“একুশ তুমি”_কবিতা
|| আব্দুল হামিদ সরকার ||একুশ তুমি ------ঐতিহ্যের স্মারক,চেতনার উদ্বোধক।স্বাধীনতার সোনালী বীজ,চেতনার বহ্নিশিখা ।একুশ তুমি -------বাঙালি সংস্কৃতির ভিত্তি,জাতীয় সংহতি প্রকাশের শ্রেষ্ঠ দিন।অধিকার প্রতিষ্ঠার সুতিকাগার,কৃষ্টি প্রগতির উৎস ভূমি ।একুশ তুমি -----দাবি আদায়ের ঝাঝালো কন্ঠ,কালের স্বাক্ষী পুষ্পাঞ্জলি ।পদ্মা মেঘনা যমুনার ঠিকানা,বাঙালি পরিচয়ের সেরা কৃষ্টি পাথর।একুশ তুমি -----ফাগুনে ফোটা লাল পলাশ,শিশুর হাতে লাল বর্ণমালার প্রচ্ছদ।সুরম্য শহীদ মিনার,ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।একুশ তুমি -----রুখে উঠা জনতার একমুঠো হাত,দৃঢ় অঙ্গীকার, শোকের মাতম ।বাঙালির বাংলা, অহংকার,দেশ গঠনের প্রেরণা ও বর্ণিল সাজ।লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২০ ফেব্রুয়ারি, ২০২৫।...










