বেলকুচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাবার বিতরণ
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সিরাজগঞ্জ -৫ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীম এর দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা যুবদলের আয়োজনে পৌর মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে প্রায় ১ হাজার প্যাকেট খাবার মানুষের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার ও পরিচালনা করেন যুবদলের সদস্য সচিব আলম প্রমানিক।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক সিনিয়র যুগ্ন- আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, সাবেক যুগ্ন- আহ্বায়ক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক...










