বুধবার, এপ্রিল ৮

রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন।উল্লেখ্য, গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিব পর্যায়ের প্রায় সব গুরুত্বপূর্ণ বৈঠক সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে আজ সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠানের মাধ্যমে সেই ধারায় পরিবর্তন দেখা গেল।এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থে...
ঝিনাইদহে রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী ঐক্য আন্দোলনের স্বাগত র‍্যালি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহে রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী ঐক্য আন্দোলনের স্বাগত র‍্যালি

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং এর পবিত্রতা রক্ষার আহ্বানে ঝিনাইদহে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী ঐক্য আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এই 'স্বাগত র‍্যালি-২০২৬' আয়োজন করা হয়।র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা 'রমজানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে' এবং 'খোশ আমদেদ মাহে রমজান' সম্বলিত ব্যানার বহন করেন।র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাসের মর্যাদা রক্ষায় দিনের বেলা প্রকাশ্যে পানাহার ও সকল প্রকার অশ্লীলতা বন্ধ রাখার জন্য তারা জেলাবাসীর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষম...
সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের
রাজনীতি, সর্বশেষ

সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||জাতীয় সংসদের নবনির্বাচিত বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গমন করেছেন। শপথ গ্রহণের একদিন পরই আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় একটি বিমানে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি।চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।জানা গেছে, সফরকালে ডা. তাহের সেখানে নিয়মিত শারীরিক চেকআপ করবেন। পাশাপাশি সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে এবং এ উপলক্ষে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ ...
রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ

|| নিজস্ব প্রতিবেদক ||পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ‘আহলান সাহলান মাহে রমজান’ শিরোনামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে দ্রব্যমূল্যের সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া এবং চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা সময়ের দাবি। তিনি পবিত্র রমজানে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখারও আহ্বান জানান।সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশিরুল হ...
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
জাতীয়, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ-৩ আসন থেকে এক লাখ তিন হাজার একশত তিন ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য আফরোজা খানম রিতা মন্ত্রীপরিষদে স্থান পেয়েছেন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে শপথ করেছেন তিনি।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ৩ আসন থেকে স্বাধীনতার পর এই প্রথম একজন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার এই ঐতিহাসিক বিজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে মন্ত্রী করার জোর দাবি উঠে।আন্দোলন-সংগ্রামে একজন নারী নেত্রী হিসেবে তিনি মানিকগঞ্জ জেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক সংকটময় সময়ে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, তার নেতৃত্ব ছিল আপসহীন ও দৃঢ় অবস্থানের প্রতীক, যা তৃণমূল পর্য...
মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন মানিকগঞ্জ-৩ আসনের এমপি রিতা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন মানিকগঞ্জ-৩ আসনের এমপি রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য আফরোজা খানম রিতা মন্ত্রীপরিষদের শপথ গ্রহণের ডাক পেয়েছেন। এ খবরে জেলা জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মোট ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে তিনি মানিকগঞ্জ-৩ আসনে নিজের অবস্থান সুসংহত করেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিশ প্রার্থী মোঃ সাঈদ নূর পেয়েছেন ৬৪হাজার ২৪২ ভোট। ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হলে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করেন তার সমর্থকরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান আফরোজা খানম রিতা...
তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের শক্তিশালী মন্ত্রিসভা গঠন করছে বিএনপি
জাতীয়, রাজনীতি, সর্বশেষ

তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের শক্তিশালী মন্ত্রিসভা গঠন করছে বিএনপি

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রীসহ মোট ৫০ সদস্যের একটি বিশাল ও শক্তিশালী মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে দলটি। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন এই মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।সরকারের সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তালিকায় দেখা গেছে, নতুন এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। পূর্ণ মন্ত্রীদের তালিকায় অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। এতে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জা...
দুটি শপথই নিলেন এনসিপির এমপিরা
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দুটি শপথই নিলেন এনসিপির এমপিরা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত ৬ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের এই শপথ বাক্য পাঠ করান। এনসিপির নির্বাচিত সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবেই নয়, বরং 'সংবিধান সংস্কার পরিষদ'-এর সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেছেন।এনসিপি দলীয় সূত্রে জানা গেছে, দলের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ নিয়ে আজ সকাল থেকেই কিছুটা সংশয় কাজ করছিল। বিশেষ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপির নির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও আইনি ও সাংবিধানিক অস্পষ্টতার অজুহাতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন। বিএনপির এই অবস্থানের প্রেক্ষাপটে এনসিপির নির্বাচিত প্রতিনিধিরাও প্রথমে শপথ না নেওয়ার বিষয়ে চ...
সিদ্ধান্ত পাল্টে শপথ নিলেন জামায়াতের এমপিরা
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সিদ্ধান্ত পাল্টে শপথ নিলেন জামায়াতের এমপিরা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||সকাল থেকে চলা রাজনৈতিক অনিশ্চয়তা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপিরা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। জামায়াতে ইসলামীর পাশাপাশি তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচিত সদস্যরাও এদিন শপথ গ্রহণ করেন।শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। উল্লেখযোগ্য বিষয় হলো, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের সদস্যরা সংসদ সদস্য পদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও—অর্থাৎ উভয় ক্ষেত্রেই শপথ গ্রহণ করেছেন। সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই প্রক্...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর সংসদীয় রাজনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর জাতীয় সংসদ ভবনের সংসদীয় দলের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। একই সাথে এই বৈঠকে তাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও মনোনীত করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।এর আগে আজ সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এক উৎসবমুখর পরিবেশে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবা...