কুড়িগ্রাম-০১ আসনে পরিবর্তনের দাবি, আলোচনায় শিক্ষানুরাগী মাহফুজুল ইসলাম (কিরন)
|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে অবহেলিত অঞ্চল হিসেবে পরিচিত কুড়িগ্রাম জেলা। বিশেষ করে কুড়িগ্রাম-০১ আসনের উন্নয়ন নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা। এলাকার সাধারণ মানুষের অভিমত, এ আসনে এখনো এমন কোনো বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্ব গড়ে ওঠেনি, যারা সংসদে গিয়ে জনগণের দাবি-দাওয়া ও সমস্যাগুলো দৃঢ়ভাবে উপস্থাপন করতে সক্ষম। ফলে উন্নয়ন ও সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে আছে এ এলাকা।এ অবস্থায় পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে স্থানীয় জনমনে। সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বেও প্রয়োজন ইতিবাচক পরিবর্তনের—এমন বিশ্বাস থেকে সাধারণ মানুষ এখন যোগ্য, শিক্ষিত ও সমাজসচেতন নেতৃত্ব দেখতে চায়।এ প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছে মো. মাহফুজুল ইসলাম (কিরন) নামটি।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মাহফুজ কির...










