জেলা প্রশাসনের একটি বিশেষ দল। প্রথমে তাকে ধরলা ব্রিজ এলাকায় নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে জেল...
বেলকুচিতে মাসব্যাপী আনন্দ মেলার উদ্বোধন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে মাসব্যাপী আনন্দ মেলার উদ্বোধন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী আনন্দ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বেলকুচি পৌর এলাকার চালা আদালত মাঠ চত্বরে বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে এ আনন্দ মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন— জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি এনসিপি প্রতিনিধি মুসা হাশেমী, সাবেক বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, বিএনপি নেতা ইকবাল হোসেন আকাশসহ স্থানীয় বিভিন্...
ইবির দুই শিক্ষার্থী গুমের সাড়ে ১৩ বছর পার
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির দুই শিক্ষার্থী গুমের সাড়ে ১৩ বছর পার

তথ্য অনুসন্ধানে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি পুনর্গঠন|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই শিক্ষার্থী গুমের ঘটনার সাড়ে ১৩ বছর পেরোলেও তাদের সন্ধান মেলেনি। গত শনিবার দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে প্রশাসন ভবনের সামনে গুম হওয়া ওয়ালিউল্লাহ ও আল-মুকাদ্দাসকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করে শাখা ছাত্রশিবির। পরে এবিষয়ে তথ্য অনুসন্ধানে পূর্বের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি পুনর্গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।৬ সদস্যের পুনর্গঠিত কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখকে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোয়াজ্জেম হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— দাওয়াহ অ্য...
উন্নয়ন হবে বাস্তবসম্মত ও দৃশ্যমান’—লোহাগাড়ায় ইউএনও’র স্পষ্ট বার্তা
সর্বশেষ, সারাদেশ

উন্নয়ন হবে বাস্তবসম্মত ও দৃশ্যমান’—লোহাগাড়ায় ইউএনও’র স্পষ্ট বার্তা

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় আগামীর নিরাপদ বাসযোগ্য উপজেলা গঠনের লক্ষ্যে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো: সাইফুল ইসলাম।সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা আড়াই ঘন্টা ধরে উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের এই মতবিনিময় সভায় মুক্ত আলোচনা হয়।লোহাগাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তর লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দীন রানা, দৈনিক আজাদী অনলাইন মাল্টিমিডিয়া লোহাগাড়া প্রতিনিধি এম. দলিলুর রহমান, দৈনিক বাংলাদেশ বুলেটিন লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মনির আজাদ, আনন্দ টিভি ও দৈনিক আমার দেশ লোহাগাড়া উপজেলা প্রতিনিধি ...
চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের উপর স্থানীয়দের সন্ত্রাসী হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের উপর গুপ্ত সংগঠনের হামলা দাবি করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম এবং সদস্য রাফিজ ও নুর উদ্দিন সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।মিছিলে তারা ‘লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘বাকৃবিতে হামলা কেন, ইন্টেরিম ...
রূপসায় সাংবাদিক বুলু’র মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রূপসায় সাংবাদিক বুলু’র মরদেহ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খানজাহান আলী (রূপসা সেতু) সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি স্বেচ্ছায় সেতুর উপর থেকে ঝাঁপ দিয়েছেন। র‍্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করেন।লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানান। নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, লাশ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল।পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্...
মানিকগঞ্জে বিএনপি নেতা কর্তৃক রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিএনপি নেতা কর্তৃক রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ পৌরসভার এলজিইডি আবাসিক এলাকায় ২৫ বছর ধরে ব্যবহার হয়ে আসা জনসাধারণের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আশরাফের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, আলী আশরাফের বাবা জনসাধারণের জন্য দলিল করে যে রাস্তা দিয়েছিলেন, সেই রাস্তা এখন তার ছেলে গেট এবং দেওয়াল করে বন্ধ করে দিয়েছে।শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় বন্ধ রাস্তার সামনে মানববন্ধন করে ক্ষুব্ধ এলাকাবাসী।পশ্চিম দাশড়া-রমজান আলী রোডের এলাকাবাসীর ব্যানারে স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ ৩ শতাধিক স্থানীয় নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।...