Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

বেলকুচিতে অবৈধ শিশু খাদ্য কারখানায় অভিযান: ১ লক্ষ টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে অবৈধ শিশু খাদ্য কারখানায় অভিযান: ১ লক্ষ টাকা জরিমানা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স বিহীন নকল চিপস, আচারসহ নানাবিধ খাদ্যদ্রব্য উৎপাদন করার অপরাধে একটি কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।অভিযান চলাকালে দেখা যায়, গোপালপুর নামক স্থানের ওই কারখানায় কোনো প্রকার বৈধ লাইসেন্স ছাড়াই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের মুখরোচক বিভিন্ন চিপস, আচার ও নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন ও প্যাকেটজাত করা হচ্ছে। আইন বহির্ভূতভাবে এই কার্যক্রম পরিচালনার দায়ে কারখানার মালিককে নগদ এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ...
পাটুরিয়া ঘাটে পরিবহনে চাঁদাবাজির ব্যাপক পায়তারা চলছে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পাটুরিয়া ঘাটে পরিবহনে চাঁদাবাজির ব্যাপক পায়তারা চলছে

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বর্তমান সরকার চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলেও মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে পরিবহনে চাঁদাবাজির ব্যাপক পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী পরিবহন পরিচালনার জন্য মাত্র দুটি কমিটি থাকলেও গত মাত্র নয় দিনের ব্যবধানে জেলা কমিটি মালিক-শ্রমিক সমিতির নামে আরও তিনটি কমিটির অনুমোদন দিয়েছে। বাস মালিক-শ্রমিকদের দাবি, ঘাটের কর্তৃত্ব নেওয়া এবং চাঁদাবাজি করার লক্ষ্যেই রাতারাতি এসব ভুঁইফোড় সংগঠন গড়ে তোলা হচ্ছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।জানা গেছে, গত ৫ আগস্ট ২০২৪-এর পর পাটুরিয়া ঘাটে চাঁদাবাজি বন্ধ হওয়ায় মালিক-শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরলেও গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর থেকে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে। মানিকগঞ্জ জেলা বাস, কোচ, ম...
চিলমারীতে শিশু আয়শা নৃশংস হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে শিশু আয়শা নৃশংস হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে শিশু আয়শা হত্যাকাণ্ডের ১০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মূল হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় নিহতের পরিবার, এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।আন্দোলনকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে চিলমারী মডেল থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং "হত্যাকারী বাইরে কেন, প্রশাসন জবাব চাই" স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমারের নিকট স্মারকলিপি প্রদান করেন। একইসাথে উপজেলা প্রশাসনের মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরও স্মারকলিপি পাঠানো হয়।মানববন্ধ...
তাড়াইলে মৃত্যুর ৪ মাস পর কবর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উত্তোলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে মৃত্যুর ৪ মাস পর কবর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উত্তোলন

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তেউরিয়া গ্রামে নবম শ্রেণির ছাত্রী মোছা. ছনিয়া আক্তার (১৫)-এর রহস্যজনক মৃত্যুর চার মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারের উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় নিহতের বাবা তারু খানও উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে নিজ বাড়ি থেকে ছনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনার দেড় মাস পর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিহতের বাবা তারু খান ৭ জনের নাম উল্লেখ করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং সুপরিকল্পিত হত্যাকাণ্ড।তাড়াইল থানার (ওসি) তদন্ত শেখর রঞ্জন পাল এ বিষয়ে জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আসামিদের বিরুদ্ধে এখনো আদালতের পক্ষ থে...
খুলনা প্রেস ক্লাবে হামলাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেস ক্লাবে হামলাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রেস ক্লাবে বহিরাগতদের অনধিকার প্রবেশ, সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে সাংবাদিক, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং নেপথ্যের ইন্ধনদাতাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।সোমবার (২৭ এপ্রিল) প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন খুলনা প্রেস ক্লাবের নিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় রাজনৈতিক নেতারাও সংহতি প্রকাশ করেন।সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা যারা করেছে, তাদের চিহ্নিত করে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া ...
বগুড়ায় গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস, শিষ্য রকি প্রকাশ্যে খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস, শিষ্য রকি প্রকাশ্যে খুন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া শহরতলির বনানী ও আশপাশ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গড়ে ওঠা সন্ত্রাসী চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরেই দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় হাবিবুর রহমান রকিকে (২৮)। গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বনানী কাস্টমস অফিসের সামনে মহাসড়কে খুনের ঘটনা ঘটে। নিহত রকি বগুড়া সদর ও শাজাহানপুর থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর নামে ডাকাতি, ছিনতাই, মারামারিসহ ১০ মামলা রয়েছে।অনুসন্ধানে উঠে এসেছে, সন্ত্রাসী চক্রের গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় শিষ্য হাবিবুর রহমান রকিকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি ও নিহত রকির সন্ত্রাসী কর্মকাণ্ডের গুরু হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।স্থানীয় একাধিক সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে বগুড়া শহরতলির বনা...
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ ও সড়ক অবরোধ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ ও সড়ক অবরোধ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রেস ক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন সাংবাদিক। পরে ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ করে খুলনা প্রেস ক্লাবে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ায়। এ সময় তারা নির্বাচনকেন্দ্রিক প্রচারণার বিষয় নিয়ে উত্তেজিত আচরণ করতে থাকে। একপর্যায়ে তারা সভাপ‌তি প্রার্থী মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ শুরু করে।এর মধ্যেই এখন টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম সহ অন্য সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন।ঘটনার পরপরই প্রেস ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে ফেটে পড়েন...
‎হরিরামপুরে তিন ফসলি জমির মাটি কাটায় মালিককে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

‎হরিরামপুরে তিন ফসলি জমির মাটি কাটায় মালিককে জরিমানা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||‎মানিকগঞ্জের হরিরামপুরে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে মো. এরশাদ আলী নামে এক জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের শেখ গেন্দুর ছেলে।রবিবার (‎২৬ এপ্রিল) চালা ইউনিয়নের দিয়াপাড় ফসলি জমিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।‎ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিজা বীসরাত হোসেন।‎স্থানীয় জানা যায়, দীর্ঘদিন যাবৎ এই জমির মালিকসহ স্থানীয় আরও কয়েকজন মিলে তিন ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছিল। এ সংবাদ পেয়ে আজ রবববার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এতে সহযোগীরা পালিয়ে গেলেও আটক করা হয় জমির মালিককে। এ সময় অবৈধভাবে এস্কেভেটর দিয়ে মাটি উত্তোলনের অপরাধে জমির মালিক মো. এরশাদ আলীকে অবৈধভাবে মাটি কাটার দা...
জাল সার্টিফিকেটে চাকরি, পাইকগাছার গ্রাম পুলিশ সদস্যের ৬ বছরের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

জাল সার্টিফিকেটে চাকরি, পাইকগাছার গ্রাম পুলিশ সদস্যের ৬ বছরের কারাদণ্ড

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছায় জাল শিক্ষাসনদ ও জন্মতারিখ জালিয়াতির মাধ্যমে সরকারি চাকরি করে অর্থ আত্মসাতের অপরাধে বিমল বিশ্বাস নামে এক ব্যক্তিকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।রবিবার (২৬ এপ্রিল) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী।দণ্ডপ্রাপ্ত বিমল বিশ্বাস পাইকগাছা উপজেলার হিতামপুর এলাকার যতিন্দ্র নাথের ছেলে।আদালত সূত্র জানায়, বিমল বিশ্বাস ১৯৯৮ সালের ১ নভেম্বর পাইকগাছা উপজেলার ৭ নম্বর গদাইপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ পদে যোগদান করেন। চাকরির মেয়াদ দীর্ঘায়িত করে সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে তিনি প্র...
নাগেশ্বরীতে হামলা চালিয়ে বসতবাড়ী দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে হামলা চালিয়ে বসতবাড়ী দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধভাবে হামলা চালিয়ে এক বসতবাড়ী দখলে নেওয়ার চেষ্টা এবং ‎বিভিন্নভাবে হুমকির অভিযোগ উঠেছে ফজর আলী গং এর বিরুদ্ধে। নাগেশ্বরী পৌরসভার বানুর ‎খামার এলাকায় এ ঘটানা ঘটে।শনিবার (২৫ এপ্রিল) সকালে মহির উদ্দিনের পুত্র ফজর আলী সহ কিছু ‎ভুমিদস্যুরা জোরপূর্বক জমি অবৈধভাবে দখল করে। ভুত্তভোগী ফজলুল হক, ফরিদুল ইসলাম ও‎প্রতিবন্ধি জাহাঙ্গীর আলম বলেন, ৫৬ বছর থেকে বসতভিটার জমি ভোগদখল করে আসছি আমারা।‎সেই বসতভিটা জমিতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং বিভিন্নভাবে হুমকি প্রদান করে‎আসছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করতে গেলে সন্ত্রাসী দ্বারা বাধা প্রদান করে, শুধু তাই ‎নয় আমার বাড়ীতে হামলা করে আমার মা ও মেয়েকে আবরুদ্ধ করে রাখে হামলাকারীর নেতা ফজর আলী ‎গং। বর্তমানে বাড়ীতে প্রবেশ করতে দিচ্ছে না বলেও জানান পরিবারটি।তারা অবৈধভাব...