শুক্রবার, মার্চ ৬

সারাদেশ

সিরাজগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সিরাজগঞ্জ শহরের একটি হলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।সংগঠনটির সিরাজগঞ্জ শহর শাখার আমির অধ্যাপক আব্দুল লতিফের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। তিনি সকল কর্মীদেরকে নৈতিক মান উন্নয়নের জন্য গুরুত্বসহকারে রিপোর্ট রাখা, কোরআন-হাদিস নিয়মিত পড়া ও দাওয়াতী কাজ করার উপরে গুরুত্বারোপ করেন। শিক্ষা বৈঠকে প্রায় তিন শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।...
যশোরে ইবনে সিনা হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

যশোরে ইবনে সিনা হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

|| নাঈমুম মুকীম | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোরে ইবনে সিনা হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।হাসপাতাল সূত্রে জানা যায়, ১০১ নম্বর মহিলা স্যাম্পল কালেকশন রুমে একটি টয়লেট রয়েছে, যা নারী রোগীরা ব্যবহার করে থাকেন। ওইদিন রাতের শিফটে কর্মরত ক্লিনার আল আমিন হোসেন টয়লেট পরিষ্কার করার সময় একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।হাসপাতালের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসিফ নেওয়াজ জানান, খবর পাওয়ার পর তিনি ও অন্যান্য কর্মকর্তা দ্রুত সেখানে যান এবং নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে আনেন। এখানে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ...
লোহাগাড়ায় অসহায় কৃষককে জুতাপিটা, থানায় অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় অসহায় কৃষককে জুতাপিটা, থানায় অভিযোগ

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় পূর্ব পরিকল্পিতভাবে শেখ আহমদ(৪৮)নামের এক কৃষককে জুতাপিটাসহ বেধড়ক মারধরের অভিযোগ উটেছে প্রতিপক্ষ স্কিম পরিচালকদের বিরুদ্ধে।বুধবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া হোসনা পাড়া এলাকায় ভুক্তভোগীর কৃষি জমিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একই এলাকার নজির আহমদের পুত্র নুরুল আমিন ও আব্দুর রশিদের পুত্র মো: শফিকে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শেখ আহমদ।অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর রোপিত কিছু ধান রোগ বালাই জনিত কারনে মরে গেছে, উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে রোগাক্রান্ত মরা ধাননগুলো কাটার জন্য গেছিলেন, আগে থেকে ওঁৎ পেতে থাকা স্কিম মালিকগন অতর্কিতভাবে স্কিম টাকার অজুহাতে বেধড়ক মারধর করেন, স্থানীয়রা এগিয়ে আসলে প্রকাশ্যে আরও মারার হুমকি দিয়ে তারা সেখান থেকে চলে যায়। আহত...
লোহাগাড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা টিমের প্রথম মাসিক সভা
সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা টিমের প্রথম মাসিক সভা

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন লোহাগাড়া উপজেলা টিমের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত এই মাসিক সভায় সভাপতিত্ব করেন আবদুল আল কায়েস। এছাড়া সভাটি সঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট লোহাগাড়া টিমের যুব সদস্য মোহাম্মদ মিনহাজ।সভায় বক্তব্য রাখেন, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ ছাবের, হাজী মোস্তাক আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শাহেদুল ইসলাম, লোহাগাড়া স্পোর্টস এ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা টিমের যুব সদস্য - স্বরূপম দেবনাথ, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সাজ্জাদ, মীম, তানিয়া, উম্মে সাইবা, ফারিয়া, সাবরিনা সুলতা...
কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের চিলাপাড়া গ্রামে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তায় কার্যকর সমাধান খুঁজে বের করতে একটি সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি (স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ) প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ডা. ভরত চন্দ্র শেখর (RMP)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট রাসেল মিয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনজিও কর্মী রাশেদা পারভীনসহ আরও অনেকে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র ও রোকন আহমেদ।বক্তারা বলেন, বাল্যবি...
সলঙ্গায় ওয়াকফ বোর্ডের কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় ওয়াকফ বোর্ডের কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ওয়াকফ বোর্ডের বৈধ নব গঠিত কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সলঙ্গা বাজারের শরিফ মেডিক্যাল হলে অলিদহ কেন্দ্রীয় জুম্মা মসজিদের বৈধনিয়োগপ্রাপ্ত মোতাওয়াল্লী ও কমিটি এ সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে ওয়াকফ বোর্ডের নিয়োগপ্রাপ্ত মোতাওয়াল্লী সানোয়ার হোসেন সরকার বলেন, আমার দাদা ২৭ বিঘা সম্পত্তি অত্র মসজিদে দান করে মোতাওয়াল্লী হয়েছেন। দীর্ঘদিন মসজিদে মোতাওয়াল্লী থাকা অবস্থায় মসজিদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেন। তারপর তিনি মারা যাওয়ার পরে আমার বড়ভাই আলহাজ্ব সাইফুল ইসলাম দীর্ঘদিন দায়িত্ব পালন কালে মসজিদে দোতালা ভবন নির্মান করেছেন।হঠাৎ ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম নীতি না মেনে একক ভাবে আওয়ামীলীগের আমলে ফ্যাসিবাদের দোসর কবির বিন আনো...
পানছড়িতে নতুন সেমি-পাকা পেলেন ভিডিপি সদস্যা আয়শা খাতুন, উদ্ভোদন করেন বাহিনী প্রধান
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে নতুন সেমি-পাকা পেলেন ভিডিপি সদস্যা আয়শা খাতুন, উদ্ভোদন করেন বাহিনী প্রধান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধ্যনগর গ্রামে ভিডিপি সদস্যা আয়শা খাতুন'র (৫৮)জন্য নবনির্মিত সেমি-পাকা ঘর টেলিকনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে দশটায় নবনির্মিত ঘরের সামনে জেলা কমান্ডিং অফিসার আরিফুল ইসলাম এর তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়েছে। ঘরটি নির্মাণে ব্যায় করা হয় ৩,৭৮,০০০ টাকা।সূত্র জানায়, সারা দেশে আনসার ও ভিডিপির সদস্যদের জন্য ২৬টি ঘর নির্মিত হলেও উদ্বোধন করেন চারটি ঘর। এর মধ্যে কুমিল্লা, নেত্রকোনা, বগুড়া ও খাগড়াছড়ির পানছড়িতে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে সরকারিভাবে নব-নির্মিত গৃহ পেয়ে ভিডিপি সদস্যা বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা ...
বানারীপাড়ায় রহস্যজনক মৃত্যু, ঘরের সিলিংয়ে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর লাশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় রহস্যজনক মৃত্যু, ঘরের সিলিংয়ে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর লাশ

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় এক প্রবাসীর স্ত্রী চাঁদনীর (৩২) রহস্যজনক মৃত্যুর ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাব্যাপী। সলিয়াবাকপুর গ্রামের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এক প্রবাসীর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, নিহত ওই নারী চাঁদনী (৩২), যিনি মধ্যপ্রাচ্যের কুয়েতে কর্মরত আমিনুল ইসলাম গোলন্দাজের স্ত্রী।নিহতার পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় চাঁদনীর দুই সন্তান, একজন স্কুলপড়ুয়া কন্যা (১৪) ও অপরজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র (৮) ছিল নানাবাড়িতে, ঝালকাঠির বড় একসাড়াপাড়া গ্রামে। বুধবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ ধরে চাঁদনীর ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বারবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা পাশের ভবনের ছাদ থেকে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখতে পান চাঁদনী ঘরের সিলিং ফ্যানে ঝুলছে। প...
কক্সবাজারে কোরাল মাছ চাষের জন্য ব্যাংকযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুতি বিষয়ক কর্মশালা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কক্সবাজারে কোরাল মাছ চাষের জন্য ব্যাংকযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুতি বিষয়ক কর্মশালা

|| নিজস্ব প্রতিনিধি ||কক্সবাজারে ‘বাংলাদেশ আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল/ভেটকি মাছ চাষের জন্য ব্যাংকযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুতি বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কক্সবাজারে অবস্থিত শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (ঝঐঅই) এর কনফারেন্স রুমে বাণিজ্য মন্ত্রণালয়াধীন বিজিনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর আর্থিক সহযোগীতায় এবং মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) এই কর্মশালার আয়োজন করে।উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থ-বছরের বিপিসি-বিএসএফএফ এর যৌথ কর্মসূচীর অধীনে, বিপিসি ও বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় বিএসএফএফ ‘বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তৈরী খাদ্য নির্ভর কোরাল/ভেটকি মাছ মাছ উৎপাদন ব্যবস্থা’ শিরোনামে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করে। উক্ত পাইলট প্রকল্পটি এগ্রো-টেকনোলজিস এন্ড ইনো...
সুপারি সংগ্রহে গিয়ে লক্ষীপুরের রতনের অকাল মৃত্যু কুড়িগ্রামে
সর্বশেষ, সারাদেশ

সুপারি সংগ্রহে গিয়ে লক্ষীপুরের রতনের অকাল মৃত্যু কুড়িগ্রামে

|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপথী বাজারে সুপারি কিনতে এসে মৃত্যু হলো লক্ষ্মীপুরের সুপরিচিত ব্যবসায়ী রতন দত্তের (৪৮)।আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে নলকুপের পাশে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।রতন দত্তের বাড়ি লক্ষ্মীপুর জেলার বাঞ্ছানগড় থানা রোড এলাকায়। তিনি স্বর্গীয় চাইলস দত্ত ও স্বর্গীয় বকুল দত্তের পুত্র। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি নাগেশ্বরীর বিভিন্ন হাট-বাজার থেকে সুপারি সংগ্রহ করছিলেন এবং তা নিজ এলাকায় পাঠাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহযোগী গিয়াস উদ্দিন, যিনি দুই দিন আগেই ফিরে যান।স্থানীয় আড়ৎদার মোঃ আমিনুর ইসলাম (৫৬) জানান, “রতন দত্ত নিয়মিত আমার আড়ৎ থেকে সুপারি কিনতেন। ২৫ এপ্রিলের মধ্যে তার বাড়ি ফেরার কথা ছিল। আমরা ভাবতেও পারিনি, এর আগে...