“নির্ঘুম রাত”_কবিতা
|| আব্দুল হামিদ সরকার ||রাতের দ্বিপ্রহরে শৃগালের ডাক,বাড়ির পোষা কুকুর লালুর নিচুতলায় লম্ফঝম্পশিয়রে মশাদের বিক্ষোভ মিছিলন্যায্যমূল্যে খাদ্যের খোঁজে মশগুল,কিন্তু বাধা "গুডনাইট" কয়েলের ধোঁয়া।ঘরের চালায় বাতাসে আম্রশাখায়কাঁচা মিঠা আমের ঘর্ষণ ।ঘুম এলো না নিদ্রাদেবিও অঘোষিত ছুটিতেডানপায়ের গোড়ালিতে ক্ষণে ক্ষণে ব্যথার ঝিলিকএপাশ ওপাশ করে সহে নেওয়ার ব্যর্থ চেষ্টা।সারা পৃথিবী ঘুমে মশগুল, আর আমিএকাকীত্ব মনে কম্পমান শরীরেএকজন বন্ধুকে খুঁজে নিবার আমার করুন দু'টি চোখবিছানায় গা এলিয়ে উঠাবসার যেন কসরত।না আর পারছি না। দূর্ঘটনায় ভঙ্গুর ডানপা নিয়ে,কতো দিন আর বদ্ধ ঘরের বিছানায়নকশীকাঁথার উপর শুয়ে থাকবো?দেয়াল ঘড়ির দিকে বারংবার দৃষ্টি,ওহ্! রাত মাত্র দুটো-----কখন সকালের সূর্য উঁকি দিবে জমিনেফেলবো নিঃশ্বাস আলোর ফুয়ারায়।আচ্ছা এই নির্ঘুম ক্ষণে কেউ কি আমার সঙ্গী হবে?ভালোই হতো কাউকে পেলে,চায়ের পেয়ালায় চু...










