প্রচারণা শেষের পথে, খুলনা–৩ আসনে ভোটের সমীকরণ এখন ভোটারদের হাতে
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার–প্রচারণা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। প্রচারণা পর্বের সমাপ্তির মধ্য দিয়ে খুলনা–৩ সংসদীয় আসনে নির্বাচনী মাঠ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দৌলতপুর, খালিশপুর ও খানজাহান আলী থানা নিয়ে গঠিত এই শ্রমিক অধ্যুষিত এলাকায় প্রার্থীদের পোস্টার, মিছিল ও জনসংযোগ থেমে গেলেও ভোটারদের আলোচনা থামেনি।রাজনৈতিকভাবে খুলনা–৩ আসন বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে কখনো বিএনপি, আবার কখনো আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। কোনো দলই দীর্ঘ সময় ধরে একক আধিপত্য ধরে রাখতে পারেনি। জোটগত বাস্তবতায় ১৯৯৬ সালের পর জামায়াতে ইসলামী এ আসনে প্রার্থী দেয়নি। দীর্ঘ বিরতির পর এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত আলাদাভাবে প্রার্থী দেওয়ায় ভোটের মাঠে নতুন হিসাব যোগ হয়েছে।নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খুলনা...










