বৃহস্পতিবার, এপ্রিল ৯

রাজনীতি

চিলমারীতে ধানের শীষের জনসভা: ব্রহ্মপুত্র সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রার্থীর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ধানের শীষের জনসভা: ব্রহ্মপুত্র সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রার্থীর

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট হাই স্কুল মাঠে এই জনসভার আয়োজন করা হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল করিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, সদস্য সচিব আবু হানিফা, সিনি. যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, সাদকাত হোসেন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সাহেব আলী, সামসুদ্দীন, শাহজ...
“ধানের শীষে দেশ গড়ব মিলে মিশে”—চর নিশিবয়ড়ায় বিএনপির নির্বাচনী জনসভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

“ধানের শীষে দেশ গড়ব মিলে মিশে”—চর নিশিবয়ড়ায় বিএনপির নির্বাচনী জনসভা

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত স্লোগান “ধানের শীষে দেশ গড়ব মিলে মিশে” সামনে রেখে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর নিশিবয়ড়ায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে চর নিশিবয়ড়া ঈদগাহ মাঠে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়।জনসভায় সভাপতিত্ব করেন চর নিশিবয়ড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তি হাজী ওসমান গনী চৌধুরী। সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের কান্ডারী আমিরুল ইসলাম খান আলীম।বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম ...
জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টের প্রতিবাদে বেলকুচিতে কর্মজীবী নারীদের ঝাড়ু মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টের প্রতিবাদে বেলকুচিতে কর্মজীবী নারীদের ঝাড়ু মিছিল

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান কর্তৃক কর্মজীবী নারীদের উদ্দেশ্যে দেওয়া কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী ফেসবুক পোস্টের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কর্মজীবী সচেতন নারী সমাজ।বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় পুরো এলাকায় প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে।মিছিলে অংশগ্রহণকারী কর্মজীবী নারীরা হাতে ঝাড়ু নিয়ে ডা. শফিকুর রহমানের নারীবিদ্বেষী ফেসবুক পোস্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নারীর মর্যাদা ও সম্মান রক্ষার দাবি তোলেন। বিক্ষোভকারীরা বলেন, ডা. শফিকুর রহমানের দেওয়া কুরু...
সিরাজগঞ্জে নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জ সদর-কামারখন্দ নির্বাচনী আসনের মহিলাদের ওপর নির্যাতন এবং নির্বাচনী প্রচার কাজে বাধা দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ মিছিলটি শহরের বাজার স্টেশন এলাকা থেকে শুরু হয়ে পৌরসভা রোড ও প্রেসক্লাব প্রদক্ষিণ করে এসএস রোড দিয়ে পুনরায় বাজার স্টেশনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, শহর আমির অধ্যাপক আব্দুল লতিফ, শহর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ এবং মহিলা জামায়াতের জেলা ও শহরের বিভিন্ন ...
বাংলাদেশ আওয়ামীলীগ হলো স্বাধীনতার পক্ষের শক্তি : বিএনপি নেতা আনিস মৃধা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বাংলাদেশ আওয়ামীলীগ হলো স্বাধীনতার পক্ষের শক্তি : বিএনপি নেতা আনিস মৃধা

|| বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতাকে সঙ্গে নিয়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নামায় স্থানীয় রাজনীতিতে এক চাঞ্চল্যকর রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস মৃধার পক্ষ থেকে আওয়ামী লীগকে ‘স্বাধীনতার পক্ষের শক্তি’ হিসেবে অভিহিত করায় জনমনে ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে।সম্প্রতি বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর একটি নির্বাচনী প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের আমলের টানা তিনবারের সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা খলিল চোকদারকে নিয়ে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপি প্রার্থী ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।এই ভিডিওটি নিজের...
রানা’র বিজয় নিশ্চিত করতে হাট-বাজারে প্রচারণায় ছাত্রদল নেতা টুকু
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রানা’র বিজয় নিশ্চিত করতে হাট-বাজারে প্রচারণায় ছাত্রদল নেতা টুকু

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা’র বিজয় নিশ্চিত করতে মাঠ চষে বেড়াচ্ছেন নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রোকনুজ্জামান টুকু। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোকনুজ্জামান টুকু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার, চায়ের দোকান, জনসমাগমস্থল ও গ্রামীণ জনপদে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা’র পক্ষে ভোট প্রার্থনা করছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন।প্রচারণাকালে রোকনুজ্জামান টুকু বলে...
ফুলবাড়ীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ, ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমাগম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ, ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমাগম

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী আল হাজ সোহেল হোসনাইন কায়কোবাদের সমর্থনে আয়োজিত এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়।সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে শত শত নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ অংশ নেন।সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী আল হাজ সোহেল হোসনাইন কায়কো...
নারীদের অবমাননা ও মিথ্যাচারকারীরা কখনো জনদরদি হতে পারে না: খুলনায় তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নারীদের অবমাননা ও মিথ্যাচারকারীরা কখনো জনদরদি হতে পারে না: খুলনায় তারেক রহমান

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে, জনগণের সামনে মিথ্যা বলে এবং ভোটাধিকার কেড়ে নেয়, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদি শক্তি হতে পারে না। নারীবিদ্বেষী বক্তব্য ও মিথ্যাচারের মাধ্যমে একটি রাজনৈতিক দল নিজেদের প্রকৃত চরিত্র প্রকাশ করছে বলেও মন্তব্য করেন তিনি।সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘ সময় ধরে দেওয়া বক্তব্যে তিনি নারীর মর্যাদা, ভোটাধিকার, গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেন। জনসভায় বিপুল মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।তারেক রহমান বলেন, “দেশ পরিচালনা শুধু কথার ফুলঝুরি দিয়ে সম্ভব নয়। বাস্তব কাজের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।” বিএনপি সরক...
বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনী জনসভা : সিরাজগঞ্জের মঞ্চে তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনী জনসভা : সিরাজগঞ্জের মঞ্চে তারেক রহমান

|| আল আমিন হোসেন | সিরাজগঞ্জ প্রতিনিধি ||সিরাজগঞ্জে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নিতে বিসিক শিল্প পার্কের মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা ৩৫ মিনিটে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প পার্কে স্থাপিত জনসভা মঞ্চে উপস্থিত হন।এ সময় তার সফরসঙ্গী হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল ১০টা থেকেই সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হতে থাকেন।দুপুরের মধ্যেই বিসিক শিল্প পার্ক মাঠ জনসভায় অংশগ্রহণকারীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বেলা পৌনে ৩টার দিকে জেলা বিএনপির সভাপতি রুমানা ...
বিএনপি থেকে পদত্যাগ: শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে মাহবুব মাস্টার
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপি থেকে পদত্যাগ: শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে মাহবুব মাস্টার

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় চার দশকের রাজনৈতিক সম্পর্ক চুকিয়ে বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জেলা দক্ষিণ বিএনপির প্রভাবশালী নেতা মো. গোলাম মাহমুদ (মাহবুব মাস্টার)। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শতাধিক নেতাকর্মীসহ তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে একাত্মতা ঘোষণা করেন। মাহবুব মাস্টার উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং জেলা দক্ষিণ বিএনপির সদস্য হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন।দলবদল করার আগে গত বুধবার ফেসবুকে এক ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি লিখেছিলেন, “ধানক্ষেতে এখন ধানের চেয়ে আগাছা বেশি জন্মেছে।” এই বক্তব্যের রেশ ধরে বৃহস্পতিবার তিনি জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ৪০ বছর হামলা-মামলা ও জেল খেটে দলের পাশে থাকলেও বর্তমানে তিনি নিজ দলেই লাঞ্ছিত ও বঞ...