মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত: হরগজের শিক্ষার্থীদের কণ্ঠে ‘প্রতিরোধের সুর’
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মাদকের করাল গ্রাস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে এবং একটি সুস্থ-নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয়ে এক ব্যতিক্রমী সামাজিক জাগরণের সাক্ষী হলো মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান 'হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়'। প্রতিষ্ঠানটির শিক্ষক, স্থানীয় সচেতন সমাজ এবং মাঠজুড়ে সারিবদ্ধ ছাত্র-ছাত্রীদের সম্মিলিত কণ্ঠে প্রতিধ্বনিত হলো—"মাদক যেখানে, প্রতিরোধ সেখানে।" আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল মাদকবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি এই অঞ্চলের সর্বস্তরের মানুষের মাঝে এক নতুন আশার আলো সঞ্চার করেছে।সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রাঙ্গণজুড়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে শত শত শিক্ষার্থী। বিশেষ করে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের হাতে থাকা 'মাদক যেখানে, প্রতিরোধ সেখানে' স...










