বানারীপাড়ায় ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু: এলাকায় শোকের ছায়া
আছিবুল ইসলাম বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিবরিশালের বানারীপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডে ২১ মার্চ, শুক্রবার দুপুর ১টার দিকে ৬ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন ১৪ বছর বয়সী এক কিশোরী মারজিয়া ইসলাম মৌ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, মৌ ওই ভবনেরই ৫ম তলায় অবস্থিত 'নুরে জান্নাত নুরানী হাফিজিয়া মাদরাসা'র শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মারজিয়া ছাদ থেকে প্রথমে তিনি একতলা একটি টিনের চালা ঘরের ওপর পড়েন এবং পরে মাটিতে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর তার অবস্থার অবনতি দেখে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মারজিয়ার মৃত্যু ঘটে।মারজিয়া ইসলাম মৌ ছিলেন বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দ...










