রবিবার, মার্চ ১

সারাদেশ

রাজশাহীতে র‍্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার, নির্বাচন ঘিরে তৎপরতা অব্যাহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে র‍্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার, নির্বাচন ঘিরে তৎপরতা অব্যাহত

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী কর্মকাণ্ড দমন, সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই র‍্যাবের মূল লক্ষ্য।রাজশাহীর বাগমারা উপজেলায় র‍্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে মনে করছে, এই অস্ত্রগুলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর সময় সহিংসতা সৃষ্টির বা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মজুদ করা হতে পারে।র‍্যাব সূত্রে জানা গেছে, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ২৩:৩০ মিনিটে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি দল বাগমারা থানাধীন বইকুড়ি সরদারপাড়া এলাকায় অভিযা...
খুলনায় বক্ষব্যাধি হাসপাতালের সামনে বালু ব্যবসায়ীকে গুলিবর্ষণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বক্ষব্যাধি হাসপাতালের সামনে বালু ব্যবসায়ীকে গুলিবর্ষণ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সৈয়দ আলম নবী (৩৮) নামে এক বালু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে খানজাহান আলী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।আহত অবস্থায় তাঁকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।আহত সৈয়দ আলম নবী মিরেরডাঙ্গা এলাকার বাসিন্দা ও আনোয়ার মীরের ছেলে। স্থানীয়দের মতে, তিনি ওই এলাকার একজন পরিচিত বালু ব্যবসায়ী। একই সঙ্গে তিনি এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক তাঁর পথরোধ করে। পরে তাঁকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিগুলো তাঁর পিঠ, কাঁধ ও কানের পাশে লাগে। গুলির...
রাজশাহী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ২০৪ জন বন্দী; নিবন্ধন করেছিলেন ২৭৩ জন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রাজশাহী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ২০৪ জন বন্দী; নিবন্ধন করেছিলেন ২৭৩ জন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দীদের মধ্যে ২০৪ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। কারাগারে হাজতি ও কয়েদি মিলিয়ে মোট বন্দীর সংখ্যা প্রায় ২ হাজার ৬০০ হলেও ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছিলেন মাত্র ২৭৩ জন। কারাগার কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যেও সবাই ভোট দেওয়ার সুযোগ পাননি।কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বর্তমানে থাকা বন্দীদের মধ্যে প্রায় অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি এবং বাকি অর্ধেক বিচারাধীন হাজতি। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা অনেক বন্দী ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি। ফলে ভোট দেওয়ার আগ্রহ থাকলেও তারা নিবন্ধনের আওতায় আসতে পারেননি।নিবন্ধনে অনীহা, জামিনে মুক্তির শঙ্কাকারা কর্মকর্তারা জানিয়েছেন, কারাগারে ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করলে পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ার পর বাইরে গি...
টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পূজার ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা পাঁচ দিন বন্ধ থাকবে। আগামী ১১-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ ছুটি থাকবে।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি ও ভোটের দিন ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশেষ ছুটি ঘোষণা করে ২৫ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদ-বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ত্র...
লিডিং ইউনিভার্সিটিতে কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সিস্টেমে প্রশাসনের দায়িত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সিস্টেমে প্রশাসনের দায়িত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফলপ্রসূ পাঠদানে সহযোগিতায় দক্ষ প্রশাসনিক ব‍্যবস্থাপনা গুরুত্বপূর্ণ --উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটি কোয়ালিটি এসিউরেন্স সেলের উদ্যোগে 'Roles and Responsibilities of Officers and Administratives in Quality Assurance System' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সহকারি কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম‍্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প...
যৌন হয়রানির অভিযোগে বেরোবির দুই শিক্ষক বহিষ্কার
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

যৌন হয়রানির অভিযোগে বেরোবির দুই শিক্ষক বহিষ্কার

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||‎যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর দুজন শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১৯তম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।‎‎অভিযুক্ত দুই শিক্ষক হলেন—ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম।‎‎এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম আবার কোনোদিন মেয়েদের সুপারভাইজার হতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেয়া হয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: হারুন অর রশীদ বলেন, কমিটি তাদের ব্যাপারে শাস্তির সুপারিশ করেছে। শাস্তি নির্ধারণ করবে প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাদেরকে ট্রাইবুনালে ন্যস্ত করার সিদ্ধান্ত হয়েছে, প্রশাসনিক ...
সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শলী বনানী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সকালে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এম আকবর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম এর পরিচালনায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উল্লাপাড়া শিক্ষানগরীর রুপকার, সৎ নীতি আদর্শবান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি, এম আকবর আলীর সহধর্মিণী বিশিষ্ট সমাজ সেবক লায়ন মিসেস মোমেনা আলী।এসময় মোমেনা আলী উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর বিগত দিনের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। পাশাপাশি তিনি আগামী ১২ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটে এম আকবর আলীর ধানের শীষ ...
মেহেন্দিগঞ্জে যুব কল্যাণ সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মেহেন্দিগঞ্জে যুব কল্যাণ সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

|| মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ||মেহেন্দিগঞ্জ যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত মেধা যাচাই ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে পাতারহাট সরকারি মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়।সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং কো-কারিকুলাম বা সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযুক্ত করে গড়ে তোলাই মেহেন্দিগঞ্জ যুব কল্যাণ সংঘের মূল লক্ষ্য। সৎ, মেধাবী ও দক্ষ একঝাঁক তরুণকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, বর্তমান সমাজে...
সরকার নির্ধারিত মূল্য হতে বেশি দামে সার বিক্রির অভিযোগ ডিলার জিতেন্দ্রনাথ ও শাওন ট্রেডার্সের বিরুদ্ধে
অপরাধ, আইন ও আদালত, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সরকার নির্ধারিত মূল্য হতে বেশি দামে সার বিক্রির অভিযোগ ডিলার জিতেন্দ্রনাথ ও শাওন ট্রেডার্সের বিরুদ্ধে

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা সংবাদদাতা ||নওগাঁর বদলগাছীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক ডিলারকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার জিতেন্দ্রনাথ ট্রেডার্স ও শাওন ট্রেডার্সে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে সার বিক্রির সময় স্থানীয়রা একটি সারভর্তি চার্জার ভ্যান হাতেনাতে আটক করেন। পরে ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, জিতু-সামসুলের দোকান থেকে প্রতি বস্তা ইউরিয়া ১ হাজার ৩৩০ টাকা, এমওপি ১ হাজার ১০০ টাকা, ডিএপি ১ হাজার ২৫০ টাকা, জিপসাম ৭৮০ টাকা ও মহাজীব ১ হাজার টাকা দরে সার কেনা হয়েছে। এ সময় এসব দামের ভাউচার জব্দ করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, পরে ডিলার সামসুল হক কৌশলে খুচরা সার ক্রেতা মোরশেদ আলীকে ডেকে আরেকটি ভাউচার দেখান, যেখানে সরকার নির্ধারিত মূল্য লে...
খাগড়াছড়িতে নির্বাচনী মাঠে ওয়াদুদ ভূইয়া: ঐক্য ও সম্প্রীতির বার্তা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়িতে নির্বাচনী মাঠে ওয়াদুদ ভূইয়া: ঐক্য ও সম্প্রীতির বার্তা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে ২৯৮ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া নির্বাচনী পথসভা করেছেন।শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে উপজেলার চৌধুরী পাড়া, কলোনি পাড়া, লোগাং, উল্টাছড়ি এলাকায় এ পথসভা করা হয়েছে।এসময় তিনি হেডম্যান কার্বারিদের উদ্দেশে বলেন, আপনাদের সঙ্গে বসা মানে পুরো গ্রামের মানুষের সঙ্গেই বসা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যা যা করা প্রয়োজন, তা আমরা সম্মিলিতভাবে করব। পাহাড়ি বাঙালি বিভাজন সৃষ্টির সব অপচেষ্টা বন্ধ করে ঐক্য ও সহাবস্থানের পরিবেশ গড়ে তুলবো।তিনি আরো বলেন, আপনারা যদি ১২ তারিখ ধানের শীষের জন্য কষ্ট করেন, আমি আগামী ৫ বছর আপনাদের জন্য কষ্ট করবো।এসময়, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবিণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন,  যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সবেক ছাত্রদলের সভাপতি...