১০ দফা দাবিতে মানিকগঞ্জে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
|| নিজস্ব প্রতিবেদক (মানিকগঞ্জ) ||শিক্ষা, চাকরি ও পদোন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান বৈষম্য নিরসন এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা।রবিবার (১ জানুয়ারি) দুপুরে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এই মানববন্ধনে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবী ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে একটি স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম কারিগর হওয়া সত্ত্বেও ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন। বিশেষ করে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে, যার ফলে প্রকৌশল খাতে দিন দিন অসন্তোষ বাড়ছে। আন্দোলনকারীরা ...










