সামাজিক অবক্ষয়রোধে পরিবার থেকেই নৈতিক শিক্ষা গ্রহণ জরুরী
|| ডা. আনোয়ার সাদাত ||অর্থনীতিকে আমাদের দেশের সবচেয়ে বড় সংকট, বা অনেকে আবার জনসংখ্যাকে সবচেয়ে বড় সমস্যা বা সংকট হিসেবে চিহ্নিত করে থাকেন। কিন্তু আপনি যদি বাস্তব অবস্থা পর্যালোচনা করেন, তাহলে এটা আপনার নিকট স্পষ্ট হয়ে উঠবে যে, আমাদের দেশে দুর্নীতি, বৈষম্য, অর্থপাচারসহ সকল ক্ষেত্রে চরম অনিয়ম অব্যবস্হাপনাই অর্থাৎ নৈতিক অবক্ষয়জনিত কর্মকাণ্ডই অশান্তি ও সংকটের মূল কারণ।এক্ষেত্রে ব্যক্তি হিসেবে সর্বপ্রথম নিজেকে পরিশুদ্ধ করতে হবে। এরপর পরিবার ও সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। কোন ব্যক্তি আদর্শের কথা বলবেন অথচ তার জীবনে ভালো কোন আদর্শ প্রতিফলিত হবে না, তাহলে তার এ কথা সমাজে কোনো প্রভাব ফেলবে না। যে ব্যক্তি নিজের কথায় নিজেই আস্থা রাখে না, তার কথায় মানুষ আকৃষ্ট হতে পারে না। এ ধরনের স্ববিরোধীদেরই কঠোর ভাষায় পবিত্র কোরআনে বলা হয়েছে, হে ঈমানদার লোকেরা, তোমরা কেন সে...










